Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 March 2020
দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মার্চ গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার ফাউগান ইকো রিসোর্টে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আয়োজন করে দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব (বিএআরসি)।

এদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ে কর্মরত সাংবাদিকরা অ্যামেচার রেডিওর প্রদর্শনী উপভোগ করেন।

অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও পরিচালনা করা মূলত একটি শখ। শখের বিষয় হলেও এতে জ্ঞান অর্জনের সুযোগ মেলে।

এটি একটি বিজ্ঞানমনস্ক শখ বিধায় ইলেকট্রোনিক্সসহ বেতার তরঙ্গ নিয়ে প্রচুর অধ্যায়নের সুযোগ রয়েছে।

এছাড়াও, দুর্যোগের সময় টেলিযোগাযোগের অন্যতম মাধ্যম এটি। অ্যামেচার রেডিও অপারেটরদের বলা হয় রাষ্ট্রের অষোঘিত দূত। কেননা, প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সব ধরনের টেলিযোগ ব্যবস্থা বিকল হয়ে যায় তখন অ্যামেচার রেডিও অপারেটররা তাদের বেতার যন্ত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক তথ্য দেশ-বিদেশের সরকারি-বেসরকারি সংস্থা এবং হ্যামদের কাছে তুলে ধরেন। অংশ নেন উদ্ধার কাজেও।

বিএআরসির অ্যামেচার রেডিও প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অ্যামেচার রেডিও যেমন ওয়াকিটকি, বেজ রেডিও, অ্যান্টেনা, এসডব্লিউআর মিটারসহ বেতার যন্ত্রাংশ এবং টুলস প্রদর্শন করা হয়। বিতরণ করা হয় অ্যামেচার রেডিও সম্পর্কিত লিফলেট

এছাড়াও এই প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের অ্যামেচার রেডিও সম্পর্কে ধারণা দেয়া হয়। যাতে করে আগামীতে তারা অ্যামেচার রেডিও সম্পর্কে জানতে পারে।

অ্যামেচার রেডিও সাধারণত নির্দিষ্ট বেতার তরঙ্গে অবাণিজ্যিকভাবে তথ্য আদান প্রদান, গবেষণা, ব্যক্তিগত প্রশিক্ষণ এবং জরুরি অবস্থায় ব্যবহৃত একটি টেলিযোগাযোগ সার্ভিস।

‘অ্যামেচার’ শব্দটি সাধারণত আর্থিক সংশ্লিষ্টতাবিহীন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহী ব্যবহারকারীকে বাণিজ্যিক ব্রডকাস্টিং, জননিরাপত্তা প্রদানকারী সংস্থা অথবা পেশাদার টু-ওয়ে সার্ভিস হতে পৃথক করার জন্য ব্যবহার করা হয়।

বাংলাদেশে অ্যামেচার রেডিও পরিচালনার জন্য লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য প্রতিষ্ঠানটি একটি পরীক্ষার আয়োজন করে। উত্তীর্ণদের কল সাইন দেয়া হয়।

প্রাকৃতিক দূর্যোগ কিংবা জরুরি অবস্থায় অ্যামেচার রেডিও সার্ভিস টেলিযোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভূমিকা রাখে। অ্যামেচার রেডিও অপারেটরদের হ্যাম বলা হয়।

দেশ ও বিদেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সুবিশাল হ্যাম নেটওয়ার্ক রয়েছে। ফলে যেকোনো দুর্যোগের সময় এসব অপারেটররা একে অন্যকে সহযোগিতা করেন। বিদেশে হ্যামগণ ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করে থাকেন। নোয়া ওয়েদার স্টেশন থেকে প্রাপ্ত তথ্যাদী দেশব্যাপী প্রচার করেন।

বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাবের সংগঠক চৌধুরী আকবর হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি নিয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের অনেকেই অ্যামেচার রেডিও নিয়ে ধারণা নেই। তাদের এই বিষয়ে ধারণা দেয়ার জন্যই এই প্রদর্শনীর আয়োজন। এতে গণমাধ্যম কর্মীরা অংশ নিয়ে তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে সংবাদ প্রকাশ করতে সুবিধা হবে। অ্যামেচার রেডিও পরিচালনা যেহেতু একটি স্বেচ্ছাসেবী কাজ তাই এই কাজের অংশীদার হোক গণমাধ্যম কর্মীরাও।

ক্লাবটির আরেক সংগঠক মাহবুবুবর রহমান বলেন, পৃথিবীতে ৩০ লাখেরও বেশি অ্যামেচার রেডিও অপারেটর আছেন। আমাদের দেশে সংখ্যাটা হাতেগোনা। আমরা চাই দেশে অ্যামেচার রেডিও অপারেটর বাড়ুক। এই বিষয়ে সচেতনা বাড়ানো এবং আগ্রহী তৈরির জন্যই এই প্রদর্শনীর আয়োজন। এবং এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশে এবার প্রথম আয়োজন করা হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

ওপেনএআইয়ের বিরুদ্ধে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মামলা
প্রযুক্তি সংবাদ

ওপেনএআইয়ের বিরুদ্ধে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মামলা

ওয়ান প্লাস ফোন নতুন উদ্দ্যোমে নিয়ে এলো ওয়ান প্লাস ৯ প্রো।
প্রযুক্তি বাজার

ওয়ান প্লাস ফোন নতুন উদ্দ্যোমে নিয়ে এলো ওয়ান প্লাস ৯ প্রো।

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

করোনার মধ্যেও বছরের প্রথমার্ধে ১৩.১ শতাংশ আয় বেড়েছে হুয়াওয়ের

জাতীয় সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ৩০ ধাপ উন্নতি
নির্বাচিত

জাতীয় সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ৩০ ধাপ উন্নতি

গিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 March 2020

দেশে প্রথমবারের মতো অ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV