Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘কোভিড-১৯’ মোকাবেলায় বাংলাদেশের সাথে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ মার্চ ২০২০
‘কোভিড-১৯’ মোকাবেলায় বাংলাদেশের সাথে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে আরও শক্তভাবে ‘কোভিড-১৯’ মোকাবেলা করতে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের কাছ থেকে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান পাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উন্নত এসব প্রযুক্তি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং ‘কোভিড-১৯’ শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভিডিও কনফারেন্স সিস্টেমটি ফোর-কে ভিডিও প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্র ও প্রেক্ষাপটে বুদ্ধিবৃত্তিক সমাধান দিতে সক্ষম। এর সাহায্যে করোনা ভাইরাসের মতো মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব।, দূর থেকে পর্যবেক্ষণ এবং কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ দেয়া সম্ভব। এছাড়া এআই-ভিত্তিক স্ক্রিনিং সমাধান এবং পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি ও সেবা হাসপাতালগুলোর রোগ নির্ণয় দক্ষতাকে আরো উন্নত করতে সহায়তা করবে।

আজ (বুধবার) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূর, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ ভিপি পিটারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ দিতে চাই। তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সমাধানগুলো কঠিন এই সময়ে দক্ষভাবে সবকিছু সামাল দিতে চীনকে যথেষ্ঠ সহায়তা করেছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমরাও এগুলো কাজে লাগাতে পারি।”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের সাথে চীনের দীর্ঘদিনের এই সম্পর্ক বন্ধুত্বের অনন্য এক উদাহরণ। বন্ধুত্বের এই ধারাবাহিকতা বজায় রেখে ‘কোভিড-১৯’ মোকাবেলায় হুয়াওয়ের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ।“

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন বলেন, “হুয়াওয়ে বাংলাদেশ ‘কোভিড-১৯’ মোকাবেলায় বাংলাদেশের সাথে আছে। ভাইরাসটির আক্রমণ থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করতে ইতোমধ্যেই কঠিন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে হুয়াওয়ে বাংলাদেশ। ‘কোভিড-১৯’ মোকাবেলায় হুয়াওয়ে সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের সিম কার্ড পরিষ্কার করবেন যেভাবে
কিভাবে করবেন

সিমের মালিকানা পরিবর্তন করার উপায়

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা কপি করার উপায়
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডাটা কপি করার উপায়

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানালো বেইজিং হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানালো বেইজিং হুয়াওয়ে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ডিজাইন করল শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ডিজাইন করল শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু হচ্ছে ১৪ অক্টোবর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু হচ্ছে ১৪ অক্টোবর

সবাইকে টেক্কা দেবে শাওমির নতুন ফোন, ২কে রেজুলেশনের ডিসপ্লে
নির্বাচিত

সবাইকে টেক্কা দেবে শাওমির নতুন ফোন, ২কে রেজুলেশনের ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭
অটোমোবাইল

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট
নির্বাচিত

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মার্চ ২০২০

‘কোভিড-১৯’ মোকাবেলায় বাংলাদেশের সাথে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV