Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২০
এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে
Share on FacebookShare on Twitter

মেয়েদের তথ্যপ্রযুক্তি খাতে অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন(আইটিইউ) প্রতি বছর ২৩ এপ্রিল গার্লস ইন আইসিটি ডে উদযাপন করে। তবে এবার করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী আয়োজনে ভার্চুয়ালি উদযাপিত হবে ‘সপ্তাহব্যাপী গার্লস ইন আইসিটি ডে’। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) শুরু হয়ে এই আয়োজন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

দিনটি উদযাপনে বাংলাদেশেও জোর প্রস্তুতি চলছে। ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও ইএসডিজি ফর বিডি। সপ্তাহব্যাপী চলা ইভেন্টের নাম দেওয়া হয়েছে, ‘উইকলি অনলাইন সেলিব্রেশন অব গার্লস ইন আইসিটি-২০২০’। আর এবারের প্রতিপাদ্য শিরোনাম ‘ভার্চুয়ালি টুগেদার’।

২০ এপ্রিল বিডিওএসএনের পেইজে সদস্যদের ওয়েলকাম ভিডিও দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। একইদিন থাকছে করোনাপরবর্তী আইসিটি সেক্টরে মেয়েদের জন্য কাজের সুযোগ নিয়ে সেমিনার। এই সেক্টরে মেয়েদের ফ্রিল্যান্সিং করার সুযোগ নিয়ে হবে আলোচনা অনুষ্ঠান। পরদিন ২১ এপ্রিল থাকছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু বিষয়ক ওয়ার্কশপ।

এছাড়াও থাকছে আইসিটি প্রফেশনালদের অন্যধরনের দক্ষতা নিয়ে আলোচনা অনুষ্ঠান। গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। আলোচনা হবে আইসিটি সেক্টরের সুযোগ কাজে লাগানো বা চাকরির ক্ষেত্রে রেজুমে লেখার সঠিক উপায় নিয়ে। উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাওয়ার বিষয়ে টকশো থাকবে। অনলাইনের মাধ্যমে মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে ক্যারিয়ার সামিটেরও। আছে প্রোগ্রামিং কনটেস্ট। ২৭ এপ্রিল ক্লোজিং ভিডিও দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী চলা অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে অংশ নেবেন দেশের আইসিটি সেক্টরের নামকরা ব্যক্তিবর্গ। এ বিষয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিডিওএসএনের ভাইস প্রেসিডেন্ট ড. লাফিফা জামাল বলেন, প্রতিবছর এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় গার্লস ইন আইসিটি ডে। দিবসটির মূল উদ্দেশ্য তথ্যপ্রযুক্তিতে নারীদের আগ্রহী করে তোলা। আমাদের মেয়েরা তাদের শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে। কিন্তু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আশানুরূপ বাড়ছে না।

তিনি বলেন, বর্তমানে করোনার এ দুঃসহ সময়ে আমরা দেখছি তথ্যপ্রযুক্তিই কিন্তু আমাদের সকল কাজের মূল হাতিয়ার। কাজেই চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে আমাদেরও নিজেদের তৈরি করতে হবে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে ভবিষ্যতের সংকট মোকাবিলার জন্য। প্রতিবছর এ দিনটিকে সামনে রেখে আমরা আয়োজন করি মাসব্যাপী নানা অনুষ্ঠানের। এ বছর সপ্তাহব্যাপী আমাদের সকল কার্যক্রম হবে অনলাইনভিত্তিক।

অনলাইনের অনুষ্ঠানগুলো বিডিওএসএনের ওয়েবসাইট, গার্লস আইসিটি ডে-এর ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও টুইটারে দেখা যাবে। অনুষ্ঠানে সহআয়োজক থাকছে, বিআইডাব্লিউটিএ ও আইসক। লার্নিং পার্টনার থাকবে হ্যালো অ্যাকাডেমি। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ঢাকা এফএম ও আম্বার আইটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!
নির্বাচিত

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

জিমেইলে অপ্রয়োজনীয় ই–মেইল আসা ঠেকাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

পাল্টে যাচ্ছে জিমেইল

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

টাকা ফেরত দিতে ইভ্যালি পুনর্গঠনে সম্মতি হাইকোর্টের

ট্রুকলারের মতো ফিচার এনেছে গুগল
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত কিছু ফিচার এনেছে ট্রুকলার

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অ্যাকাউন্ট না খুলেও আসামি, লাখ লাখ টাকা লেনদেন

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
প্রযুক্তি বাজার

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ এপ্রিল ২০২০

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে

Techzoom.TV |
TechzoomTV