Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় পর্যায়ের ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 March 2020
হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসের কারণে সংকটপূর্ণ পরিস্থিতিতে ফাইভজি স্পেকট্রাম লাইসেন্স প্রদানের পূর্বনির্ধারিত নিলাম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। আগামী এপ্রিলে ৭০০, ১ হাজার ৫০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ—এ তিন ব্যান্ডের জন্য স্পেকট্রাম নিলাম হওয়ার কথা ছিল। নতুন দিনক্ষণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। অস্ট্রিয়ান রেগুলেটরি অথরিটি ফর ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশনস (আরটিআর) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর টেলিকম লিড।

মূলত পিছিয়ে থাকা সম্প্রদায়ের কাছে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই অস্ট্রিয়ার সরকার নতুন করে ফাইভজি স্পেকট্রামের নিলামের সিদ্ধান্ত নিয়েছে। নিলামে অংশগ্রহণকারী টেলিকম অপারেটররা প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যার জন্য তো বটেই, পাশাপাশি এর চেয়ে বেশি সংখ্যক জনগোষ্ঠীকে ইন্টারনেট সেবা দিতেও স্পেক্ট্রাম কিনতে পারবেন। এক্ষেত্রে তারা স্পেকট্রামের ক্রয়মূল্যের ওপর ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এর আগে এক নিলামে অস্ট্রিয়া সরকার ১২টি অঞ্চলের জন্য তিনটি ন্যাশনাল মোবাইল অপারেটর ও চারটি স্থানীয় অপারেটরের কাছে ৩ দশমিক ৪ থেকে ৩ দশমিক ৮ গিগাহার্টজ ব্যান্ডের ফাইভজি লাইসেন্স বিক্রি করেছিল। এর মাধ্যমে সরকার ১৮ কোটি ৮০ লাখ ইউরো বা ২১ কোটি ৩০ লাখ ডলারের রাজস্ব আয় করেছিল।

প্রথম নিলামে যে তিনটি ন্যাশনাল অপারেটর ফাইভজির স্পেক্ট্রাম কিনেছিল, সেগুলো হলো এ ওয়ান টেলিকম অস্ট্রিয়া, ম্যাজেন্টা টেলিকম ও ড্রেই অস্ট্রিয়া। ম্যাজেন্টা টেলিকমের মূল প্রতিষ্ঠান ডয়েচে টেলিকম জানিয়েছে, অস্ট্রিয়ায় ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তারা ২০২১ সাল পর্যন্ত ১০০ কোটি ইউরো বিনিয়োগ করবে। এ ওয়ান টেলিকমের মূল কোম্পানি এ ওয়ান গ্রুপ জানিয়েছে, তারা রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নতকরণে সহায়তা দেবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অস্ট্রিয়ার রেল কোম্পানি ওইবিবি, মোটরওয়ে অপারেটর আসফিনাগ ও রেসিডেনশিয়াল প্রোপার্টি গ্রুপ বিআইজি।

আগের নিলামে ন্যাশনাল অপারেটরগুলো ১২টি অঞ্চলের সবগুলোতেই ফাইভজি সেবা প্রদানের লাইসেন্স পেয়েছে। আর চারটি স্থানীয় অপারেটরের প্রত্যেকে তিনটি করে অঞ্চলের জন্য লাইসেন্স পায়।

নিলামে সবচেয়ে বেশি ৬ কোটি ৪৩ লাখ ইউরো দরপ্রস্তাব করেছিল এ ওয়ান টেলিকম। ম্যাজেন্টা টেলিকমের প্রস্তাব ছিল ৫ কোটি ৬৯ লাখ ইউরো। আর ড্রেই অস্ট্রিয়ার প্রস্তাব ছিল ৫ কোটি ১৯ লাখ ইউরো।

উল্লিখিত ফাইভজি লাইসেন্সের অন্যতম শর্ত হলো, ন্যাশনাল অপারেটর তিনটি আগামী বছরের ৩১ ডিসেম্বর নাগাদ নির্ধারিত ১২টি অঞ্চলজুড়ে অন্তত ৩০৩টি বেজ স্টেশন স্থাপন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর আয়োজনে ইফতার
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর আয়োজনে ইফতার

১০ সেপ্টেম্বর আসছে আইফোন ১১
নির্বাচিত

১০ সেপ্টেম্বর আসছে আইফোন ১১

কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস
কিভাবে করবেন

কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল
টেলিকম

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2020

দ্বিতীয় পর্যায়ের ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

Techzoom.TV |
TechzoomTV