Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুপারকম্পিউটারে করোনা ঠেকানোর রাসায়নিক উপাদান শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শুক্রবার, ২০ মার্চ ২০২০
সুপারকম্পিউটারে করোনা ঠেকানোর রাসায়নিক উপাদান শনাক্ত
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এমন সব রাসায়নিক উপাদান শনাক্ত করতে সক্ষম, যা করোনাভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে পারে। এটিকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের পদক্ষেপ হিসেবে দেখছেন গবেষকেরা।

বিজ্ঞানী ও গবেষকদের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ নিয়ে এসেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের ধ্বংসলীলা ও বিস্তার ঠেকাতে গবেষকদের ঘুম হারাম। এর মধ্যে বিশ্বের দ্রুততম এই কম্পিউটার খানিকটা হলেও আশার আলো জ্বেলেছে।ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা ‘কেমআরজিভ’ সাময়িকীতে তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশ করেছেন।

আইবিএমের তৈরি ‘ব্রেন অব এআই’ যুক্ত সুপারকম্পিউটার সামিট করোনাভাইরাস গবেষণায় সাহায্য করছে। এ সুপারকম্পিউটারের সাহায্যে এমন এক ধরনের রাসায়নিক শনাক্ত করা গেছে, যা করোনাভাইরাস ছড়ানো রোধ করতে পারে। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন গবেষকেরা।

গবেষকেরা বলছেন, কোন যৌগ কার্যকরভাবে ধারক কোষের সংক্রমণ ঠেকাতে পারে, হাজার হাজার সিমুলেশন বিশ্লেষণ করেছে সুপার কম্পিউটার। এর মধ্যে ৭৭ ধরনের যৌগ শনাক্ত করা হয়েছে। এতে কার্যকর ভ্যাকসিন তৈরির পথে আরও একধাপ এগোনো যাবে।

বৈশ্বিক সমস্যার সমাধান করার লক্ষ্যেই ২০১৪ সালে এটি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির (ওআরএনএল) তৈরি সুপার কম্পিউটারটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার টাইটানের চেয়ে আট গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। সামিটের সর্বোচ্চ পারফরম্যান্স ২০০ পেটাফ্লপস বা প্রতি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা।

গবেষকেরা বলেন, সামিটকে এমনভাবে মডেলিং করা হয়েছিল যে কীভাবে বিভিন্ন ওষুধের যৌগগুলো করোনভাইরাসকে অন্য কোষে ছড়িয়ে পড়তে বাধা দিতে পারে, তা বের করা যায়।

ওক রিজের গবেষক মিকোলাস স্মিথ বলেন, ধারক কোষকে ভাইরাস মূলত জেনেটিক উপাদানের ‘স্পাইক’ বা কাঁটা দিয়ে সংক্রমিত করে। সামিটের কাজ ছিল এমন ওষুধের যৌগ বের করা, যা সেই স্পাইকে বাঁধতে পারে এবং সম্ভাব্যভাবে বিস্তারটি বন্ধ করতে পারে। গত জানুয়ারি মাসে প্রকাশিত এক গবেষণা তথ্য থেকে করোনাভাইরাসের স্পাইকের একটি মডেল তৈরি করা হয়। সামিটের সাহায্যে তিনি ভাইরাল প্রোটিনের অণু এবং কণাগুলো কীভাবে বিভিন্ন যৌগে প্রতিক্রিয়া দেখায়, তা বের করেন। সুপার কম্পিউটার ৮ হাজার যৌগের ওপর গবেষণা চালান। এর মধ্যে ৭৭টি যৌগকে তাদের কাজের ওপর র‍্যাঙ্কিং তৈরি করেন।

গবেষকেরা সুপার কম্পিউটারের সাহায্যে করোনাভাইরাস স্পাইকের আরও নিখুঁত মডেল ব্যবহার করে আবার সিমুলেশন চালাবেন। সামিট ব্যবহার করে সম্ভাব্য যৌগ শনাক্ত করার প্রাথমিক কাজটি আপাতত সুপারকম্পিউটার করতে পারছে। পরবর্তী সময়ে কোন রাসায়নিক বেশি কার্যকর, তা পরীক্ষামূলক গবেষণা করে প্রমাণ করতে হবে।

টেনেসি বিশ্ববিদ্যালয়ের পরিচালক জেরেমি স্মিথ বলেছেন, ‘সুপারকম্পিউটারে আমাদের পরীক্ষার ফলাফলের অর্থ এই নয় যে আমরা করোনাভাইরাসের প্রতিষেধক বা ওষুধ বের করে ফেলেছি। তবে আমাদের কাজ ভবিষ্যৎ গবেষণার পথ সুগম করবে। করোনাভাইরাসের কার্যকর ওষুধ তৈরির পথে এ ধরনের গবেষণা জরুরি।’ তথ্যসূত্র: সিএনএন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: করোনাভাইরাসসুপারকম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

ফ্রিজ বিক্রিতে রেকর্ড ওয়ালটনের

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

‘অপো রেনো৫’ এর ফার্স্ট সেল শুরু
নির্বাচিত

স্মার্টফোন বাজারে হুয়াওয়েকে টপকে শীর্ষে অপো

অনলাইন পেমেন্টে অভ্যস্ত ৮৮% ভারতীয়
প্রযুক্তি সংবাদ

অনলাইন পেমেন্টে অভ্যস্ত ৮৮% ভারতীয়

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের
বিবিধ

হন্ডি ব্যর্থতায় চিকিৎসকদের টার্গেট চাঁদাবাজদের

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট
নির্বাচিত

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মার্চ ২০২০

সুপারকম্পিউটারে করোনা ঠেকানোর রাসায়নিক উপাদান শনাক্ত

Techzoom.TV |
TechzoomTV