Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের কল সেন্টারগুলোতে বাড়তি সচেতনতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Friday, 20 March 2020
দেশের কল সেন্টারগুলোতে বাড়তি সচেতনতা
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের প্রভাবে জরুরি গ্রাহকসেবা যাতে অব্যাহত থাকে, সে জন্য দেশের কল সেন্টারগুলোতে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোটিই বন্ধ হয়নি, তবে সচেতনতা ও সতর্কতার নানা উদ্যোগ নেওয়া হয়েছে জরুরি সেবা দেওয়ার এই প্রতিষ্ঠানগুলোতে। কল সেন্টারে ঢোকার আগে সব কর্মীর জন্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে। শরীরের তাপমাত্রা পরিমাপের যন্ত্রও বসানো হয়েছে।

মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহকসেবা দিয়ে থাকে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘কখনোই আমাদের কাজ বন্ধ করার সুযোগ নেই। আমাদের কর্মীদের তিন ফুট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছে।’

আরেকটি কল সেন্টার ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন গতকাল জানিয়েছে ‘অফিস পরিষ্কার–পরিচ্ছন্ন রাখাসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।’

মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের করপোরেট কমিউনিকেশনসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আংকিত সুরেকা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলালিংকের অফিস ও সার্ভিস সেন্টারে ভাইরাস সংক্রমণ রোধের পদ্ধতি ও সাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) ­­­তাদের সদস্যপ্রতিষ্ঠানে করোনা সম্পর্কে সচেতন থাকতে চিঠি দিয়েছে। বাক্যর সভাপতি ওয়াহিদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি কল সেন্টারের ডেস্ক, কি–বোর্ড, মাউস ৩০ মিনিট পরপর পরিষ্কার করার কথা বলেছি। অফিসে ঢোকা ও বেরোনোর পথে স্যানিটাইজার রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

পরিস্থিতি আরও খারাপ হলে প্রতিটি কল সেন্টারের কর্মীরা যাতে বাসা থেকে গ্রাহকসেবার কাজ করতে পারেন, সেই বিকল্প পরিকল্পনা রাখার জন্য বাক্যর পক্ষ থেকে বলা হয়েছে।

কল সেন্টার–কর্মী আয়েশা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ করছি সতর্কতার সঙ্গে। এমনকি বাসা থেকে আসা-যাওয়ার সময়ও সতর্কভাবে চলাফেরা করছি।’

দেশে বাক্যর তালিকাভুক্ত কল সেন্টারের সংখ্যা ১৫০। আট ঘণ্টা করে তিন পালায় দিনের ২৪ ঘণ্টাই খোলা থাকে এগুলো। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের হয়ে মূলত গ্রাহকসেবা দিয়ে থাকে কল সেন্টারগুলো। বাক্যর তথ্যমতে, এই কল সেন্টারগুলোতে কাজ করছেন ৫০ হাজারের মতো কর্মী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রূপপুরে প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু
নির্বাচিত

রূপপুরে প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’
ই-কমার্স

বাবা দিবস উপলক্ষ্যে দারাজ নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন‘আমার বাবা সুপার হিরো’

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 

মেলায় এসে চাকরি পেলেন ৫২ প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তি
নির্বাচিত

মেলায় এসে চাকরি পেলেন ৫২ প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তি

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ
ই-কমার্স

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ

নতুন বছরে আসছে পাঁচ আইফোন!
নির্বাচিত

নতুন বছরে আসছে পাঁচ আইফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 March 2020

দেশের কল সেন্টারগুলোতে বাড়তি সচেতনতা

Techzoom.TV |
TechzoomTV