Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 16 March 2020
বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত
Share on FacebookShare on Twitter

বৃহত্তর চীন ব্যতীত বিশ্বজুড়ে সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল ইনকরপোরেশন। উৎপত্তিস্থল চীনে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে ভাইরাসটির সংক্রমণ এখন ইউরোপে ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্তত দুই সপ্তাহের জন্য বিশ্বজুড়ে পরিচালিত নিজেদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

অ্যাপলের ওয়েবসাইটে পোস্ট করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের লেখা চিঠিতে বলা হয়েছে, বৃহত্তর চীন ব্যতীত বিশ্বজুড়ে পরিচালিত প্রতিষ্ঠানটির সব খুচরা বিক্রয়কেন্দ্র ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এ সিদ্ধান্ত।

তিনি বলেন, অ্যাপলের সব কার্যালয়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অ্যাপল কার্যালয়ে কাজের ধরনে নীতিগত পরিবর্তন আনা হয়েছে। আমরা বিশ্বজুড়ে থাকা অ্যাপল কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ কারণে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

বৃহত্তর চীনের উহান প্রদেশে প্রথম নভেল করোনাভাইস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি দ্রুত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। ভাইরাসটিতে চীনে নতুন সংক্রমণের হার কমলেও এখন ইউরোপজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, ইতালিতে ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ।

টিম কুক কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের জন্য নয়, বিশ্ববাসীর জন্য হুমকি হয়ে উঠেছে। এরই মধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তদের সহায়তায় দেড় কোটি ডলার আর্থিক অনুদান দিয়েছি।

বিশ্বজুড়ে সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও আইফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে নিজেদের সব বিক্রয়কেন্দ্র খুলে দিয়েছে অ্যাপল। দেশটির উহান প্রদেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে প্রথমে নিজেদের ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি। এরপর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তার কথা বিবেচনা করে সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত সপ্তাহজুড়ে ধারাবাহিকভাবে দেশটিতে থাকা মোট ৪২টি খুচরা বিক্রয়কেন্দ্র খুলে দিয়েছে অ্যাপল। বিশ্বজুড়ে পাঁচ শতাধিক খুচরা বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে অ্যাপল। এর প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে অবস্থিত।

বিবৃতিতে অ্যাপল জানায়, চীনে করোনাভাইরাসের ভয়াবহতা কমতে শুরু করেছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। পরিস্থিতি ঝুঁকিমুক্ত হওয়ায় দেশটিতে অ্যাপল স্টোরগুলো খুলে দেয়া হয়েছে। তবে চীনে নিজেদের স্টোরগুলো টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকায় অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের প্রথম প্রান্তিকের আয়ে বড় ধরনের প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে এরই মধ্যে সতর্ক করা হয়েছে, চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ডগুলোর পাশাপাশি করোনাভাইরাসের প্রভাব অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের ওপরও তীব্র প্রভাব ফেলছে। বিনিয়োগকারীদের সতর্ক করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় রাজস্ব আয় অনেকাংশে কম হবে। প্রতিষ্ঠানটি স্বীকার করে নেয় তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে নিজেদের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির জানুয়ারি-মার্চ প্রান্তিকের রাজস্বে বড় ধরনের প্রভাব পড়বে বলে সতর্ক করা হয়েছে।

বহুজাতিক প্রথম কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, যা চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার বিষয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অ্যাপল জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৪ কোটি ১০ লাখ ইউনিট আইফোন উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূরণ সম্ভব হবে না। কারণ ফক্সকনের কারখানায় টানা কয়েক সপ্তাহ আইফোন উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। উৎপাদন বিভ্রাটের কারণে সরবরাহ ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ টাকায় পণ্য দিচ্ছে বিকাশ
ছাড় ও অফার

১ টাকায় পণ্য দিচ্ছে বিকাশ

৫ হাজার টাকার মধ্যেই সেরা স্মার্টফোন
নির্বাচিত

৫ হাজার টাকার মধ্যেই সেরা স্মার্টফোন

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?
নির্বাচিত

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?

বিটিসিএলের ফাইভ-জি প্রকল্প: দরপত্র থেকে আমদানি, পরতে পরতে দুর্নীতির অভিযোগ
নির্বাচিত

বিটিসিএলের ফাইভ-জি প্রকল্প: দরপত্র থেকে আমদানি, পরতে পরতে দুর্নীতির অভিযোগ

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন ফোরজি ফোন
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন ফোরজি ফোন

শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ নয় সচেতন থাকতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ নয় সচেতন থাকতে হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2020

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix