Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে বসে বিকাশে টাকা আনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2020
বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

এই সময়ে করোনাভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব রক্ষা করে ঘরে থেকে নিরাপদ ও সুস্থ থাকার বিকল্প নেই। তবে ছোট বড় আর্থিক লেনদেন যেমন মোবাইল রির্চাজ, অনলাইন পেমেন্ট, ইউটিলিটি সেবার বিল প্রদান, প্রিয়জনকে প্রয়োজনে টাকা পাঠানো, টাকা তোলা বা ক্যাশ আউট- সবকিছুই অব্যাহত রাখতে হচ্ছে। বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন সময় জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশে এইসব সেবা নেয়া যাচ্ছে অনায়াসে।

আর এখন বিকাশ অ্যাকাউন্টেও টাকা নিয়ে আসা কয়েকটা ক্লিক এর ব্যাপার মাত্র। কোন এজেন্ট পয়েন্টে না গিয়ে গ্রাহক তার সুবিধামত সময়ে যেকোন স্থান থেকেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন।

বিকাশের অ্যাডমানি অপশন থেকে ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন গ্রাহক। কার্ড টু বিকাশ: বাংলাদেশে ইস্যুকৃত যেকোন ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে অ্যাড মানি মেনুতে ক্লিক করতে হবে।

পরের স্ক্রিনে কার্ড টু বিকাশ নির্বাচন করলে ভিসা ও মাস্টার কার্ড নির্বাচনের স্ক্রিন আসবে। যেখান থেকে ভিসা অথবা মাস্টার কার্ড বেছে নিতে হবে।

পরের স্ক্রিনে বিকাশ অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। অর্থ্যাৎ গ্রাহক চাইলে নিজের একাউন্ট বা প্রিয়জনের একাউন্ট নির্বাচন করতে পারবেন। বিকাশ একাউন্ট নম্বর ও কাঙ্খিত টাকার পরিমান দিলে পরবর্তী স্ক্রিনে চলে যাবেন গ্রাহক।

পরবর্তীতে স্ক্রিনে কার্ডের তথ্য সংরক্ষণের স্ক্রিন আসবে। গ্রাহক চাইলে কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন অথবা সংরক্ষণ না করেও টাকা আনতে পরবর্তী ধাপে যেতে পারেন।

এবার স্ক্রিনে ভিসা কার্ডের নম্বর, মেয়াদউত্তীর্ণের তারিখ, এবং সিভিএন (কার্ডে লিপিবদ্ধ বিশেষ নম্বর) দিয়ে পে বাটনে চাপতে হবে।

এর পরের স্ক্রিনে ব্যাংকে নিবন্ধিত মোবাইলে পাওয়া ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) দেয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ভাবেই টাকা বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে।

লেনদেনটি সম্পন্ন হয়েছে এমন একটি মেসেজ গ্রাহক তার স্ক্রিনে দেখতে পাবেন।

একই পদ্ধতিতে মাস্টারকার্ড থেকেও টাকা বিকাশ একাউন্টে সংযুক্ত করতে পারেন গ্রাহক। যদি কোন কারণে টাকা সংযুক্ত করার প্রচেষ্টা বাতিল হয়ে যায় তাহলে গ্রাহক সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন।

কেবল কার্ড থেকে নয় অ্যাডমানি থেকে ব্যাংক টু বিকাশ অপশন নির্বাচন করে ব্যাংকের তালিকা পাবেন গ্রাহক। এই তালিকার ব্যাংক সহ মোট ১২টি ব্যাংকের যেখানে গ্রাহকের একাউন্ট আছে সেখান থেকেই অনলাইন ব্যাংকিং অথবা ঐ ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।

ঝুঁকিপূর্ণ এই সময়ে বাইরে না গিয়ে নিজের এবং প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে নিরাপদে টাকা এনে আরো অনেক জরুরী প্রয়োজন পূরণ করার সুবিধার কারণেই এসময়ে এমএফএস এ লেনদেন করছেন গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান
নির্বাচিত

ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান

সেলফোন চার্জ দেয়ার আগে লক্ষণীয় তিন বিষয়
কিভাবে করবেন

সেলফোন চার্জ দেয়ার আগে লক্ষণীয় তিন বিষয়

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?
নির্বাচিত

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?

‘ইন্টারনেট ছাড়া অনুবাদকারী’ অ্যাপ তৈরি করল চবির আশরাফুল
নির্বাচিত

‘ইন্টারনেট ছাড়া অনুবাদকারী’ অ্যাপ তৈরি করল চবির আশরাফুল

এসপিসির আল আমিন গ্রেপ্তার
ই-কমার্স

দু’দিনের রিমান্ডে কিউকমের সিইও

ট্যাবলেট আনতে যাচ্ছে নকিয়া!
নির্বাচিত

ট্যাবলেট আনতে যাচ্ছে নকিয়া!

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2020

ঘরে বসে বিকাশে টাকা আনবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV