Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ জুলাই ২০২৫
স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়
Share on FacebookShare on Twitter

নতুন মোবাইল কিনলেই অনেকের পছন্দ থাকে স্বচ্ছ কেস ব্যবহার করার। এতে ফোনের মূল ডিজাইনটি দেখা যায় বলে এর আলাদা গুরুত্ব আছে। তবে কয়েক মাস না যেতেই কেসের উজ্জ্বলতা হারাতে শুরু করে, ধীরে ধীরে হতে থাকে হলুদ রঙ। এটি হয় মূলত আলো, তাপ ও ময়লা লেগে। তবে কিছু সহজ সতর্কতা মেনে চললে বেশ কয়েক মাস পর্যন্ত কেসটিকে ঝকঝকে রাখা সম্ভব। নিচে এ বিষয়ে কিছু কার্যকর পরামর্শ তুলে ধরা হলো।

● সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে

স্বচ্ছ মোবাইল কেস, বিশেষ করে থারমোপ্লাস্টিক পলিউরেথেন বা টিপিইউ উপাদানে তৈরি কেস অতিবেগুনি রশ্মি (রোদের আলো) পেলে রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত হলুদ হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে মোবাইল ফোনটি রোদে না রাখতে। জানালার ধারে, ব্যালকনিতে, খোলা রোদে অথবা রোদ পড়ে এমন টেবিলে মোবাইল না রাখাই ভালো। রাস্তায় হাঁটার সময় ফোন ব্যবহার না করলে ব্যাগ বা পকেটে রেখে দিলে কেসটি সরাসরি সূর্যের আলো থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে।

● ফোন বেশিক্ষণ গরমে রাখা যাবে না

তাপমাত্রা বাড়লে প্লাস্টিকে রাসায়নিক পরিবর্তন ঘটে ও ধীরে ধীরে কেসের রঙ বিবর্ণ হয়ে যায়। মোবাইল যদি দীর্ঘ সময় ধরে গরম থাকে, তাহলে কেসটিও দ্রুত পুরনো দেখাতে শুরু করে। অনেকেই চার্জ দেয়ার সময় ফোন কম্বলের নিচে বা বালিশে রেখে দেন, যা মোটেও ঠিক নয়। এতে তাপ আটকে গিয়ে কেসের রঙ পরিবর্তন হয়। এছাড়া চার্জ দেয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেটি বাতাস চলাচল করে এমন জায়গায় থাকে ও অতিরিক্ত গরম না হয়।

● অপরিষ্কার হাতে ফোন না ধরা

রান্নার সময়, শরীরচর্চার পর কিংবা ত্বকে ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগানোর পর মোবাইল ফোন ধরলে হাতের তেল ও ঘাম কেসের প্লাস্টিকে প্রভাব ফেলে। ত্বকের লোশন, ময়লা, ঘাম সবকিছু ধীরে ধীরে কেসের স্বচ্ছতা নষ্ট করে দেয়। তাই মোবাইল ধরার আগে হাতে যদি তেল বা ঘাম থাকে, তা ভালোভাবে মুছে নেয়া উচিত।

● নিয়মিত মোবাইল কেস পরিষ্কার করা

হলদেটে হয়ে যাওয়া ঠেকাতে সপ্তাহে অন্তত একবার মোবাইল কেস পরিষ্কার করতে হবে। তবে পরিষ্কারের জন্য ব্লিচ বা অ্যালকোহল ব্যবহার করা যাবে না। কারণ এতে কেসের প্লাস্টিক দুর্বল হয়ে পড়ে। কয়েকটি কেস ব্যবহার করা যেতে পারে যদি একাধিক কেস থাকে, তবে সেগুলো পালা করে ব্যবহার করলে প্রতিটি কেসই বেশি দিন ভালো থাকবে।

স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে পরিষ্কার কেসও এক সময় হলুদ হয়ে যাবেই। কারণ প্লাস্টিকের স্বভাবই এমন। তবে ওপরের নিয়মগুলো মেনে চললে এ বিবর্ণতা হয়তো কিছুদিন পর আসবে। কেস একবার বিবর্ণ হয়ে গেলে সেটিকে বদলে নেয়াই ভালো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
টেলিকম

বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
নির্বাচিত

প্যাকেজিংয়ে ৬০ শতাংশ প্লাস্টিক ব্যবহার কমাবে শাওমি

করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট
নির্বাচিত

হ্যাকিং নিয়ে হ্যাকার ও সরকার পাল্টাপাল্টি অবস্থান

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর আত্মহত্যার ইঙ্গিত পেলেই অভিভাবককে সতর্ক করবে মেটা এআই

আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ!
বিবিধ

আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুলাই ২০২৫

স্বচ্ছ ফোন কভার দ্রুত হলদে হওয়া ঠেকাতে করণীয়

Techzoom.TV |
TechzoomTV