Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাহিদা মেটাতে সুইচ কনসোলের উৎপাদন বাড়াবে নিনতেন্দো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
চাহিদা মেটাতে সুইচ কনসোলের উৎপাদন বাড়াবে নিনতেন্দো
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ঘরবন্দি করে রেখেছে। আর এ ঘরবন্দি মানুষের বিনোদন ও দাপ্তরিক কাজের অপরিহার্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি। করোনা মহামারীর কারণে পর্যটন ও আকাশসেবার মতো সেবানির্ভর খাতের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে উৎপাদনমুখী বিভিন্ন খাত। কিন্তু লকডাউন পরিস্থিতিতে মানুষ আগের চেয়ে বেশি প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় এ খাতের কিছু সেবা ও পণ্যের চাহিদা অনেকাংশে বেড়েছে।

চলতি শতকের শুরু থেকেই ভিডিও গেমস শিশু-কিশোর-তরুণদের কাছে বিনোদনের জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে এ জনপ্রিয়তা আরো বেড়েছে। বিশেষ করে স্মার্টফোন আসার পর থেকে ভিডিও গেমসের চাহিদা আকাশচুম্বী হয়েছে। কম্পিউটার ও স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন গেমিং কনসোল এখন ভিডিও গেমস খেলার মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে।

এমনই একটি গেমিং কনসোল হলো নিনতেন্দো সুইচ। এটি ডেভেলপ করেছে জাপানি কোম্পানি নিনতেন্দো। সাম্প্রতিক সময়ে কনসোলটির চাহিদা অনেক বেড়ে গেছে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাইরে খেলা বন্ধ। কিন্তু ভার্চুয়াল গেমসের দুনিয়া তো চালু। এ কারণেই ভিডিও গেমসের চাহিদার গ্রাফ ঊর্ধ্বমুখী।

নিক্কেই এশিয়ার রিভিউতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকের জন্য নিনতেন্দো সুইচের প্রাক-ক্রয়াদেশ পাওয়া গেছে প্রত্যাশার চেয়ে ৫০ শতাংশ বেশি। এ কারণে নিনতেন্দো তাদের সুইচ কনসোলের উৎপাদন গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। ২০১৯ সালে ২ কোটির মতো কনসোল তৈরি করেছিল তারা।

নিনতেন্দোর একটি জনপ্রিয় লাইফ স্টিমুলাস গেমিং সিরিজ অ্যানিমেল ক্রসিং। গত ফেব্রুয়ারিতে করোনার বৈশ্বিক প্রাদুর্ভাব শুরুর সময় প্রতিষ্ঠানটি বলেছিল, মহামারীর কারণে তাদের অ্যানিমেল ক্রসিং সুইচ কনসোল উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হতে পারে। এমনকি ৮ ফেব্রুয়ারি থেকে তারা জাপানে কনসোলটি সরবরাহের প্রাক-ক্রয়াদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধও করে দেয়। তবে চাহিদা বাড়ার কারণে সে অবস্থান থেকে সরে এসেছে নিনতেন্দো। গত সপ্তাহে কোম্পানিটি জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ থেকে এসব কনসোল সরবরাহ ফের শুরু হবে।

নিনতেন্দোর অ্যানিমেল ক্রসিং সিরিজের সর্বশেষ সংস্করণ হলো নিউ হরাইজনস। চলতি বছরের ২০ মার্চ এটি রিলিজ হয়। রিলিজের পর থেকেই এটি বাণিজ্যিক সাফল্য দেখিয়ে আসছে। এরই মধ্যে তা জাপানে সবচেয়ে বেশি বিক্রীত গেমসে পরিণত হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল পোকেমন: সোর্ড অ্যান্ড শিল্ডের দখলে। এখন নভেল করোনাভাইরাসের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় নিউ হরাইজনসের বিক্রি যে আরো বাড়বে, তা নিশ্চিত করেই বলা যায়। এনগ্যাজেট।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাইবান্ধায় কিস্তি ক্রেতার মৃত্যুতে গ্রাম পুলিশের পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা
প্রযুক্তি সংবাদ

গাইবান্ধায় কিস্তি ক্রেতার মৃত্যুতে গ্রাম পুলিশের পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা
নির্বাচিত

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা

১৫ এপ্রিল আসছে কম দামি আইফোন ‘এসই টু’
নির্বাচিত

১৫ এপ্রিল আসছে কম দামি আইফোন ‘এসই টু’

নির্বাচিত

হাটলেই চার্জ হবে মোবাইল

টিউশনির টাকায় পলকের স্ত্রী গড়েছেন ১৮ টি ফ্ল্যাট!
নির্বাচিত

টিউশনির টাকায় পলকের স্ত্রী গড়েছেন ১৮ টি ফ্ল্যাট!

অবৈধ লেনদেনে সবার শীর্ষে বিকাশ
প্রযুক্তি সংবাদ

অবৈধ লেনদেনে সবার শীর্ষে বিকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix