Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাড়-উপহারে চলছে সিটিআইটি মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ মার্চ ২০২০
ছাড়-উপহারে চলছে সিটিআইটি মেলা
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ৬ দিনের সিটিআইটি মেলা। ‘প্রযুক্তিই অগ্রগতি’ স্লোগানে শুরু হওয়া মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। মেলা সকাল ১০টা থেকে রাতে সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

মেলার আয়োজকেরা জানান, মুজিব শতবর্ষ এবং বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মেলায় নতুন নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। সব বয়সী ক্রেতারা নানা ছাড় ও উপহার পাচ্ছেন মেলায়। প্রতিদিন অনলাইন নিবন্ধন করা দর্শনার্থীদের জন্য প্রযুক্তিপণ্য উপহার রয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, বিসিএস কম্পিউটার সিটির ১৬০টি দোকান ঘিরে জমে উঠেছে মেলা। বিভিন্ন ক্রেতা ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য দেখছেন। বিক্রেতারা নতুন পণ্য তাঁদের সামনে তুলে ধরতে ব্যস্ত। মেলায় বিভিন্ন রেঞ্জের ল্যাপটপের পাশাপাশি গেমিং পিসিতেও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

এমএসআই ব্র্যান্ডের পণ্য ও বিপণন ব্যবস্থাপক তৌহিদ হোসেন বলেন, ৮০ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের গেমিং পিসিতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। এখন অধিকাংশ ক্রেতা ভালো মানের পিসি কিনতে আসছেন। মেলা ঘিরে এ ধরনের পিসি প্রদর্শন করা হচ্ছে।

ইউরোরাল টেকের আকরাম রশীদ বলেন, মেলা ঘিরে ক্রেতাদের আগ্রহ লক্ষ করার মতো। নতুন নতুন প্রযুক্তিপণ্য দেখছেন তাঁরা। এবারের মেলায় তাঁরা ৬ লাখ টাকা দামের গেমিং চেয়ারও প্রদর্শন করছেন।

মেলার স্পনসর কমিটির আহ্বায়ক মনসুর আহমদ চৌধুরী বলেন, মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য পণ্য ও সেবা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় স্পনসর হিসেবে রয়েছে আসুস, অ্যাভিটা, ডেল, এইচপি, লেনোভো, ও সহযোগী হিসেবে রয়েছে ইন্টেল, ডি-লিঙ্ক, এক্সপোমেলা, ক্যাসপারস্কি, আরওজি, এমএসআই, জেডকেটেকো।

দেশে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান রায়ানসের ব্যবস্থাপক এস এম আরিফুজ্জামান বলেন, মেলায় নানা ছাড় ও উপহার নিয়ে হাজির হয়েছে রায়ানস। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য রেখেছে পাঁচ হাজার প্রযুক্তিপণ্য। কম্পিউটার বাজারটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় রায়ানসের দোকানগুলোয় ক্রেতা ও দর্শনার্থীদের প্রযুক্তিপণ্য দেখানো হচ্ছে।

বিবিএস কম্পিউটার সিটির আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান খান বলেন, মেলায় সব বয়সী মানুষের মধ্যে আগ্রহ দেখছি। নতুন ল্যাপটপের পাশাপাশি নতুন প্রজন্মের ডেস্কটপ, গেমিং পিসির প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে। মেলায় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেলা উপলক্ষে যেকোনো ল্যাপটপের সঙ্গে বিড ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি এবং ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস উপহার দিচ্ছে টেক রিপাবলিক। এ ছাড়া এইচপি, ডেল ও এসারের ল্যাপটপেও বিভিন্ন উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলায় আমেরিকান ব্র্যান্ড ‘লাইফ ডিজিটাল’ যেকোনো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি কিনলে সুদৃশ্য ব্যাকপ্যাক ও এক হাজার টাকার ভাউচার অফার এনেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি
অটোমোবাইল

জাপানে উডুক্কু গাড়ি দেখালো এনইসি

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

চট্টগ্রাম বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেলো ওয়ালটন
নির্বাচিত

চট্টগ্রাম বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেলো ওয়ালটন

করোনা চিকিৎসা সহায়তায় সিএমএইচে ১০ ভেন্টিলেটর দিল বিকাশ
প্রযুক্তি সংবাদ

করোনা চিকিৎসা সহায়তায় সিএমএইচে ১০ ভেন্টিলেটর দিল বিকাশ

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix