Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজেই চিপ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
৭৫ শতাংশ ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগেই চীনের মূল ভূখণ্ডে উৎপাদন বাড়াচ্ছে হুয়াওয়ের চিপ ইউনিট। এতোদিন চিপ তৈরির কাজটি করতো তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে (টিএসএমসি)।

টিএসএমসি থেকে পর্যায়ক্রমে উৎপাদন কমিয়ে আনছে চীনা প্রতিষ্ঠানটি এমনটাই দাবি করেছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র। — খবর রয়টার্সের।

প্রতিবেদন বলছে, টিএসএমসি’র কাছে উৎপাদন কমিয়ে চীনের শাংহাইভিত্তিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনের (এসএমআইসি) কাছে চিপ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে হুয়াওয়ে।

মার্কিন প্রযুক্তি ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান যদি চিপ বা যে কোনো যন্ত্রাংশ বানিয়ে হুয়াওয়ের কাছে বিক্রি করতে চায়, তবে ওই প্রতিষ্ঠানটিকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নিতে হবে, এমন নীতিমালা গ্রহন করছে যুক্তরাষ্ট্র। এই নীতির পুরোপুরি বাস্তবায়ন হলে তার প্রভাব সরাসরি পড়বে টিএসএমসি’র ওপর। তাই আগে থেকেই প্রস্তুতি সারছে হুয়াওয়ে।

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বলে চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বেইজিংয়ের পক্ষে গ্রাহকের ওপর নজরদারি চালাতে পারে প্রতিষ্ঠানটি। মার্কিন এ অভিযোগ বরাবরই নাকচ করে আসছে চীনা প্রতিষ্ঠানটি।

আগের বছরই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত করা হয় হুয়াওয়েকে, ফলে মার্কিন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া হুয়াওয়ের সকল যোগাযোগ ও বাণিজ্য কার্যত বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, টিএসএমসি’র বদলে এসএমআইসি’র জন্য চিপ নকশা করার লক্ষ্যে ২০১৯ সালের শেষ দিকে প্রকৌশলী পাঠাতে শুরু করেছে হুয়াওয়ের চিপ ইউনিট হাইসিলিকন।

ওই সূত্রের পক্ষ থেকে বলা হয়, “আগে হুয়াওয়ে শুধু শীর্ষস্থানীয় উৎপাদনকারীর সঙ্গে কাজ করতে চাইতো এবং এসএমআইসি ছিলো দ্বিতীয় বিবেচনা। আমরা এখন এসএমআইসিতে আমাদের রিসোর্স সরিয়ে আনছি যাতে প্রতিষ্ঠানটিতে আমাদের সহায়তার গতি বাড়ানো যায়।”

এসএমআইসি’র কাছে হুয়াওয়ে উৎপাদন কী পরিমাণ বাড়িয়েছে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। চিপ উৎপাদনের জন্য দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং চীনের মূল ভূখণ্ডে অন্যান্য বিকল্প খোঁজা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতি গ্রাহক থেকে প্রতিষ্ঠানের কী পরিমাণ আয় হয় তা নির্দিষ্ট করে জানায় না টিএসএমসি। তবে, বিশ্লেষকদের ধারণা ২০১৯ সালে প্রতিষ্ঠানের আয়ের ১৩ থেকে ১৫ শতাংশ এসেছে হুয়াওয়ে থেকে।

টিএসএমসি-কে এখনই পুরোপারি বাদ দেওয়াও হয়তো সম্ভব নয় হুয়াওয়ের পক্ষে।

বর্তমানে ৫ ন্যানোমিটার প্রসেস নিখুঁত করতে কাজ করছে টিএসএমসি। অন্যদিকে ২০১৯ সালের শেষ নাগাদ ১৪ ন্যানোমিটার প্রসেস চালু করেছে এসএমআইসি, যা টিএসএমসি কয়েক বছর আগেই চালু করেছে।

হাইসিলিকনের নতুন কিরিন প্রসেসরগুলো শুধু হুয়াওয়ের স্মার্টফোনে ব্যবহার করা হয়। এই মুহুর্তে এটি বানাতে পারবে শুধু টিএসএমসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই : পলক
প্রযুক্তি সংবাদ

শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই : পলক

এমপাও এর অসাধারণ গ্যাজেট এম৩০ টিডব্লিউএস ইয়ারবাডস !
প্রযুক্তি সংবাদ

এমপাও এর অসাধারণ গ্যাজেট এম৩০ টিডব্লিউএস ইয়ারবাডস !

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে
প্রযুক্তি সংবাদ

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে

অটোমোবাইল

রানারের নতুন ডার্ট বাইকটি ২০০ সিসির

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
নির্বাচিত

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
নির্বাচিত

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার
নির্বাচিত

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২০

নিজেই চিপ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV