Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষিণ কোরিয়ার দুঃসময় ভাবাচ্ছে অন্যদেরও

করোনায় রুদ্ধ ফাইভজির গতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
দক্ষিণ কোরিয়ার দুঃসময় ভাবাচ্ছে অন্যদেরও
Share on FacebookShare on Twitter

ফাইভজি টেলিকম সেবা সবার আগে চালু করেছে দক্ষিণ কোরিয়া। নতুন প্রজন্মের এ সেবায় বিশ্বনেতৃত্বে আসার সবচেয়ে বেশি সুযোগ ছিল তাদেরই। কিন্তু দেশটির সে আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে নভেল করোনাভাইরাস। পরিবর্তিত পরিস্থিতিতে দেশটিতে ফাইভজি প্রযুক্তি নিয়ে গ্রাহকদের আগ্রহ কমেছে। এ প্রযুক্তির স্মার্টফোনের বিক্রিও পড়তির দিকে। দক্ষিণ কোরিয়ার এ পরিস্থিতি অন্যদের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ফাইভজি প্রযুক্তিকে কেন্দ্র করে বৈশ্বিক বাজারে চাঙ্গা ভাব ফিরে পাওয়ার আশা করছিল মোবাইল অপারেটররা, সেই প্রযুক্তি নিজেই আজ চ্যালেঞ্জের সম্মুখীন। খবর রয়টার্স।

শীর্ষ দুই অপারেটর এসকে টেলিকম ও কে টি করপোরেশনের হাত ধরে ঠিক এক বছর আগে দক্ষিণ কোরিয়ায় ফাইভজি নেটওয়ার্ক সেবার যাত্রা হয়। আর ডিভাইস তৈরিতে নেতৃত্ব দেয় দেশটির শীর্ষ মোবাইল ফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস। প্রায় সমসাময়িক সময়েই বিশ্বের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন করে তারা।

প্রথম দিকে নতুন প্রযুক্তির স্মার্টফোনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক আকারে ভর্তুকি দেয়া হয়। ফলে এ সময়ে স্মার্টফোনগুলোর বিক্রিতেও ছিল ঊর্ধ্বগতি। কিন্তু ক্রেতারা ডিভাইসের উচ্চমূল্য ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করায় ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। এর সঙ্গে করোনা সংকট যোগ হওয়ায় ফাইভজি ডিভাইসের চাহিদা আশঙ্কাজনক হারে কমে গেছে।

স্যামসাংয়ের সর্বশেষ ফাইভজি স্মার্টফোন হলো গ্যালাক্সি এস২০। ফেব্রুয়ারির শেষের দিকে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এর দাম ধরা হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ওন (প্রায় ১ হাজার ৩০৯ ডলার)। এস সিরিজে কোম্পানিটির আগের ডিভাইসটি ছিল এস১০। দক্ষিণ কোরীয় একটি অপারেটরের একজন কর্মকর্তা বলেছেন, উন্মোচনের পর প্রথম দিকে এস১০ যে পরিমাণে বিক্রি হয়েছিল, তার তুলনায় এস২০-এর বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। তুলনামূলক এ পরিসংখ্যানকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে, কারণ সাধারণত নতুন কোনো স্মার্টফোন বাজারে এলে প্রথম দিকে তার বিক্রি বেশি থাকে। কিন্তু এস২০-এর ক্ষেত্রে হয়েছে উল্টো। এতেই বোঝা যাচ্ছে ফাইভজির বাজারে বেশ সংকটের মধ্যেই রয়েছে দক্ষিণ কোরিয়া।

নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে ফাইভজি প্রযুক্তি সম্প্রসারণে কতটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে, দক্ষিণ কোরিয়া যেন তারই জলজ্যান্ত প্রমাণ। দুই বছর ধরে স্মার্টফোনের বৈশ্বিক বাজার খুব একটা ভালো যাচ্ছে না। এ কারণে অ্যাপল ইনকরপোরেশনের মতো শীর্ষ স্মার্টফোন নির্মাতা ফাইভজি প্রযুক্তির আশায় বসে রয়েছে। তারা মনে করছে, নতুন প্রযুক্তিটি ব্যাপক হারে চালু হলে এর সুবিধাসংবলিত স্মার্টফোনের বিক্রিও বাড়বে। ফলে বাজারে বাড়তি গতি আসবে। এ আশায় চলতি বছরের শেষের দিকে ফাইভজি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

কিন্তু দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিকে ফাইভজির বৈশ্বিক বাজারের জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। এদিকে স্পেন, ইতালি, ফ্রান্স ও অস্ট্রিয়া তো করোনা পরিস্থিতিতে ফাইভজি স্পেকট্রামের নিলামই স্থগিত করে দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, নতুন প্রযুক্তির টেলিকমসেবার জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী ব্যাটারিসহ গ্যালাক্সি এম৩০এস নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারিসহ গ্যালাক্সি এম৩০এস নিয়ে এলো স্যামসাং

পরীক্ষামূলকভাবে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ চালু
প্রযুক্তি সংবাদ

পরীক্ষামূলকভাবে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ চালু

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা
নির্বাচিত

ফাইভজি নিয়ে হুয়াওয়ে ও শাওমির পরিকল্পনা

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও এর ব্যবহার
নির্বাচিত

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও এর ব্যবহার

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
নির্বাচিত

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়
নির্বাচিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্যামসাং, প্রভাব পড়েছে নিউ জার্সি ও টেক্সাসে

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন...

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ এপ্রিল ২০২০

দক্ষিণ কোরিয়ার দুঃসময় ভাবাচ্ছে অন্যদেরও

Techzoom.TV |
TechzoomTV