Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 March 2020
৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে বিশ্বের অনেক দেশ ও অঞ্চল লকডাউন রয়েছে। বিশ্বজুড়ে ঘরবন্দি হয়ে পড়েছে কয়েকশ কোটি মানুষ। বৈশ্বিক অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। ডিজিটাল বিজ্ঞাপন খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে গুগল ও ফেসবুকের ৪ হাজার ৪০০ কোটি ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাত এখন সার্চ জায়ান্ট গুগল ও সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের রাজস্ব আয়ের অন্যতম উত্স হয়ে উঠেছে। রাজস্ব আয়ে খাতটিতে শীর্ষে রয়েছে গুগল ও দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ফেসবুক। বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ায় বিভিন্ন ব্র্যান্ড এখন ডিজিটাল প্লাটফর্মে বিজ্ঞাপনী ব্যয় কমিয়ে দিচ্ছে। কার্যত বিশ্বের সব মানুষ বড় ধরনের আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে, যা ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্মে ব্যয় কমার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

ইউরোপ ও আমেরিকা ডিজিটাল বিজ্ঞাপনের সবচেয়ে বড় বাজার। এখন করোনাভাইরাসের তীব্রতা ইউরোপে ভয়াবহ আকার ধারণ করেছে। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বিবেচনায় যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য যেকোনো দেশকে ছাড়িয়ে গেছে। উত্পত্তিস্থল চীনের উহান শহর হলেও করোনাভাইরাসের ভয়াবহতা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর শত শত কোটি ডলার খোয়া গেছে।

গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কোয়েন অ্যান্ড কোর ধারণা চলতি বছর গুগলের নিট রাজস্ব ১২ হাজার ৭৫০ কোটি ডলারে দাঁড়াতে পারে, যা গত বছরের চেয়ে ২ হাজার ৮৬০ কোটি ডলার কম। অন্যদিকে চলতি বছর ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে ফেসবুকের নিট রাজস্ব ৬ হাজার ৭৮০ কোটি ডলারে দাঁড়াতে পারে, যা গত বছরের চেয়ে ১ হাজার ৫৭০ কোটি ডলার কম।

কোয়েন অ্যান্ড কোর বিশ্লেষক দলের দাবি, ডিজিটাল বিজ্ঞাপন বাজারে চলতি বছর খারাপ সময় পার করলেও ২০২১ সালে ফেসবুকের বিজ্ঞাপনী ব্যবসা প্রবৃদ্ধির ধারায় ফিরবে। আগামী বছর প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্মের আয় ২৩ শতাংশ বেড়ে ৮ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছবে।

কোয়েন অ্যান্ড কোর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরজুড়ে গুগলের পরিচালন আয় হবে ৫ হাজার ৪৩০ কোটি ডলার এবং ফেসবুকের পরিচালন আয় হবে ৩ হাজার ৩৭০ কোটি ডলার।

ব্লগ পোস্টে লাইটশেডের বিশ্লেষক রিচ গ্রিনফিল্ড বলেন, বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাত স্মরণকালের খারাপ সময় পার করছে। করোনাভাইরাসের ভয়াবহতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিজিটাল প্লাটফর্মের বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনী ব্যয় কমিয়ে ফেলেছেন। শুধু ডিজিটাল প্লাটফর্মেই নয়; টেলিভিশনের পাশাপাশি প্রিন্ট মিডিয়াতেও বিজ্ঞাপনী ব্যয় কমে গেছে।

বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে রাজস্ব আয়ে গুগল ও ফেসবুকের পরই রয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। তবে প্রতিষ্ঠানটি নিজেদের বিজ্ঞাপন ব্যবসা বিভাগের রাজস্ব নিয়ে খুব কম তথ্য প্রকাশ করে থাকে। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের কারণে বিজ্ঞাপনী আয়ে তুলনামূলক কম প্রভাব পড়বে অ্যামাজনে।

বিবৃতিতে ফেসবুক জানায়, করোনাভাইরাসের ভয়াবহতার কারণে অবরুদ্ধ থাকায় আগের চেয়ে মানুষ অনেক বেশি সময় ব্যয় করছে সোস্যাল মিডিয়া প্লাটফর্মটিতে। এছাড়া ঘরবন্দি মানুষের যোগাযোগেরও অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক মেসেঞ্জার। এর পরও প্লাটফর্মটিতে বিজ্ঞাপন দেয়ার হার কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট
নির্বাচিত

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট

সেনাপ্রধান বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন
নির্বাচিত

সেনাপ্রধান বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
প্রযুক্তি সংবাদ

বাড়ছে সাইবার অপরাধ, টার্গেট তরুণরা

বাজাজের ইলেকট্রিক বাইক কিনতে লাইন লেগেছে
অটোমোবাইল

বাজাজের ইলেকট্রিক বাইক কিনতে লাইন লেগেছে

অনলাইনে যেভাবে করবেন ফিটনেসবিহীন গাড়ির অভিযোগ
নির্বাচিত

অনলাইনে যেভাবে করবেন ফিটনেসবিহীন গাড়ির অভিযোগ

ASUS & ROG at Computex 2025 | The Future of AI Technology
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও গেমিং-এর আশ্চর্য সব অভিজ্ঞতা নিয়ে কম্পিউটেক্স-২০২৫-এ যোগ দিয়েছে আসুস

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2020

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা

Techzoom.TV |
TechzoomTV