Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 December 2021
বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

এবার গ্রাহকদের জন্য স্মার্টওয়াচ নিয়ে এসেছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের ওয়াচ ডিভাইস ‘টিক’ এর প্যাকেজিংয়ে এটি বাজারে ছাড়া হয়েছে। অত্যাধুনিক সব সুবিধাযুক্ত স্মার্টওয়াচটি ওয়ালটনের সকল শোরুম এবং অনলাইনে ওয়ালকার্ট ও ই-প্লাজায় পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচটির দাম মাত্র ২,৯৭৫ টাকা।

বুধবার (২২ ডিসেম্বর, ২০২১) রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে স্মার্টওয়াচটির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সিটি সেন্টার শপ হোল্ডার্স সোসাইটির সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ, ওয়ালটন কম্পিউটারের ন্যাশনাল সেলস ম্যানেজার আবুল হাসনাত প্রমুখ।

ওয়ালটন সূত্রে জানা গেছে, স্মার্ট ঘড়িটির প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফটাইম। গোলাকৃতি ডায়ালের মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি এই স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে নর্ডিক সিরিজের চিপসেট, যা ব্যাটারি সাশ্রয়ী। রয়েছে ১.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এতে গ্রাহকরা পাবেন স্টেপ কাউন্ট, হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ক্যালরি বার্ন, ব্রেথ সেন্সরসহ চমকপ্রদ ও কার্যকরী সব ফিচার।

‘ওয়ালটন টিক’ নামের একটি এপের মাধ্যমে স্মার্টওয়াচটি স্মার্টফোনে সংযুক্ত করা যাবে। এপটি স্মার্টফোনের অফিশিয়াল এপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গ্রাহক। মোবাইল ফোনের সাথে সংযোগ ঘটাতে এতে রয়েছে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে মোবাইল ফোনের এসএমএসসহ সব ধরনের নোটিফিকেশন চেক করা এবং ক্যামেরায় দূর থেকে শাটার ক্লিক করার সুবিধাও।

ওয়ালটন স্মার্টওয়াচের প্রোডাক্ট ম্যানেজার সাদ শিহাব জানান, ‘টিক’ ব্র্যান্ডের স্মার্টওয়াচটিতে রয়েছে ২০০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি, যা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে পূর্ণ চার্জ নিতে সক্ষম। সর্বোচ্চ ব্যবহারে এক চার্জেই ৫-৭ দিন ব্যবহার করা যাবে। আর স্ট্যান্ডবাই থাকবে ৩০ দিন। স্মার্টওয়াচটির সাথে একটি অতিরিক্ত নাইলন স্ট্র্যাপ বা ফিতা পাচ্ছেন গ্রাহক। এটির ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং আইপি ৬৮। অর্থাৎ দেড় মিটার গভীরে স্মার্টওয়াচটি ৩০ মিনিট পর্যন্ত পানি প্রতিরোধ করতে সক্ষম।

ওয়ালটন আইটি পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, দেশের প্রধান প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে গ্রাহকরা উন্নতমানের নতুন নতুন পণ্য প্রত্যাশা করেন। ওয়ালটনও গ্রাহকদের প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিয়ে আসছে। গ্রাহক-চাহিদার প্রেক্ষিতে নতুন এই স্মার্টওয়াচটি বাজারে ছাড়া হয়েছে। আশা করছি এটি প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে। ভবিষ্যতে আমরা আরও অত্যাধুনিক ফিচারসহ নতুন মডেলের স্মার্টওয়াচ আনতে পারবো।
ওয়ালটনের এই স্মার্টওয়াচটিতে গ্রাহকরা ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটনের স্মার্টওয়াচস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের প্লাটফর্ম: পলক
প্রযুক্তি সংবাদ

জাগরণ টিভি হবে প্রযুক্তিনির্ভর ও গণমানুষের প্লাটফর্ম: পলক

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স

ক্রোম ব্রাউজার
প্রযুক্তি সংবাদ

ক্রোম বিক্রি করতে হবে না গুগলকে ব্যবসায়িক নিয়মে পরিবর্তনের নির্দেশ

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
নির্বাচিত

চট্টগ্রামে টেকনো’র তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপ: ভার্চুয়ালে প্রেম-ভালোবাসার নিয়ম-কানুন

সুস্থ থাকুন প্রযুক্তির সঙ্গে
নির্বাচিত

সুস্থ থাকুন প্রযুক্তির সঙ্গে

Load More

ট্রেন্ডিং টপিক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 December 2021

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV