Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রি হয়ে যেতে পারে নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 April 2020
নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
Share on FacebookShare on Twitter

ফিনল্যান্ডভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা নকিয়া করপোরেশন টানা কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির ব্যবসা নিয়ে বাড়তি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও নকিয়ার শেয়ারের দাম সাড়ে ১২ শতাংশ বেড়েছে। আকস্মিক শেয়ারের দাম বেড়ে যাওয়ায় নকিয়া হাতবদল হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিক্রি হয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্স।

নকিয়ার এক মুখপাত্র বলেন, আমরা গুজবনির্ভর কোনো আলোচনার বিষয়ে মন্তব্য করতে চাই না। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাজারে অনেক সময় গুজবনির্ভর আলোচনার সৃষ্টি হয়। এসব আলোচনাকে ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ হয়ে থাকে, যা বিশ্বাসযোগ্য নয়।

টিএমটি ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার নকিয়ার শেয়ারের দাম বেড়েছে সাড়ে ১২ শতাংশ। নকিয়ার বিক্রি হয়ে যাওয়ার বিষয় সামনে আসার পর প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে। টিএমটির দাবি, প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে পারে নকিয়া। নকিয়া গ্রুপ কিংবা এর কোনো একটি অংশের ব্যবসা কার্যক্রম এ বিক্রয় প্রক্রিয়ার অংশ হতে পারে।

জানা যায়, বিক্রির বিষয়ে নকিয়া এরই মধ্যে নিয়মিত বিনিয়োগ ব্যাংকিং অংশীদার প্রতিষ্ঠান সিটিকে নিয়োগ দিয়েছে। নকিয়া হাতবদলের চুক্তিমূল্য হতে পারে ১ হাজার ৭৪০ কোটি ডলার।

গত ফেব্রুয়ারির শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নকিয়া সম্পদ বিক্রি কিংবা একীভূতকরণের পথ খুঁজছে। এ নিয়ে পরামর্শদাতাদের সঙ্গে একত্রে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক বাজারে চীনভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে ও সুইডেনভিত্তিক এরিকসনের কারণে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম বাজারে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করতে হচ্ছে নকিয়াকে। ক্রমবর্ধমান বাজারে আধিপত্য ধরে রাখতে কার্যক্রম জোরদার করেছে প্রতিষ্ঠানগুলো। এ পরিস্থিতিতে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ চাপে রয়েছে নকিয়া। টেলিযোগাযোগ সরঞ্জাম বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সম্ভাব্য সম্পদ বিক্রি ও একীভূতকরণের উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।

মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। উভয় দেশই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে চায়। এ প্রযুক্তি বৈশ্বিক ওয়্যারলেস যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

গত ফেব্রুয়ারির শুরুতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানিয়েছিলেন, ফাইভজি প্রযুক্তিতে হুয়াওয়ের আধিপত্য মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর প্রতিষ্ঠান যেমন নকিয়া ও এরিকসনে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে নকিয়া তাদের কৌশলগত বিকল্পগুলো অনুসন্ধান করছে ও তাদের উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে সম্পদ বিক্রি কিংবা একীভূতকরণ নিয়ে।

বৈশ্বিক বাজারে ফাইভজি প্রযুক্তি সরবরাহে হুয়াওয়ে ও এরিকসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে নকিয়া। চলতি বছর টেলিযোগাযোগ বাজারে প্রতিযোগিতা তীব্র হবে বলে আগে সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে নকিয়া নিজেদের সেলফোন ডিভাইস ব্যবসা বিভাগ মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। সেলফোন বিভাগ বিক্রির পর নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায় গুরুত্ব আরোপ করে প্রতিষ্ঠানটি। অন্যদিকে এক সময়ের আইকনিক নকিয়ার সেলফোন বিভাগ অধিগ্রহণ করেও মোবাইল হার্ডওয়্যার ব্যবসায় ভালো করতে পারেনি মাইক্রোসফট। এরই মধ্যে নকিয়ার প্রযুক্তি ও ব্র্যান্ড ব্যবহার করে সেলফোন ডিভাইস উন্মোচন করে ফিনিশ স্টার্টআপ এইচএমডি গ্লোবাল। প্রতিষ্ঠানটি নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন এনে ভালো সাড়া ফেলেছে। এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন এনে দারুণ সাড়া পায়। বৈশ্বিক ফিচার ফোন বাজারের উল্লেখযোগ্য শেয়ার দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি স্মার্টফোন নিয়ে এল রিয়েলমি
নির্বাচিত

প্রথমবারের মতো শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

আসুস আরওজি ৬: সেরা গেমিং ফোন
নির্বাচিত

আসুস আরওজি ৬: সেরা গেমিং ফোন

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং
নির্বাচিত

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং

ওয়ালপ্যাড ও শিখোর যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ‘এডুট্যাব’
প্রযুক্তি সংবাদ

ওয়ালপ্যাড ও শিখোর যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ‘এডুট্যাব’

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
নির্বাচিত

স্প্যাম মেইলে ভরে গেল জিমেইল গ্রাহকের ইনবক্স!

পর্ন সাইটে প্রবেশে জুলাই থেকে বয়স যাচাই বাধ্যতামূলক
নির্বাচিত

পর্ন সাইটে প্রবেশে জুলাই থেকে বয়স যাচাই বাধ্যতামূলক

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 April 2020

বিক্রি হয়ে যেতে পারে নকিয়া

Techzoom.TV |
TechzoomTV