Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তীব্র শব্দ তরঙ্গে মরে করোনাভাইরাস!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ মার্চ ২০২০
তীব্র শব্দ তরঙ্গে মরে করোনাভাইরাস!
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব। শব্দ তরঙ্গকে কীভাবে কাজে লাগানো যায়। খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ার কারণে এখনও গবেষণা করে দেখা হয়নি যে করোনাভাইরাসের উপর ঠিক কত কম্পাঙ্কের শব্দ প্রয়োগ করে তাকে নিষ্ক্রিয় করা যেতে পারে। তবে পুরনো গবেষণা বলছে, বেশ তীব্র কম্পাঙ্কের শব্দ প্রয়োজন যে কোনও ভাইরাস মোকাবিলা করতে।

২০০৮ সালে আমেরিকার আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ অটো স্যাঙ্কি এবং তাঁর ছাত্র এরিক ডাইকম্যান একটি পদ্ধতি আবিষ্কার করেন, যার ফলে ভাইরাসের প্রতিটি পরমাণুর কম্পাঙ্ক হিসেব করা যায়। তাদের পদ্ধতিটি ছিল উচ্চ মাত্রার শব্দ তরঙ্গের মাধ্যমে ভাইরাস মারার।

প্রতি সেকেন্ডে তরঙ্গের সংখ্যা যত বাড়ে, ততই বাড়ে তার শক্তি। রেজ়োন্যান্স ফ্রিকোয়েন্সি- শব্দের উৎস, অর্থাৎ কাঁসর, ঢাক-ঢোল, খোল-করতাল ইত্যাদিতে বাহ্যিক শক্তি প্রয়োগ করলে তখনই আল্ট্রাসাউন্ড অর্থাৎ তীব্র কম্পাঙ্কের শব্দ তৈরি হবে, যখন বাহ্যিক শক্তিও তীব্র কম্পাঙ্কের হবে। মানুষের শরীরে সেই অতিমানবীয় শক্তি নেই, যা দিয়ে সে তীব্র কম্পাঙ্ক তৈরি করে কাঁসর, খোল-করতাল, শাঁখ কিংবা হাততালির মাধ্যমে আল্ট্রাসাউন্ড তৈরি করে করোনার মতো ভাইরাসকে নষ্ট করবে। করতাল, ঝাঁঝ, কাঁসর কিংবা ঘণ্টা ধাতু নির্মিত। আল্ট্রাসাউন্ড সেখান থেকে অবশ্যই তৈরি হতে পারে। যেমন, ধাতুতে লেজ়ার প্রয়োগ করে আল্ট্রাসাউন্ড তৈরি করা গিয়েছে। প্রসঙ্গত, লেজ়ারের কম্পাঙ্ক এক লক্ষ কোটির বেশি।

প্রতি সেকেন্ডে শব্দের সম্পূর্ণ একটি তরঙ্গ যত বার এগোতে পারে, তাকে সেই শব্দের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক যত বাড়ে শব্দের শক্তি তত বাড়ে।

আসলে প্রত্যেকটি বস্তুর কিছু নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। এই কম্পাঙ্কের সঙ্গে বাহ্যিক বলের কম্পাঙ্ক সমান হলে ওই বস্তুর কম্পাঙ্ক সর্বাধিক হয়। যেমন, আপনি আপনার প্রিয় গিটারটা হাতে নিয়ে সেটির কোনও একটি কর্ডে আঙুল দিয়ে আঘাত করলেন, আর গিটারের তারটা কাঁপতে কাঁপতে শব্দতরঙ্গ তৈরি করল। একে বলে রেজ়োন্যান্ট ফ্রিকোয়েন্সি।

প্রতি সেকেন্ডে ৭০০,০০০ কম্পাঙ্কের শব্দতরঙ্গ প্রয়োগ করে টাইপ-এ ইনফ্লুয়েনজ়া ভাইরাসকে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় করায় সফল বিজ্ঞানীরা। এঁদের প্রত্যেকেরই প্রাথমিক কাজ এটাই দেখায় যে, ভাইরাসের নিষ্ক্রিয়করণ কেবল উচ্চ ক্ষমতার শব্দতরঙ্গ নয়, পার্শ্ববর্তী কোষ বা কলার সঙ্গে এর সংযোগের ধরনের উপর নির্ভর করে।

