Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোনের বাজারে করোনার উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ মার্চ ২০২০
মোবাইল ফোনের বাজারে করোনার উত্তাপ
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বৈশ্বিক মোবাইলের কেন্দ্রবিন্দু চীনে অধিকাংশ কারখানা বন্ধ আছে। কিছু চালু হলেও তাতে শ্রমিক উপস্থিতি কম থাকায় উৎপাদন বিঘ্ন ঘটছে। ফলে চীনভিত্তিক মোবাইল ফোন ও তথ্য-প্রযুক্তি পণ্যের বাজারে উত্তাপ লেগেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশেও। মোবাইল ফোনের দাম দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকার মোবাইল ফোনের বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর মোতালিব প্লাজায় ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের প্রদুর্ভাব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক অসাধু ব্যবসায়ী মোবাইল ফোন স্টক করা শুরু করে। এতে বাজারে সরবরাহ কমে যায়। যার প্রভাব পড়েছে দামে। রাজধানীর মহাখালীর টেকনো গ্রিন মোবাইলের স্বত্বাধিকারী রবিউল আলম পলাশ বলেন, ‘আমরা খুচরা পর্যায়ে চীনা কয়েকটি ব্র্যান্ডের পণ্য দেড় থেকে দুই হাজার টাকা বেশিতে কিনেছি।’ তবে রাজধানীর বিভিন্ন খুচরা দোকানে দাম বাড়লেও বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব আউটলেটগুলোতে এখনো দাম খুব একটা বাড়েনি বলে জানালেন ট্রানশান হোল্ডিংস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক। তিনি জানান, ‘কারো কারো হাতে আগের যন্ত্রাংশ স্টক ছিল। তবে আগামী মাস থেকেই পণ্যের সরবরাহ কমা শুরু হবে। এখনো পর্যন্ত চীনের মোবাইল কারখানা বন্ধ আছে। কোনো কিছু আসছে না। মার্চের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ব্যাপক সমস্যা তৈরি হবে।’ দেশের বাজারে তাদের ব্র্যান্ড টেকনো এবং আইটেল মোবাইলের দাম এখনো বাড়ানো হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, গত বছর দেশে তিন কোটি ২৮ লাখ মোবাইল ফোন বিক্রি হয়। এর মধ্যে স্মার্টফোন ৭৬ লাখ আট হাজার, ফিচার ফোন দুই কোটি ৫১ লাখ। এগুলোর মধ্যে স্থানীয়ভাবে সংযোজিত ছিল এক কোটি ৪২ লাখ, আমদানীকৃত এক কোটি ২৫ লাখ, অবৈধভাবে বাজারে প্রবেশ করা ৬২ লাখ সেট।

এদিকে মোতালিব প্লাজাসহ কয়েকটি বাজারে চীনা ব্র্যান্ডের কিছু মোবাইলের দাম ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বেড়েছে। মোবাইল ফোনের কভার আগে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন ৫০ থেকে ১০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। হেডফোনের দামও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। মোবাইল গ্লাস প্রটেক্টরের দাম আগে ৬০ থেকে ৭০ টাকা হলেও এখন দাম বেড়ে ১০০ টাকা হয়েছে।

মোবাইল হ্যান্ডসেট ও মোবাইল অ্যাকসেসরিজ বিক্রেতা সাগর জানান, চীন থেকে আসা সব ধরনের মোবাইল হ্যান্ডসেট, অ্যাকসেসরিজের দাম বেড়ে গেছে। সপ্তাহখানেক আগেও রেডমি নোট-৮ মডেলের হ্যান্ডসেট বিক্রি করতাম ১৪ হাজার ৫০০ টাকা, এখন আমাদেরই কিনতে হচ্ছে ১৬ হাজার টাকায়। অথচ এই সেটের দাম আরো কমার কথা। শুধু মোবাইল ফোনই নয়, করোনাভাইরাসের কারণে চীন থেকে সব ধরনের ইলেকট্রনিক পণ্য আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর ইলেকট্রনিকস মার্কেটগুলোতে। তবে দেশে স্যামসাং স্মার্টফোনের সংযোজনকারী বৃহৎ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিকসের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দীন জানান, ‘এই মুহূর্তে আমাদের কোনো সমস্যা দেখছি না। চায়নিজ নিউ ইয়ারের কারণে আমরা পর্যাপ্ত স্টক নিয়ে এসেছিলাম।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন
নির্বাচিত

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে বিজ্ঞাপন

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড
প্রযুক্তি সংবাদ

১৩ দিনেই ‘আলাপ’ অ্যাপের ৩ লাখ ডাউনলোড

হুয়াওয়ে হেডকোয়ার্টার থেকে আইসিটি প্রশিক্ষণ পাবে বাংলাদেশের ১০ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে হেডকোয়ার্টার থেকে আইসিটি প্রশিক্ষণ পাবে বাংলাদেশের ১০ শিক্ষার্থী

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি২০ এসই
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি২০ এসই

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস
নির্বাচিত

এবার বাংলাদেশে হচ্ছে গুগলের অফিস

Load More

ট্রেন্ডিং টপিক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix