Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন অ্যান্ড্রয়েড ১১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
নতুন অ্যান্ড্রয়েড ১১
Share on FacebookShare on Twitter

আসছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১। অপারেটিং সিস্টেমটির ডেভেলপার সংস্করণ ইতোমধ্যে প্রকাশ করেছে গুগল। যদিও সংস্করণটি সাধারণ ব্যবহারকারীদের নাগালে এখনও আসছে না। আরও মাস দুয়েক দেরি হবে। তবে অ্যান্ড্রয়েডের এই নতুন সংস্করণটিতে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার। এর মধ্যে রয়েছে চ্যাট বাবল, অ্যাপ চালানোর জন্য একবারের অনুমতি প্রভৃতি। অ্যান্ড্রয়েডে ডিফল্ট আকারে থাকা অ্যাপেও একই সুবিধা যুক্ত হবে।

চ্যাট বাবল
প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডে আসছে বাবল এপিআই। এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েডে বার্তা বিনিময় আরও সহজ করতে নতুন ফিচার হচ্ছে বাবল। এর ফলে নতুন কোনো মেসেজ এলে ব্যবহারকারীরা স্মার্টফোনের স্ট্ক্রিনে বাবল দেখতে পাবেন। মেসেজিং অ্যাপ খোলা ছাড়াই এই বাবলে ট্যাপ করে বার্তা পড়ার পাশাপাশি দ্রুত প্রত্যুত্তর দেওয়া যাবে।

পারমিশন কন্ট্রোলে নতুনত্ব
ব্যবহূত অ্যাপে লোকেশন, ক্যামেরা এমন সব কাজে অ্যান্ড্রয়েড ডিভাইসে পারমিশন দিতে হয়। বর্তমান যেসব সংস্করণ রয়েছে তাতে একবার পারমিশন দিলে নতুন করে আর দেওয়ার প্রয়োজন নেই। তবে অ্যাপ ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডে আসছে ‘ওয়ান-টাইম পারমিশন’। এ ফিচারের আওতায় কোনো অ্যাপকে শুধু একবারের জন্য লোকেশন কিংবা ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। ধরুন আপনি পাঠাও কিংবা উবার অ্যাপ ব্যবহার করছেন। এ অ্যাপের মাধ্যমে যখন বাইক কিংবা গাড়ি খুঁজবেন শুধু ওই সময়টার জন্য একবার লোকেশন ব্যবহারের অনুমতি দিলেন। অ্যাপটির মাধ্যমে কাজ শেষ হলে অনুমতি বাতিল হয়ে যাবে। এরপর কোনো কারণে আবার লোকেশন ব্যবহার করতে চাইলে অ্যাপটিকে ফের অনুমতি নিতে হবে। কোনো অ্যাপকে দু’বার যদি অনুমতি না দেওয়া হয়, তবে তৃতীয়বার আর অনুমতি গ্রহণের জন্য অনুরোধও করতে পারবে না অ্যাপটি।

নোটিফিকেশন শেডে কনভার্সেশন
বাবল ফিচারটি অসাধারণ। তবে যেসব অ্যাপ বাবল সমর্থন করবে সেটির জন্য কী হবে। এ ক্ষেত্রে সমাধান আনছে অ্যান্ড্রয়েড ১১। এ জন্য এতে নোটিফিকেশনের মধ্যে থাকবে ডেডিকেটেড কনভার্সেশন বিভাগ। এর ফলে অ্যাপটি না খুলেই নিচের দিকে সোয়্যাইপ করে চলমান বার্তাগুলো দেখে নেওয়া যাবে।

নোটিফিকেশন থেকেই ছবি প্রেরণ
বর্তমান অ্যান্ড্রয়েডে নোটিফিকেশন থেকে হোয়াটসঅ্যাপ বা অনুরূপ অ্যাপে দ্রুত বার্তা পাঠানো যায়, তবে ছবি পাঠানো যায় না। অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে এ ধরনের অ্যাপে নোটিফিকেশন শেড থেকে ছবি পাঠানোর সুবিধা যুক্ত হচ্ছে। ক্রোমের মতো ব্রাউজার থেকে ছবি কপি করে জিবোর্ড ক্লিপবোর্ডের মাধ্যমে সংশ্নিষ্ট অ্যাপটি না খুলেও ছবি পাঠানো যাবে।

সময় বুঝে ডার্ক মোড
ডার্ক মোডেও থাকছে নতুন আয়োজন। নির্দিষ্ট সময়ের জন্যও ডার্ক মোড চালুর অপশন যোগ হচ্ছে নতুন অ্যান্ড্রয়েডে। চাইলে সূর্য ডোবার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কিংবা নিজের পছন্দের সময়ের জন্য বেছে নেওয়া যাবে ডার্ক মোড।

ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি
নতুন অ্যান্ড্রয়েডে ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ডিজিটাল সংস্করণ সংরক্ষণে রাখা যাবে। এটা অনেকটা কালার ওএস৭ অপারেটিং সিস্টেমসের ডক ভল্ট ফিচারের মতো। তবে এখানে সনদপত্র, ব্যাংকিং কার্ডস প্রভৃতি সংরক্ষণ করা যাবে কিনা স্পষ্ট নয়।

ক্যামেরা ব্যবহারে ভাইব্রেশন বন্ধ রাখা
ক্যামেরা ব্যবহারের সময় ফোনে কোনো কল এলে তা যদি ভাইব্রেশন মোডে থাকে তবে নিখুঁত ছবি তোলাটা ঝামেলার হয়ে যায়। এটা অ্যালার্মের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে নতুন এপিআই যুক্ত হচ্ছে, যাতে ক্যামেরা অ্যাপ চালু থাকলে ভাইব্রেশন মোড নিষ্ফ্ক্রিয় থাকবে।

নতুন মোশন সেন্স জেশ্চার
নতুন অ্যান্ড্রয়েডে এমন ফিচার থাকছে যেটির কারণে ফোন স্ট্ক্রিনের খানিকটা উপরে হাওয়ায় বাটন টেপার ভঙ্গি করে ফোনের গান চালু কিংবা চলমান মিউজিক ট্রাক স্থগিত রাখা যাবে। বর্তমানে গুগলের পিক্সেল ফোর ফোনের স্ট্ক্রিনের খানিকটা উপরে আঙুল নেড়েচেড়ে গানের ট্রাক বদল করা যায়।

ফ্লাইট মোডেও চলবে ব্লুটুথ
স্মার্টফোনে ফ্লাইট মোড চালু করলে সাধারণত হ্যান্ডসেটের সেলুলার নেটওয়ার্ক, ওয়াইফাই ও ব্লুটুথ অকার্যকর হয়ে যায়। এ ক্ষেত্রে এ সময় তারবিহীন হেডফোন হ্যান্ডসেটে চাইলে যুক্ত করা যায় না। তবে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে ফ্লাইট মোড চালু করলেও ব্লুটুথ নিষ্ফ্ক্রিয় হবে না। এতে করে স্মার্টফোনের সঙ্গে তারবিহীন হেডসেট যুক্ত করে মিউজিক শোনা যাবে।

শেয়ারিং হবে সহজ
অ্যান্ড্রয়েড ১০-এ কাঙ্ক্ষিত অ্যাপ সার্চ করে কিছু শেয়ার করা ঝামেলা হয়। সহজে অ্যাপটি খুঁজে পাওয়া যায় না। এ ক্ষেত্রে নতুন অ্যান্ড্রয়েডের শেয়ার মেন্যুতে থাকবে সবচেয়ে বেশি ব্যবহূত চারটি অ্যাপ পিন করে রাখার সুবিধা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই শেয়ার হবে ছবি অথবা ভিডিও!
নির্বাচিত

ইন্টারনেট ছাড়াই শেয়ার হবে ছবি অথবা ভিডিও!

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

‘বিশ্বের ৮০ সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ’

আপনার ফোনের জন্য ভালো চার্জার কিভাবে সনাক্ত করবেন?
কিভাবে করবেন

কিভাবে এন্ড্রয়েড ফোনকে নিরাপদ রাখবেন

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের চ্যাট সেবা একই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের চ্যাট সেবা একই অ্যাপে

মেসেজ অ্যাপে নতুন ফিচার আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

মেসেজ অ্যাপে নতুন ফিচার আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix