Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে বসে কাজের সুবিধা বাড়লো ভাইবারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 March 2020
ঘরে বসে কাজের সুবিধা বাড়লো ভাইবারে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজের ক্ষেত্রে গ্রুপ কলে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করলো ভাইবার।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মহামারী আকার ধারণ করার কারণে অগণিত সংখ্যক মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে বসে প্রতিদিনের কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছে।

এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা ও জনসাধারণকে তাদের প্রিয়জনের সাথে যুক্ত রাখতে মেসেজিং অ্যাপ ভাইবার সম্প্রতি তাদের গ্রুপ কলে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে। নতুন এই পদ্ধতি চালু করার মাধ্যমে ২০ জন মানুষ একসাথে গ্রুপ কলে অংশ নিতে পারবে।

বড় ধরনের জমায়েতে কোভিড-১৯ সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই, এই সময়ে প্রতিষ্ঠানগুলো সহজেই কোন সমস্যার সমাধানকল্পে ভিডিও কলের মাধ্যমে সেশন করতে পারবে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে সরাসরি বৈঠকের ঝুঁকি এড়াতে গ্রুপ কলই হচ্ছে সেরা মাধ্যম। বিশ্বজুড়ে কোভিড-১৯’র প্রাদুর্ভাবের সময় সবাইকে একসাথে যুক্ত রাখার লক্ষ্যে গ্রুপ কলে অংশগ্রহণকারীর সংখ্যা দ্বিগুণ করেছে ভাইবার।

এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল বলেন, ‘এই প্রতিকূল সময়ে এক জায়গায় সবার সরাসরি উপস্থিত না হওয়াটা উত্তম। তাই, সরাসরি একসাথে না হয়ে সবাইকে গ্রুপের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত করতে নতুন উপায় খুঁজে বের করতে আমরা অঙ্গীকারবদ্ধ। করোনাভাইরাস সংক্রমণের কারণে অনেক মানুষ দূরবর্তী নিরাপদ জায়গায় বসে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মানুষ যেনো সুরক্ষিত স্থান ও নিরাপদ পরিবেশে তাদের আপনজনের সাথে যুক্ত থাকতে পারে ও তাদের প্রতিদিনের কাজকর্ম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করাই আমার দায়িত্ব।’

ভাইবারের মাধ্যমে খুব সহজেই ফাইল শেয়ার করা যাবে। ফলে, সহকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা খুব সহজেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও প্রেজেন্টেশন একে অপরকে পাঠাতে পারবে। ২০০ এমবি পর্যন্ত ফাইল সরাসরি এই অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। বড় আকারের ফাইল শেয়ারের জন্য, ব্যবহারকারীরা ভাইবার চ্যাটের ক্লাউড সার্ভিসে খুব সহজেই লিংক শেয়ার করতে পারবে।

ভাইবারের ডেস্কটপ সংস্করণেও চ্যাট ও গ্রুপ কল সংক্রান্ত বিষয়গুলো সমর্থন করবে। এর ফলে, সহকর্মী ও ক্লায়েন্টের সাথে ঘরে বসে সুরক্ষিতভাবে কাজকর্ম পরিচালনা করতে পারবে ব্যবহারকারীরা। এতে রয়েছে কুল স্ক্রিন শেয়ারিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটান স্ক্রিনে বসে যা করছেন তা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। এটি সত্যিকার অর্থে একটি কার্যকরী ফিচার। বিশেষ করে, যখন কেউ অনেকের সাথে ভিডিওতে যুক্ত হতে চান কিংবা ওয়ার্কিং অ্যাপ নিয়ে কাউকে দ্রুত কোন টিউটোরিয়াল দিতে চায়।

উল্লেখ্য, বর্তমানে সবাই আন্তর্জাতিক রুটে ভ্রমণে বেশ সাবধানতা অবলম্বন করছে। এ অবস্থায়, যে কেউ ভাইবার আউটের সাহায্যে এক মাসে ৮.৯৯ মার্কিন ডলারের (আনুমানিক ৭৬২ টাকায়) বিনিময়ে সহজেই মোবাইল ফোন অথবা ল্যান্ডলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়
নির্বাচিত

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন
নির্বাচিত

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন

বিদেশী ইলেকট্রনিক পণ্যে চিপভিত্তিক শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
প্রযুক্তি সংবাদ

বিদেশী ইলেকট্রনিক পণ্যে চিপভিত্তিক শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

হনর ম্যাজিক৩ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
প্রযুক্তি সংবাদ

হনর ম্যাজিক৩ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন নোয়াখালীর মহিন
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন নোয়াখালীর মহিন

আপনার ফোনকল রেকর্ড হচ্ছে না তো?
কিভাবে করবেন

আপনার ফোনকল রেকর্ড হচ্ছে না তো?

Load More

ট্রেন্ডিং টপিক

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

স্মার্টওয়াচের পাশাপাশি ফিটনেস ব্যান্ডের বাজারেও নতুন চমক নিয়ে...

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

রাইড শেয়ারিং

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2020

ঘরে বসে কাজের সুবিধা বাড়লো ভাইবারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix