Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক
Share on FacebookShare on Twitter

ভারতীয় সেলফোন অপারেটর রিলায়েন্স জিও ইনফোকমের ১০ শতাংশ মালিকানা কিনতে চায় সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এরই মধ্যে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনাও শুরু করেছে মার্ক জাকারবার্গ পরিচালিত ফেসবুক। কয়েক বিলিয়ন ডলারে জিওর উল্লিখিত মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক। এছাড়া জিওর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল। এ নিয়ে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ গুগলের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, এরই মধ্যে জিওর মালিকানা ক্রয় বিষয়ে ফেসবুক ও জিওর কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এখন বিশ্বব্যাপী সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থগিত থাকায় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত কয়েক দিন এ বিষয়ে আলোচনায় বসতে পারেননি।

গত বছরের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিওর বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি ডলার থেকে ৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে। অর্থাৎ সেলফোন অপারেটরটির ১০ শতাংশ মালিকানা কিনতে ফেসবুককে ৬৫০ থেকে ৭০০ কোটি ডলার গুনতে হতে পারে।

২০১৫ সালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে জিও। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। জিওর হাত ধরে ভারতের টেলিকম খাতে তীব্র মূল্যযুদ্ধের সূচনা হয়। বাজার দখলের জন্য সেলফোন কল রেট ও ইন্টারনেট ডাটার দাম অনেকটা কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি। ফলাফল হিসেবে ৩৭ কোটি গ্রাহক নিয়ে জিও এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ও ভারতের সবচেয়ে বড় সেলফোন অপারেটর। জিওর গ্রাহক বাড়লেও এমন আগ্রাসী নীতি ভারতের টেলিকম খাতের অন্য কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। গ্রাহক হারিয়ে ক্রমাগত লোকসান সামলাতে হিমশিম খাচ্ছে তারা।

ভারতে বিদেশী কোম্পানিদের ব্যবসা করার জন্য বিভিন্ন আইন মেনে চলতে হয়। জিওর হাত ধরে ভারতের টেলিযোগাযোগ খাতে প্রবেশ করলে ফেসবুকের জন্য অনেকটা সহজ হবে।

ভারত বিশ্বের সবচেয়ে বড়, সাশ্রয়ী ও দ্রুত প্রবৃদ্ধির টেলিকম বাজার। তবে দেশটির টেলিকম খাত টানা কয়েক বছর নজরকাড়া সব অর্জনের পর এখন অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংকটপূর্ণ সময় পার করছে, যা একটি বাজারের সমগ্র চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একদিকে সেলফোন অপারেটরগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের বোঝা এবং অন্যদিকে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করে কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। এতে বাড়তি অনিশ্চয়তা যোগ করেছে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর (এজিআর) সংজ্ঞা নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে চলমান মামলার রায় ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (ডিওটি) পক্ষে যাওয়া। দেশটির টেলিকম খাতে মূল্যযুদ্ধ মোকাবেলা করতে গিয়ে সেলফোন অপারেটরগুলোর মুনাফা শূন্যের কোটায় নেমেছে। বাধ্য হয়ে গত কয়েক বছরে একাধিক অপারেটর বাজারটি থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং কয়েকটি অপারেটর প্রতিযোগিতায় টিকে থাকতে একীভূত হয়ে কার্যক্রম পরিচালনা করছে। সেলফোন অপারেটরগুলোর অর্থ সংকট এবং তীব্র প্রতিযোগিতা ও মূল্যযুদ্ধের কারণে বাজারে যেকোনো সময় পুরো ভিন্ন চিত্র দেখা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভারতীয়রা বিশ্বের যেকোনো দেশের থেকে সবচেয়ে কম দামে ইন্টারনেট ডাটা ব্যবহার করেন। দেশটিতে মোবাইল কল রেটও তুলনামূলক কম। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সেলফোন অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম কার্যক্রম শুরুর পর মূল্যযুদ্ধের জের ধরে দেশটিতে মোবাইল কল রেট অনেকটাই কমে গেছে। গত তিন বছরে ভারতে একবারও মোবাইল কল রেট ও ইন্টারনেট ডাটার দাম বাড়ানো হয়নি। বরং ক্রমাগত কমতে দেখা গেছে। সর্বশেষ গত নভেম্বরে দুটি সেবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল জিও। ক্রমাগত লোকসানের মুখে ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেলও ডিসেম্বর থেকে বাড়তি শুল্কের ঘোষণা দেয়। এতে সেলফোন অপারেটরগুলোর গ্রাহকদের মোবাইল কল রেট ও ইন্টারনেট ডাটার জন্য বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকরিলায়েন্স জিও

এই বিভাগ থেকে আরও পড়ুন

দিনের কতটুকু সময় ব্যয় হয় মোবাইল অ্যাপে?
প্রযুক্তি সংবাদ

দিনের কতটুকু সময় ব্যয় হয় মোবাইল অ্যাপে?

রেডমি ৮ ফোনে হেলিও জি৯০টি গেমিং চিপসেট
প্রযুক্তি সংবাদ

রেডমি ৮ ফোনে হেলিও জি৯০টি গেমিং চিপসেট

লকডাউনে বেশি গেম খেললে মাইকেলের মতো অবস্থা!
প্রযুক্তি সংবাদ

লকডাউনে বেশি গেম খেললে মাইকেলের মতো অবস্থা!

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

যেভাবে বিনা মূল্যে নেটফ্লিক্স ব্যবহার করা যাবে

প্রথম দিনেই সর্বোচ্চ দামে ওয়ালটন শেয়ারের লেনদেন শুরু
নির্বাচিত

প্রথম দিনেই সর্বোচ্চ দামে ওয়ালটন শেয়ারের লেনদেন শুরু

ছয় মাস ফ্রি চালানো যাবে অ্যাপল মিউজিক
নির্বাচিত

ছয় মাস ফ্রি চালানো যাবে অ্যাপল মিউজিক

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অ্যাকাউন্ট না খুলেও আসামি, লাখ লাখ টাকা লেনদেন

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অর্থ ও বাণিজ্য

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ মার্চ ২০২০

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix