Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার
Share on FacebookShare on Twitter

যাত্রা শুরু করার নয় বছর পর ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে অবশেষে পাওয়া যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারকে। ডেস্কটপ ব্রাউজারে অডিও ও ভিডিও কলের ব্যবহার শতভাগ বাড়ার হার দেখে মেসেঞ্জার অ্যাপটি ম্যাক ও উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ হিসেবে ছেড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ব্রাউজার সংস্করণের মেসেঞ্জারে যেসব ফিচার আছে, তা অ্যাপ সংস্করণেও পাওয়া যাবে। তবে ডেস্কটপ অ্যাপ সংস্করণে চ্যাট থ্রেড দেখা আরও সহজ হবে।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ লিখেছেন, ‘করোনাভাইরাসের এ সময়ে আমরা শারীরিকভাবে দূরে থাকলেও সবাইকে একসঙ্গে রাখার আরও নানা উপায় খুঁজছি।’

এক বছর আগে ফেসবুক তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এফ-৮ সম্মেলনে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপের ঘোষণা দিয়েছিল। কিন্তু চলতি বছরের এফ-৮ সম্মেলন করোনাভাইরাসের কারণে বাতিল হওয়ায় এর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে এ সময় ডেস্কটপ অ্যাপের প্রয়োজন বোধ করে ফেসবুক। তাই বড় অনুষ্ঠান ছাড়াই এটি চালু করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে ম্যাক সংস্করণে এ অ্যাপ পরীক্ষা করে দেখেছিল ফেসবুক। ২০১১ সালে ফেসবুকের উইন্ডোজ অ্যাপ প্রথম দেখা গিয়েছিল। কিছুদিন পর তা বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুক মেসেঞ্জারের বড় দুর্বলতা হচ্ছে এটি এখন কেবল ৮ জনের গ্রুপ ভিডিও কল সমর্থন করে। সেখানে জুমের মতো অ্যাপ্লিকেশনে একত্রে ১০০ থেকে ৫০০ জন অংশ নিতে পারে। এ ছাড়া লিংকের মাধ্যমে মানুষকে কলে যুক্ত হওয়ার আমন্ত্রণ সুবিধা নেই মেসেঞ্জারে। তাই কোনো ওয়েবিনার বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে মেসেঞ্জার কার্যকর নয়। মেসেঞ্জারে স্ক্রিনশেয়ার করার ফিচারটিও নেই। এতে ব্যবসার প্রয়োজনেও এটি ঠিকমতো ব্যবহার করা যায় না। অবশ্য ফেসবুকের ওয়ার্কপ্লেস চ্যাট ডেস্কটপ অ্যাপে স্ক্রিনশেয়ারিং ফিচার আছে। ভবিষ্যতে মেসেঞ্জারেও এ ফিচার চলে আসতে পারে।

বর্তমানে করোনাভাইরাস মহামারিতে লকডাউনে থাকা লোকজন পরস্পরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চ্যাট অ্যাপ ব্যবহার করছে।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মেসেঞ্জারে গ্রুপ ভিডিও কল গ্রাহক বেড়েছে ৭০ শতাংশ। ফেসবুক ও ইনস্টাগ্রাম লাইভের বদলে গ্রুপ ভিডিও কলে আগের চেয়ে বেশি সময় ব্যয় করছে মানুষ। একইভাবে এক বছর আগের চেয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। যেসব অঞ্চল করোনাভাইরাসে বেশি আক্রান্ত হয়েছে, সে অঞ্চলগুলোয় কলের সংখ্যা বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেসেঞ্জার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্যা চেঞ্জ মেকার্স টিম এর অফিসিয়ালি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু
ই-কমার্স

দ্যা চেঞ্জ মেকার্স টিম এর অফিসিয়ালি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু

এক চার্জেই ৬৫ কিমি চলবে এই বাইক!
অটোমোবাইল

এক চার্জেই ৬৫ কিমি চলবে এই বাইক!

জাতিসংঘে বঙ্গবন্ধু‘র বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘে বঙ্গবন্ধু‘র বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো

ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তবতা: বিপু
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তবতা: বিপু

এইচডি ক্রিস্টাল ক্লিয়ার কথা বলতে নতুন ভোল্টি প্রযুক্তি চালু করছে রবি
টেলিকম

এইচডি ক্রিস্টাল ক্লিয়ার কথা বলতে নতুন ভোল্টি প্রযুক্তি চালু করছে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ এপ্রিল ২০২০

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার

Techzoom.TV |
TechzoomTV