Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ
Share on FacebookShare on Twitter

স্যামসাং ডিসপ্লে উৎপাদন কারখানার একটি বিভাগের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে উত্তর ভিয়েতনামের কর্তৃপক্ষ। দেশটিতে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি বৃহৎ ডিসপ্লে কারখানার এক কর্মীর শরীরে নতুন করে কভিড-১৯ শনাক্ত হওয়ায় এমন নির্দেশনা দেয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ডিসপ্লে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।

বিবৃতিতে গত সোমবার ভিয়েতনামের ব্যাক গিয়াং প্রভিন্সের অ্যান্টি-কভিড-১৯ টাস্কফোর্সের পক্ষ থেকে বলা হয়, স্যামসাং ডিসপ্লে কারখানার ইকিউসি-এসআই বিভাগের ২৫ বছর বয়সী এক কর্মীর শরীরে নতুন করে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই কর্মী স্যামসাং ডিসপ্লে কারখানার যে বিভাগে কাজ করতেন, সে বিভাগের সব কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিভাগটির মোট কর্মীর সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের ডিসপ্লে উৎপাদন বিভাগ স্যামসাং ডিসপ্লে, যা ভিয়েতনামে স্থাপিত কারখানায় ডিসপ্লে উৎপাদন করে আসছে। বিভাগটির গ্রাহক তালিকায় রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও হুয়াওয়ের মতো বৃহৎ ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাব থেকে বাদ পড়েনি প্রযুক্তি শিল্প। বিভিন্ন দেশে প্রযুক্তি কর্মীদের বাড়িতে থেকে কাজ করা ও বিদেশ ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্টগুলো। গত মার্চে সংক্রমণ ছড়ানো রোধে দক্ষিণ কোরিয়া থেকে স্যামসাং ও অ্যাপলের ডিসপ্লে সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং ডিসপ্লের প্রায় ৭০০ প্রকৌশলীর ভিয়েতনাম সফরের সময় বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে বা পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার পদক্ষেপ নেয় ভিয়েতনাম সরকার। তবে চলতি বছরের স্মার্টফোন উৎপাদন সরবরাহ সচল রাখতে প্রকৌশলীদের প্রায় অর্ধমাসের পর্যবেক্ষণে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছিল স্যামসাং। এ বিষয়ে বিপুলসংখ্যক প্রকৌশলীকে একযোগে কোয়ারেন্টিনে না পাঠিয়ে পৃথকভাবে কোয়ারেন্টিনে পাঠানোর জন্য ভিয়েতনাম সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

নভেল করোনাভাইরাসের উত্পত্তি প্রথম চীনে হলেও আশপাশের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। চীনের বাইরে সবচেয়ে বেশি যে দেশগুলোয় সংক্রমণ ছড়িয়েছে, তার একটি হলো দক্ষিণ কোরিয়া। তাই ভিয়েতনাম সরকার দেশটির জনগণকে ভাইরাসটি থেকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নিয়েছে। তবে এ পদক্ষেপ স্যামসাংয়ের ডিসপ্লে উৎপাদনে প্রভাব ফেলবে বলে দ্বিমত পোষণ করে স্যামসাং কর্তৃপক্ষ।

ভিয়েতনামে বড় বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং অন্যতম। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ভিয়েতনামে স্মার্টফোনের জন্য ওএলইডি ডিসপ্লে উৎপাদনের একটি বৃহৎ কারখানা রয়েছে। এখানে উৎপাদিত পর্দা স্যামসাং ইলেকট্রনিকস, অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান
প্রযুক্তি সংবাদ

দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন
নির্বাচিত

জেনে নিন, যে সব অ্যাপ ফোনের ব্যাটারী গিলে খাচ্ছে!

গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা

এস ই ও ফ্রেন্ডলিআর্টিকেল লেখার কিছু শর্ত
প্রযুক্তি পরামর্শ

এস ই ও ফ্রেন্ডলিআর্টিকেল লেখার কিছু শর্ত

যেভাবে জানবেন মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর
নির্বাচিত

যেভাবে জানবেন মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক
নির্বাচিত

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ এপ্রিল ২০২০

ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ

Techzoom.TV |
TechzoomTV