Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস: ডাক্তারের ঝুঁকি কমাবে চীনা রোবট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
করোনাভাইরাস: ডাক্তারের ঝুঁকি কমাবে চীনা রোবট
Share on FacebookShare on Twitter

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে এমন রোবট তৈরি করেছেন যা করোনাভাইরাস মহামারীতে আক্রান্তের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি নিরাপদে রাখবে ডাক্তার ও চিকিৎসা সেবা কর্মীদের।

মূল মেশিনটিতে রোবোটিক হাত রয়েছে এবং হুইলে চেপে চলাফেরা করে, আল্ট্রাসাউন্ড, মুখ থেকে নমুনা সংগ্রহ এবং স্টেথোস্কোপের মাধ্যমে রোগীর অঙ্গ-প্রত্যঙ্গের আওয়াজ শুনতে পারবে রোবটটি। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

সাধারণত এ কাজগুলো ডাক্তাররাই করে থাকেন। কিন্তু চাইলে রোবটটিতে সংযুক্ত ক্যামেরার সাহায্যে রোগীকে দূর থেকেই সেবা দিতে পারবেন ডাক্তাররা। চাইলে সেবা দেওয়া সম্ভব হবে অন্য শহর থেকেও।

“ডাক্তাররা সবাই বেশ সাহসী। কিন্তু ভাইরাসটি অতি মাত্রায় সংক্রামক… আমরা সবচেয়ে বিপদজনক কাজগুলোর জন্য রোবটটিকে ব্যবহার করতে পারি।” – বলেছেন শিংহুয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও রোবটটির প্রধান নকশাবিদ ঝেং গ্যাংটাই।

চন্দ্র নববর্ষের সময়ে রোবটটি তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে ঝেংয়ের। ওই সময়টিতে সবে লকডাউনে নিয়ে যাওয়া হয়েছিল উহানকে। প্রকৌশলী হিসেবে ত্রাণ প্রচেষ্টায় সাহায্য করতে চাচ্ছিলেন ঝেং। চন্দ্র নববর্ষের প্রথম দিনে বেইজিংয়ের শিংহুয়া চ্যাংগাং হাসপাতাল প্রধান ও বন্ধু ডং জিয়াংহং কাছ থেকে ঝেং খবর পান, চিকিৎসকরাও ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন।

এর পরপরই টিম একাট্টা করে মাঠে নামেন তিনি। প্রথমেই দুটি মেকানাইজড রোবোটিক হাতকে স্পেস স্টেশন ও চন্দ্র এক্সপ্লোরারের প্রযুক্তির সাহায্যে পরিবর্তিত করে নেন তিনি। ঝেং জানিয়েছেন, রোবটগুলো স্বয়ংক্রিয় এবং নিজেদের জীবাণুমুক্ত করার কাজটিও নিজেরাই করতে পারে।

“কিন্তু ডাক্তারদের প্রতিক্রিয়া বলছে স্বয়ংক্রিয়তা কম হলে ভালো হবে, কারণ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকলে রোগীরা স্বস্তি বোধ করে ও শান্ত থাকে।” – বলেছেন ঝেং।

ঝেংয়ের টিমটির অধীনে বর্তমানে দুটি রোবট রয়েছে। বেইজিংয়ের হাসপাতালে সেগুলোকে পরীক্ষাও করে দেখেছেন ডাক্তাররা। রোবট দুটির একটি এখন উহান ইউনিয়ন হাসপাতালে রয়েছে, আর অপরটিকে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে।

হাসপাতালে থাকা রোবটটিকে ব্যবহার করতে বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ নিচ্ছেন ডাক্তাররা।

ঝেং জানিয়েছেন, সব পরিকল্পনামাফিক হলে, রবিবার থেকে উহানে করোনাভাইরাস রোগীদের সেবায় ব্যবহার করা হবে রোবটটিকে। সেবিকা বা অন্য কোনো কর্মী সদস্যের সঙ্গে হাসপাতালে রাউন্ডে যোগ দেবে রোবটটি।

এক একটি রোবট তৈরি করতে খরচ পড়েছে ৭২ হাজার মার্কিন ডলার। বিশ্ববিদ্যালয়ের তহবিল ফুরিয়ে যাওয়ায় আপাতত নতুন করে আর রোবট তৈরি করা সম্ভব হচ্ছে না। এখনই এটিকে বাণিজ্যিকরণের কোনো পরিকল্পনা নেই ঝেংয়ের। কোনো প্রতিষ্ঠান কাজটি করতে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

উল্লেখ্য, গত মাসে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজারেরও বেশি চিকিৎসা সেবা কর্মী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিমেইল অ্যাকাউন্টের তথ্য ব্যাকআপ রাখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

জিমেইল অ্যাকাউন্টের তথ্য ব্যাকআপ রাখবেন যেভাবে

ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেবে গুগল
নির্বাচিত

ফোনের অব্যবহৃত অ্যাপ অটো মুছে দেবে গুগল

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপে আড়িপাতা সম্ভব?

আকাশ ডিটিএইচ সংযোগে এক হাজার টাকা মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

আকাশ ডিটিএইচ সংযোগে এক হাজার টাকা মূল্যছাড়

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে বিষয়ে বৈঠকে বসবে ডোনাল্ড ট্রাম্প

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস: ডাক্তারের ঝুঁকি কমাবে চীনা রোবট

Techzoom.TV |
TechzoomTV