Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘জুমে’ হ্যাকারদের হানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 April 2020
‘জুমে’ হ্যাকারদের হানা
Share on FacebookShare on Twitter

মার্কিন সংস্থা জুম ভিডিও কমিউনিকেশনস ইনকর্পোরেশনের ‘জুম ক্লাউড মিটিংস’-হাই ডেফিনিশন মিটিং অ্যাপ দিয়ে দূরের ঘরবন্দি পৃথিবী চলে এসেছে একেবারে ঘরের ভিতরে। কথার সঙ্গে ভিডিও কলের বাড়তি সুবিধা তো আগেও পেতেন হোয়াটসঅ্যাপ, গুগল ডুয়ো, স্কাইপ-সহ একাধিক জনপ্রিয় অ্যাপে।

জুমের বিশেষত্ব হচ্ছে, এর মাধ্যমে একসঙ্গে ১০০ জনকে যুক্ত করে একই সঙ্গে চলতে পারে ‘ভার্চুয়াল ওয়েব ভিডিও কনফারেন্স’। যার ফলে, সোশ্যাল ডিস্ট্যান্সিং এড়িয়ে কর্পোরেট অফিসের জরুরি মিটিং, এসব কিছুই না হলে নেহাতই পরিবারের ঘরবন্দি সদস্যদের মধ্যে যোগাযোগ-দেখাসাক্ষাৎ করার সুবিধাটা মুঠোর মধ্যে এনে দিয়েছেন জুম কর্তৃপক্ষ।

কিন্তু সুবিধার সঙ্গেই লেজুড় হিসেবে আসে বেশকিছু বাড়তি অসুবিধা। অ্যাপের মাধ্যমে এই গণ-ভিডিও কল করতে গিয়েই কনফারেন্সে অবাঞ্ছিত হ্যাকার হানা থেকে মোবাইলের মেমোরিতে থাকা ব্যক্তিগত তথ্য-ছবি, সবই ফাঁস হয়ে যাচ্ছে, অভিযোগ উঠেছে বিশ্বজুড়ে।

এমনকি জুম-মিটিং বা কনফারেন্স কলের মধ্যে ঢুকে পড়ে হ্যাকাররা তাতে বিঘ্ন ঘটাতে ছড়িয়ে দিচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্ট। জুমের নিরাপত্তায় ছিদ্র থাকার যে অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্বয়ং জুম সংস্থার প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার এরিক এস ইউয়ান।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন, সিকিওরিটি ফিচার পুরোপুরি সুরক্ষিত করে অ্যাপটি তারা তুলে দিতে পারেননি গ্রাহকদের হাতে।

পাশাপাশি সান হোসের সদর কার্যালয় থেকে পাঠানো এক ই-মেল বার্তায় নিক চং (হেড, গ্লোবাল সার্ভিস) গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে হ্যাকারদের জুমবম্বিং-এর ধাক্কা সামলাতে পারেনি জুম। ৩ মাস আগে গড়ে যেখানে রোজ ১ কোটি গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার করতেন, সেখানে এখন তা বেড়ে দৈনিক ২০ কোটিতে দাঁড়িয়েছে। এই জনপ্রিয়তায় বিঘ্ন ঘটাতে কিছু অবাঞ্ছিত ব্যক্তিরও এখানে অনুপ্রবেশ ঘটছে। পাশাপাশি অ্যাপে থাকা অনেক সুরক্ষা বৈশিষ্ট্যের ঠিকঠাক প্রয়োগও করেননি অনেক ব্যবহারকারী। যেমন, পাসওয়ার্ড সুরক্ষিত ওয়েবমিনারের ব্যবহার। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, আগামী ৯০ দিন কোনও নতুন বৈশিষ্ট্য যোগ করা বা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চিন্তাভাবনা বন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে কর্তৃপক্ষ শুধুই নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন।’

একই সঙ্গে চং-এর দাবি, ‘শুরুতে তাঁরা প্রধানত প্রাতিষ্ঠানিক গ্রাহকদের কথা ভেবে অ্যাপটি বাজারে এনেছিলেন। যেখানে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য প্রশিক্ষিত আইটি পেশাদার দল থাকে। কিন্তু বর্তমানে হঠাৎ করে অগণিত ব্যক্তিগত গ্রাহক প্ল্যাটফর্মে এসে পড়েছেন, যারা সব সুরক্ষা বৈশিষ্ট্য ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না। তাতেই সমস্য বেড়েছে। যে বিষয়টি এখন ঠিক করাই সংস্থার মূল উদ্দেশ্য।’

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ইতিমধ্যেই এই অ্যাপ ব্যবহারে সম্ভাব্য বিপদ সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে। পৃথক ভাবে এর সম্পর্কে তদন্ত শুরু করেছে মার্কিন মুলুকের ২৭টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে
প্রযুক্তি সংবাদ

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে

২০৩০ সালে ২ হাজার কোটি ডলার ছাড়াবে সফটওয়্যার বাজার
নির্বাচিত

২০৩০ সালে ২ হাজার কোটি ডলার ছাড়াবে সফটওয়্যার বাজার

অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন এনেছে বৈচিত্র্যপূর্ণ ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন এনেছে বৈচিত্র্যপূর্ণ ফিচার

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2020

‘জুমে’ হ্যাকারদের হানা

Techzoom.TV |
TechzoomTV