Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ বছরেই ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 April 2020
এ বছরেই ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক

facebook-job-techzoom.tv

Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারিতে অনেক প্রতিষ্ঠান যখন কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে, ফেসবুক তখন উল্টো কর্মী নিয়োগের কথা ভাবছে। ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেছেন, তাঁদের পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য ২০২০ সালের শেষ নাগাদ বাড়তি ১০ হাজার কর্মী নিয়োগের আশা করছেন তাঁরা।

স্যান্ডবার্গ বলেছেন, ‘আমাদের কর্মী নিয়োগের বিষয়টি আরও আগ্রাসীভাবে চালানো হবে।’

সিএনবিসির সাংবাদিক স্কট ওয়াপনার স্যান্ডবার্গকে বলেন, করোনা পরিস্থিতিতে কর্মী ছাঁটাই হবে না—এমন কোনা প্রতিশ্রুতি স্যান্ডবার্গ দিতে পারেন কি না? জবাবে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা নতুন নিয়োগের কথা বলেন।

স্যান্ডবার্গ বলেন, ‘আমরা ভাগ্যবান যে নতুন নিয়োগ দিতে পারব। আমাদের নিজস্ব কর্মীদের ক্ষেত্রে দায়িত্বও রয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন বলেই নতুন কর্মী নিয়োগের পথে হাঁটতে হবে।’

অবশ্য ফেসবুক কর্মী নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজ করবে, নাকি পুরোপুরি ফেসবুকের নিয়ন্ত্রণাধীন কর্মী নিয়োগ দেবে, তা স্পষ্ট করেননি স্যান্ডবার্গ।

করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরিস্থিতির মুখেই শেরিল স্যান্ডবার্গ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিলেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে দেশটিতে ৬৬ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে। গত সপ্তাহে ৩৩ লাখ মানুষ চাকরি হারানোর কথা বলেছিলেন। এর আগে ১৯৮২ সালে এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার মানুষ এক সপ্তাহে কর্মহীন হয়ে পড়ার কথা বলেছিলেন।

স্যান্ডবার্গ বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তাঁরা। ১০ কোটি মার্কিন ডলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নানা তথ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর কাজ করছেন তাঁরা। এর বাইরে ফেসবুক থেকে ভুয়া তথ্য সরিয়ে ফেলতে কাজ করছে ফেসবুক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ফোনে সাত ক্যামেরা
নির্বাচিত

এক ফোনে সাত ক্যামেরা

ঈদ শেষে ঢাকায় ফিরেছে ৬২ লাখ মোবাইল সংযোগ
টেলিকম

ঈদ শেষে ঢাকায় ফিরেছে ৬২ লাখ মোবাইল সংযোগ

১০ হাজার টাকারও কমে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন
নির্বাচিত

১০ হাজার টাকারও কমে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন

ডিএসএলআর মানের ক্যামেরা প্রযুক্তিতে ওয়ানপ্লাস ১৫আর এস
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর মানের ক্যামেরা প্রযুক্তিতে ওয়ানপ্লাস ১৫আর এস

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আইবিএমের
প্রযুক্তি সংবাদ

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আইবিএমের

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2020

এ বছরেই ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV