Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা শনাক্তে এআই-নির্ভর ডায়াগনোসিস চালু হুয়াওয়ে ক্লাউডের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 March 2020
করোনা শনাক্তে এআই-নির্ভর ডায়াগনোসিস চালু হুয়াওয়ে ক্লাউডের
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বে মহামারীর মুখে আক্রান্তদের শনাক্ত করতে ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্ট্যান্ডার্ড হিসেবে সিটি কোয়ান্টিফিকেশনকে অন্তর্ভুক্ত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসায় এরইমধ্যে চীনের হুবেই প্রদেশে এই স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়েছে।

‘কোভিড-১৯’ আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে অন্যতম কার্যকর একটি পদ্ধতি হচ্ছে ‘সিটি কোয়ান্টিফিকেশন’, যেটি দ্রুততার সঙ্গে রোগ নির্ণয় এবং রোগের বর্তমান অবস্থার কার্যকর মূল্যায়নের মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। আবার নিজস্ব কম্পিউটার ভিশন এবং মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে মাল্টিপল পালমোনারি গ্রাউন্ড গ্লাস ওপাসিটিস (সিজিও-স) ও ফুসফুস একত্রীকরণের মাধ্যমে আক্রান্ত রোগীর ফুসফুসের ‘সিটি’ রিপোর্টের গুণগত মূল্যায়ন করে হুয়াওয়ে ক্লাউড।

ক্লিনিক্যাল তথ্য-উপাত্ত এবং গবেষণাগারে প্রাপ্ত ফলাফলের মধ্যে সমন্বয় ঘটিয়ে এটি ‘কোভিড-১৯’ আক্রান্ত রোগীর বর্তমান অবস্থা ও রোগের পর্যায় সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করে যথাযথ চিকিৎসা দেওয়ায় ডাক্তারদের সহায়তাও করে।

এছাড়া হাসপাতালে শনাক্ত রোগীর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায্যে রোগীর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি এটি স্বল্প সময়ের মধ্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষার তথ্য-উপাত্তের গুণগত বিশ্লেষণ করতে পারে। যা রোগের অবস্থার যথাযথ মূল্যায়নের ভিত্তিতে রোগীকে সঠিক চিকিৎসা দিতে সহায়তা করে।

কোভিড-১৯ আক্রান্ত হবার পর ফুসফুসে সৃষ্টি হওয়া অসংখ্য ক্ষত এবং সেই ক্ষতগুলোর অবস্থার দ্রুত পরিবর্তনের কারণে স্বল্প সময়ের মধ্যে একই পরীক্ষা একাধিকবার করার পাশাপাশি বার বার ফুসফুসের ইমেজ পর্যালোচনার প্রয়োজন হয়। ফলে ইমেজিং ডাক্তারদের কাজের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু বড় দুঃসংবাদটি হচ্ছে, ইমেজিং ডাক্তারদের মধ্যে যারা নিখুঁতভাবে ‘কোভিড-১৯’ নির্ণয় এবং রোগের পরিমাণগত বিশ্লেষণ করতে সিদ্ধহস্ত, তাদের সংখ্যা পর্যাপ্ত নয়। আর এটি যেহেতু দক্ষতার বিষয়, সুতরাং চাইলেই এক্ষেত্রে রাতারাতি উন্নতি সাধন সম্ভব না।

এই সীমাবদ্ধতা দূর করার বিষয়টি মাথায় রেখে কিছুদিন আগে ‘কোভিড-১৯’ নির্ণয় ও চিকিৎসায় পরিমাণগত মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ সেবার উন্নয়ন ও প্রচলনে হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ল্যানওন প্রযুক্তির সঙ্গে কাজ শুরু করেছে হুয়াওয়ে ক্লাউড।

কম্পিউটার ভিশন এবং মেডিক্যাল চিত্র বিশ্লেষণের মতো হুয়াওয়ে ক্লাউডের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় বর্তমানে তারা স্বয়ংক্রিয়ভাবে, দ্রুত ও সঠিকভাবে সিটি কোয়ান্টিফিকেশনের ফলাফল চিত্রাকারে প্রকাশ করতে সক্ষম হয়েছে। ফলে কোভিড-১৯ নির্ণয়ে দক্ষ ইমেজিং ডাক্তারদের যে ঘাটতিটি ছিল, সেটি দূর হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন চাপ থেকে মুক্তির পাশাপাশি ডাক্তারদের ওপর থেকে কাজের বাড়তি চাপের বোঝাও সরে গেছে।

হুয়াওয়ে ক্লাউডের নতুন এই পরিষেবাটি হুয়াওয়ে অ্যাসেন্ড সিরিজের এআই চিপের শক্তিশালী গণনা ক্ষমতা কাজে লাগিয়ে করা হচ্ছে। এটি কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো নমুনার কোয়ান্টাইজেশন ফলাফল বের করে দিতে পারছে।

হুয়াওয়ে ক্লাউডের ‘কোভিড-১৯’ মোকাবিলা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.huaweicloud.com/intl/en-us/product/eihealth.htm

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: করোনাভাইরাসহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাভজনক প্রতিষ্ঠানে ডটঅর্গ যেতে দেবে না আইক্যান
প্রযুক্তি সংবাদ

লাভজনক প্রতিষ্ঠানে ডটঅর্গ যেতে দেবে না আইক্যান

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫
নির্বাচিত

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই
নির্বাচিত

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই

২৭৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের
প্রযুক্তি সংবাদ

২৭৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের

গুগল পিক্সেল ৬-এ চার্জার থাকছে না
নির্বাচিত

নতুন পিক্সেল ফোন আনল গুগল

জুমাটো সর্ম্পকে অজানা তথ্য
নির্বাচিত

ট্রাম্পের নতুন করের যে প্রভাব পড়েছে প্রযুক্তি শিল্পে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2020

করোনা শনাক্তে এআই-নির্ভর ডায়াগনোসিস চালু হুয়াওয়ে ক্লাউডের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix