Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 March 2020
করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত বাড়ছে। বিভিন্ন দেশ ও অঞ্চল লকডাউনের আওতায় থাকায় ঘরবন্দি শতকোটির বেশি মানুষ আতঙ্কে সময় পার করছে। সংকটপূর্ণ এ পরিস্থিতিতে মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে একদল সাইবার অপরাধী। করোনাভাইরাস সংক্রমণ এড়ানো এবং আক্রান্ত হয়ে থাকলে সুস্থ হয়ে ওঠার উপায় জানানোর প্রলোভন দেখিয়ে ফিশিং মেসেজ পাঠিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। সাইবার অপরাধীদের এমন চেষ্টা রুখে দেয়ার জন্য করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে বিভিন্ন দেশের প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিলে ‘কভিড-১৯ সিটিআই লিগ’ নামে একটি আন্তর্জাতিক গ্রুপ গঠন করেছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, নতুন গঠিত সাইবার নিরাপত্তা গ্রুপটিতে বিশ্বের ৪০টিরও বেশি দেশের সাইবার বিশেষজ্ঞ শামিল হয়েছেন। গ্রুপটির স্বেচ্ছাসেবক তালিকায় রয়েছেন, বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসটের মতো প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ পদমর্যাদার সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট পেশাদার। গ্রুপটির প্রত্যেক সদস্যেরই রয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা। কভিড-১৯ সিটিআই লিগ আন্তর্জাতিক গ্রুপের ‘সিটিআই’ অংশটি মূলত ‘সাইবার থ্রেট ইন্টেলিজেন্স’-এর সংক্ষিপ্ত রূপ।

কভিড-১৯ সিটিআই লিগ গ্রুপের প্রাথমিক ব্যবস্থাপক রয়েছেন চারজন। ওই চারজনের একজন মার্ক রজার্স জানিয়েছেন, মেডিকেল সুবিধা ও চলমান মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে রয়েছে এমন সংস্থা ও ব্যক্তিদের লক্ষ্য করে চালানো সাইবার আক্রমণ ঠেকানোর বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরই মধ্যে আমরা বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগে হ্যাকিং ঠেকানো নিয়েও কাজ শুরু করেছি।

তিনি বলেন, তারা সংকটপূর্ণ এ পরিস্থিতিতে যোগাযোগ নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ সেবাগুলোর সাইবার নিরাপত্তার জন্য কাজ করছে। দীর্ঘ সময় ধরে চলে আসা হ্যাকিং কনফারেন্স ডেফ কনের নিরাপত্তা প্রধান ও নিরাপত্তা প্রতিষ্ঠান অক্টার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন মার্ক রজার্স।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট দুনিয়ায় কভিড-১৯ আতঙ্ককে সুযোগ হিসেবে নিয়ে চলমান আর্থিক অপরাধ শনাক্ত করতে ও ফিশিং আক্রমণ শনাক্ত ও রুখে দিতে কার্যক্রম জোরদার করেছে সংগঠনটি।

এ বিষয়ে মার্ক রজার্স বলেন, আমি এর আগে কখনো এত ফিশিং আক্রমণ দেখিনি। আক্ষরিক অর্থেই যতগুলো পথ রয়েছে, সবগুলোতে ফিশিং বার্তা দেখছি। উল্লেখ্য, ফিশিং বার্তার মাধ্যমে পাসওয়ার্ড ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে সাইবার অপরাধীরা। এরপর ওই পাসওয়ার্ড বা তথ্যগুলো ব্যাংক, ই-মেইল বা অন্যান্য অ্যাকাউন্টে অনুপ্রবেশের জন্য ব্যবহূত হয়।

তিনি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের এমন উদ্যোগকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। কভিড-১৯ সিটিআই লিগ নিয়ে স্বেচ্ছায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অংশগ্রহণ দারুণ ইতিবাচক সাড়া ফেলেছে। আমি আগে কখনো স্বপ্রণোদিত হয়ে কাউকে এমনভাবে সহযোগিতার হাত বাড়াতে দেখিনি। আশা করছি, পরবর্তী সময়েও এ গ্রুপের কার্যক্রম চলমান থাকবে। কারণ এটি সুন্দর একটি উদ্যোগে পরিণত হয়েছে।

শুধু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাই নন; বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের বিস্তৃত আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় কাজে লাগাচ্ছে। গুগল এরই মধ্যে ভাইরাসটির সংক্রমণ ঝুঁকি এড়ানো, সংক্রমিত হলে করণীয় এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংবলিত একটি ওয়েবসাইট ও অ্যাপ উন্মুক্ত করেছে, যা ব্যবহারকারীদের করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষার সুযোগ দেবে। গুগলের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিনা মূল্যে বিজ্ঞাপন প্রচারের সুবিধা দেয়া হচ্ছে, যাতে মানুষের কাছে করোনাভাইরাস নিয়ে সঠিক তথ্য পৌঁছতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মী নেই, অফিস ভাড়া দিচ্ছে মেটা-মাইক্রোসফট!
নির্বাচিত

কর্মী নেই, অফিস ভাড়া দিচ্ছে মেটা-মাইক্রোসফট!

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ
নির্বাচিত

আসুস রাউটারে গুরুতর নিরাপত্তা ত্রুটি! ঝুঁকির এড়াতে দ্রুত ফার্মওয়্যার আপডেটের পরামর্শ

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত
নির্বাচিত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট সিন্ডিকেট: অর্থনীতি, শিল্প ও ন্যায্য ব্যবসার ওপর দ্বিমুখী আঘাত

অপো আনল নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

অপো আনল নতুন ফোন

দূর্দান্ত ক্যামেরাতে আসছে টেকনো ক্যামন ১৮টি
নির্বাচিত

দূর্দান্ত ক্যামেরাতে আসছে টেকনো ক্যামন ১৮টি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2020

করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট

Techzoom.TV |
TechzoomTV