আরও এ রকম তথ্যে আসার আগে, আমাদের জানা উচিত ভাইরাসের গঠন ঠিক কী রকম। ভাইরাস কিন্তু স্থান, কাল এবং পাত্র অনুযায়ী জীব বা জড় পদার্থ হিসেবে কাজ করে। কিছু ভাইরাসের বাইরে একটি আবরণ বা এনভেলপ থাকে, কারও সেটা থাকে না। এনভেলপের তলায় থাকে ক্যাপসিড। এনভেলপ তৈরি হয় কোষপর্দা দিয়ে, এবং এতে থাকে ভাইরাস থেকে তৈরি গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনই ভাইরাসকে প্রাণী বা উদ্ভিদের কোষে ঢুকতে সাহায্য করে। কোনও ভাবে এই গ্লাইকোপ্রোটিনের গঠন নষ্ট করে ফেলতে পারলেই কেল্লা ফতে! ভাইরাসগুলি এক রকম নিষ্ক্রিয় হয়ে যাবে এর ফলে।

আবার অন্য দিকে, কিছু ভাইরাসের এনভেলপ থাকে না। এদের একদম বাইরের আবরণ যেটা থাকে, তাকে ক্যাপসিড বলে। ক্যাপসিডও প্রোটিন দিয়েই তৈরি হয়। এনভেলপের মতো ক্যাপসিডও ভাইরাসকে প্রাণী বা উদ্ভিদ কোষে প্রবেশ করতে সাহায্য করে।

আরও বিস্তারিত ভাবে বলা যায়, ক্যাপসিড বা এনভেলপে অবস্থিত প্রোটিন হল ভাইরাসের আইডেন্টিটি কার্ড। প্রাণী বা উদ্ভিদদের কোষে অসংখ্য রিসেপ্টর বা গ্রাহক প্রোটিন থাকে। রিসেপ্টর কারা? বাইরে থেকে আসা কোনও রাসায়নিক বস্তুকে কোষের ভিতর ঢুকতে দেবে কি দেবে না, তা নির্ধারণ করে। যে কোনও ভাইরাসের বাইরের আবরণ দিয়েই রিসেপ্টর ভাইরাসের রাসায়নিক গঠন বুঝতে পারে এবং ভাইরাসকে কোষের ভিতরে প্রবেশের পথ তৈরি করে দেয়। ভাইরাসের বাইরের আবরণের গঠনে একটু এ দিক-ও দিক হলেই রিসেপ্টর আর ভাইরাসের গঠন বুঝতে পারে না।

তা হলে কি রিসেপ্টর ক্ষতিকর? ভাইরাসকে ঢুকতে দেবে কেন কোষে? উত্তর হল, না। রিসেপ্টার ক্ষতিকর রাসায়নিক পদার্থকে অন্য রাসায়নিক পদার্থের সঙ্গে আলাদা করে চিনতে পারে না। রিসেপ্টর কেবল রাসায়নিক গঠন চিনে ভাইরাসকে কোষে প্রবেশ করতে দেয়। সুতরাং, ভাইরাসের ওই বাইরের আবরণটি নষ্ট হওয়া, ভাইরাসের আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র হারিয়ে ফেলার মতোই।

২০০৮ সালে আমেরিকার আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ অটো স্যাঙ্কি এবং তাঁর ছাত্র এরিক ডাইকম্যান একটি পদ্ধতি আবিষ্কার করেন, যার ফলে ভাইরাসের প্রতিটি পরমাণুর কম্পাঙ্ক হিসেব করা যায়।

লেজ়ার আলো দিয়ে ভাইরাসের ভিতরকার অণু-পরমাণুতে তীব্র কম্পন তৈরি করা যায়। এর ফলে ভাইরাসগুলো কম্পনের ফলেই মারা যাবে। বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস লেজার আলো দিয়ে নিষ্ক্রিয় করার পদ্ধতি খুব শিগগির চলে আসবে। এই পদ্ধতিতে শব্দ দিয়ে করোনাভাইরাসকে মারা সম্ভব হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের ডুডলে দিন ছোট রাত বড়
প্রযুক্তি সংবাদ

গুগলের ডুডলে দিন ছোট রাত বড়

কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন
নির্বাচিত

কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে স্যামসাংয়ের বৈশ্বিক হিস্যা পাঁচ বছরের সর্বোচ্চ

অ্যাপল ছাড়ছেন জনি আইভ
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন জনি আইভ

আসছে নতুন সার্চ ইঞ্জিন ‘প্রিসার্চ’
নির্বাচিত

আসছে নতুন সার্চ ইঞ্জিন ‘প্রিসার্চ’

রিফাতের স্ত্রী মিন্নির ফেসবুক আইডি গায়েব
প্রযুক্তি সংবাদ

রিফাতের স্ত্রী মিন্নির ফেসবুক আইডি গায়েব

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি...

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix