Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মূলধনি বিনিয়োগ কমাচ্ছে এসকে হাইনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ৮ মার্চ ২০২০
মূলধনি বিনিয়োগ কমাচ্ছে এসকে হাইনিক্স
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মেমোরি চিপ বাজার কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। এতে বাড়তি মাত্রা যোগ করেছে চীনে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়তে থাকা, যা এখন অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বহুজাতিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো চীনে উৎপাদন কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। এর বিরূপ প্রভাব পড়বে চিপ বাজারে। এ পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মেমোরি চিপ নির্মাতা ও তৃতীয় বৃহৎ সেমিকন্ডাক্টর কোম্পানি দক্ষিণ কোরিয়াভিত্তিক এসকে হাইনিক্স ইনকরপোরেশন চলতি বছরের জন্য আগের নির্ধারিত বিনিয়োগের পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে।

এসকে হাইনিক্স গত বছর মূলধনি বিনিয়োগ ২৫ শতাংশ কমিয়েছিল। ফলে গত বছর প্রতিষ্ঠানটির মূলধনি বিনিয়োগ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন কোরিয়ান ওনে দাঁড়ায়। মেমোরি চিপ বাজারে চাহিদা মন্দা ও প্রযুক্তি পণ্যের উৎপাদন হাব হিসেবে পরিচিত চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের জন্য আগের নির্ধারিত বিনিয়োগের অংক কমাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে চলতি বছর মোট কী পরিমাণ অর্থ মূলধনি বিনিয়োগ করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এসকে হাইনিক্সের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) চা জিন-সিওক বলেন, বৈশ্বিক মেমোরি চিপ বাজারের অনিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত। বিদ্যমান অনিশ্চয়তার মধ্যে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোনোটা ঝুঁকিপূর্ণ। যে কারণে একটি নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করছি।

তিনি বলেন, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমাদের উৎপাদন টানা কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর উক্সিতে আমাদের একটি চিপ কারখানা রয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতা বাড়তে শুরু করলে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারখানাটি পুনরায় চালু করা হবে। তবে উৎপাদনে ফিরতে বেশ সময় লেগে যেতে পারে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে বড় অংকের বিনিয়োগ ভুল সিদ্ধান্ত হবে। যে কারণে মূলধনি বিনিয়োগ পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে।

মোবাইল ডিভাইস, বিশেষ করে স্মার্টফোনের মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের বৃহৎ উৎপাদক দেশ চীন। দেশটিতে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও এসকে হাইনিক্স। উভয় প্রতিষ্ঠানেরই উৎপাদন কারখানা চীনে অবস্থিত।

চা জিন-সিওক বলেন, বাজার পরিস্থিতি উন্নত হলে আমরা মূলধনি বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করব। অর্থাৎ বাজারে চাহিদা বাড়লে বিনিয়োগ বাড়ানো হবে। তবে আপাতত অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ নিয়ে সতর্কতা অবলম্বন করছি।

এসকে হাইনিক্স গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক খতিয়ান প্রকাশের পর জানায়, বৈশ্বিক চিপ বাজারে কিছুটা চাহিদা বেড়েছে। তার পরও তারা বিনিয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে অন্যান্য খাতের মতো বৈশ্বিক প্রযুক্তি শিল্পেও অনিশ্চতা সৃষ্টি হয়েছে। এছাড়া চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিক প্রযুক্তি শিল্পের চিত্রপট বদলে দিয়েছে। যে কারণে স্যামসাংয়ের মতো বৃহৎ প্রতিদ্বন্দ্ব্বী নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে। করোনাভাইরাসের কারণে চিপবাজারে বড় ধরনের প্রভাব পড়বে।

এসকে হাইনিক্সের আর্থিক খতিয়ান অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৯৫ শতাংশ কমে ২৩ হাজার ৬০০ কোটি কোরিয়ান ওনে দাঁড়িয়েছে। অথচ প্রান্তিকটিতে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৪৩ হাজার ৩০০ কোটি ওনে পৌঁছানোর পূর্বাভাস ছিল। ২০১২ সালের চতুর্থ প্রান্তিকের পর গত প্রান্তিকে সর্বনিম্ন পরিচালন মুনাফার মুখ দেখেছে এসকে হাইনিক্স। এছাড়া প্রতিষ্ঠানটির গত প্রান্তিকের পরিচালন মুনাফা এক বছর আগের একই প্রান্তিকের ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ওনের চেয়ে অনেক কম।

বিবৃতিতে এসকে হাইনিক্স জানায়, বৈশ্বিক বাজার খারাপ সময় পার করলেও তাদের মেমোরি চিপ ও সেমিকন্ডাক্টর পণ্যের কিছুটা চাহিদা বেড়েছে। কিন্তু তার পরও তারা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবছে। কারণ বৈশ্বিক চিপবাজারের অনিশ্চয়তা এখন আগের চেয়ে আরো তীব্র হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট
প্রযুক্তি সংবাদ

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
নির্বাচিত

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!
প্রযুক্তি পরামর্শ

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

ফের টেসলার শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২০

মূলধনি বিনিয়োগ কমাচ্ছে এসকে হাইনিক্স

Techzoom.TV |
TechzoomTV