Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২০
আইইবি’র টেলিমেডিসিন সেবা চালু
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীর বর্তমান মহাক্রান্তিকালে ডিজিটাল প্রযুক্তি জীবনধারা সচল রেখেছে। সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং চীন ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে করোনা সক্রমণ বিস্তার রোধে অনেক সফলতাও পেয়েছে। বিশ্বে টেলিকম খাত শ্বাস প্রশ্বাসের মতই প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে শারীরিকভাবে উপস্থিত হয়ে চিকিৎসা করার অবস্থার অতিক্রম করার সময় এসেছে। ডিজিটাল প্রযুক্তিতে প্রত্যন্ত গ্রামের একজন রোগীকে পৃথিবীর যে কোন জায়গা থেকে অপারেশন করাও এখন সম্ভব।

মন্ত্রী আজ ঢাকায় তাঁর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে বিশ্বব্যাপী মহামারি নভেল করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বিনামূল্যে টেলিমেডিসিন (মুঠোফোনে চিকিৎসা) সেবা চালু উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধান অতির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জীবন, জীবীকা, অর্থনীতি , শিল্পবাণিজ্য বর্তমান করোনা পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি খুব সাহসের সাথে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ২০২০ সালের মহাসংকট পরিস্থিতিতে দাঁড়িয়ে স্মরণ করতে চাই সারা পৃথিবীতে ২০০৮ সালে প্রথম ডিজিটাল দেশ হিসেবে ঘোষণা দিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করে পরবর্তিতে পৃথিবীর অনেক দেশ এটি অনুসরণ করেছে। দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিটি কতটা কার্যকর ছিলো, কতটা প্রয়োজনীয় ছিল এবং কতটা সময়োপযোগী ছিলো আজ তা উপলব্দি করার সময় এসেছে। সড়ক, নদী এবং আকাশ পথসহ সমস্ত যোগাযোগ যখন বন্ধ হয়ে গেছে তখন ডিজিটাল যোগাযোগই হচ্ছে প্রকৃতপক্ষে সকল যোগাযোগের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির ফলে দু:সময়ে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা যাতে মানুষের চিকিৎসা সেবা দিতে পারি সেই দিকে গুরুত্ব দিতে হবে।

ভিডিও কনফারেন্সে আইইবির প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো আবদুস সবুরের সভাপতিত্বে আরো যুক্ত ছিলেন, আইইবির বর্তমান সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবির নবনির্বাচিত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো শাহাদাৎ হোসেন শীবলু, আইইবি ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন, সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, আইইডিসিআর এর সাবেক পরিচালক ডা মো ইউসুফ প্রমুখ।

পরে মন্ত্রী টেলিমেডিসিন সেবার হটলাইন নাম্বারে কল করে এই সেবার উদ্বোধন ঘোষণা করেন।

দেশের যে কেউ ০৯৬১১৮৮৮১১১ নাম্বারে ফোন দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। যেখানে পর্যায়ক্রমে ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে সেবা দিবেন। ডাক্তাররা প্রতিদিন ১ ঘন্টা করে রোস্টারিং এর মাধ্যমে সেবা প্রদান করবেন। পরবর্তীতে কোন রোগী যদি তার কোন টেষ্ট রিপোর্ট ডাক্তারকে দেখাতে চান তাহলে এই মেইলে সাবজেক্টে ডাক্তারের নাম অথবা কোড লিখে রিপোর্ট এটার্চ করে মেইল করবেন। সংশ্লিষ্ট ডাক্তার সময়ানুযায়ী রোগীর রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করে দিবেন। এছাড়া অবাঞ্চিত কল আসলে সিস্টেম থেকে নাম্বার ব্লক করে দেয়া হবে এবং আইন শৃঙখলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হবে।#

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার চিকিৎসায় ফ্রি টেলিমেডিসিন সেবার দাবি
টেলিকম

করোনার চিকিৎসায় ফ্রি টেলিমেডিসিন সেবার দাবি

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান
প্রযুক্তি সংবাদ

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান

ইমো অ্যাপের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা
প্রযুক্তি সংবাদ

ইমো অ্যাপের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা

আইফোন ১৬-তে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

আইফোন ১৬ মডেলে থাকবে ১৬ জিবি র‌্যাম

ইমেইলে বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল!
প্রযুক্তি সংবাদ

দৈনিক ১ কোটি ৮০ লাখ প্রতারণামূলক ইমেইল মুছছে গুগল

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে
নির্বাচিত

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix