Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা
Share on FacebookShare on Twitter

শিশুর ইন্টারনেট দুনিয়া নিরাপদ করতে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ এর মতো বিষয়টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের লাইসেন্সিং নীতিমালায় যুক্ত করে সহসাই নতুন নীতিমালা আসছে।

নীতিমালায় আইএসপি ব্যবসায় বড় রকমের পরিবর্তন করতে যাচ্ছে সরকার।

লাইসেন্স ফি কোনো কোনো ক্ষেত্রে ১০ গুণ বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে বিদ্যমান ৬ ধরনের লাইসেন্স কাঠামোকে ৪ ধরনের কাঠামোতে নিয়ে আসা হচ্ছে।

নীতিমালার খসড়া করার পর তার উপর কয়েক দফা ঘষামাজাও করা হয়েছে। অবশেষে সরকার এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি এমন অবস্থানে পৌঁছে যে, যেকোনো সময়ই এটি ঘোষণা করা হবে।

বর্তমানে ৬ ধরনের লাইসেন্সের মধ্যে রয়েছে সারা দেশে ব্যবসার জন্য ন্যাশনওয়াইড। ঢাকাসহ দেশের মধ্য অঞ্চলে ব্যবসার জন্যে সেন্ট্রাল জোন এবং বিভাগীয় পর্যায়ে ব্যবসার জন্য জোনাল লাইসেন্স। তাছাড়া ক্যাটাগরি এ, বি এবং সি লাইসেন্স দিয়ে স্বল্প পরিসরে ঢাকা এবং অন্যান্য মেট্রোপলিটন শহরের কিছু এলাকা এবং ঢাকার বাইরে উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা দেয়ার লাইসেন্স দেয়া হতো। এখন সেটি ভেঙে সারা দেশের জন্য ন্যাশনওয়াইড ছাড়াও বিভাগীয় শহর এবং জেলা শহরের জন্য আলাদা আলাদা লাইসেন্স করা হচ্ছে। আর উপজেলা-থানা পর্যায়ের জন্য আসছে স্থানীয় লাইসেন্স।

ন্যাশনওয়াইড লাইসেন্স ফি আগে ছিল ১ লাখ টাকা। যা আড়াই লাখ টাকা হতে যাচ্ছে। তাছাড়া সেন্ট্রাল জোন এবং জোনাল বিভাগে ৫০ হাজার টাকার লাইসেন্স ফি থাকলেও বিভাগীয় এবং জেলা পর্যায়ের জন্য সেটি দেড় লাখ টাকা করা হচ্ছে।

আর স্থানীয় লাইসেন্স ফি হবে ৩০ হাজার টাকায়। ক্যাটাগরির লাইসেন্স ফি আগে ছিল আড়াই হাজার ও পাঁচ হাজার টাকা।

বিষয়টি সম্পর্কে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, টাকার অংক হয়তো খানিকটা বেড়েছে। তবে তা আগে এতোটাই নগণ্য ছিল যে সেটিকে কেবল বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

তবে নতুন লাইসেন্স নীতিমালায় ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সেবা চালু করাকে সবচেয়ে বড় করে দেখছেন তিনি।

জব্বার বলেন, ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা না থাকলেও এরপর আর কেউ দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতে পারবে না।

এর আগে গত বছর দেশে বিডিকম আইএসপি প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করে। প্যারেন্টাল কন্ট্রোল হলো- শিশুদের জন্য আপত্তিকর বা অনুপযুক্ত ওয়েবসাইট ব্লক বা ওয়েবসাইটের কনটেন্ট ফিল্টার প্রতিরোধী ব্যবস্থা।

বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর জানান, তারা প্যারেন্টাল কন্ট্রোল রাউটার বিনামূল্যে গ্রাহকদেরকে দিচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এই সেবাটি দিচ্ছেন বলেও জানান।

প্যারেন্টাল কন্ট্রোল মূলত নিরাপদ ইন্টারনেট সেবা হিসেবে পরিচিত। এ সেবায় শিশুরা ইন্টারনেট ব্যবহার করলেও তারা নিরাপদ থাকবে। কোনো অ্যাডাল্ট (পর্নো সাইট) কনটেন্ট, জুয়ার সাইট, সহিংস কোনো দৃশ্য, ধর্মীয় উগ্রবাদের লিংক, তথ্য, ভিডিও চিত্র আসবে না। এতে যেকোনো অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্যারেন্টাল কন্ট্রোল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্সেল এর একটি এসি কিনলে আরেকটি ফ্রি!
ছাড় ও অফার

মার্সেল এর একটি এসি কিনলে আরেকটি ফ্রি!

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

ওয়ালটন কারখানায় যাচ্ছেন তিন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন কারখানায় যাচ্ছেন তিন মন্ত্রী

নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নতুন ১৫ ধরণের ক্লাউড সেবা নিয়ে আসছে হুয়াওয়ে

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

চিপসংকটে আইফোন

ক্যামেরা ছাড়াই ওয়াই-ফাই সিগন্যালে শনাক্ত হবে মানুষ, নতুন প্রযুক্তি ‘হু-ফাই’
নির্বাচিত

ক্যামেরা ছাড়াই ওয়াই-ফাই সিগন্যালে শনাক্ত হবে মানুষ, নতুন প্রযুক্তি ‘হু-ফাই’

Load More

ট্রেন্ডিং টপিক

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
ফিচার

এআই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, সেরা ৫ স্মার্টফোন

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ
ই-কমার্স

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ই-ক্যাব প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, মেটা ও আইনি পদক্ষেপের তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আজ ২২ জুলাই আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’...

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

ল্যাপটপের ব্যাটারি লাইফ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মার্চ ২০২০

প্যারেন্টাল কন্ট্রোলসহ আসছে নতুন আইএসপি নীতিমালা

Techzoom.TV |
TechzoomTV