Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস ফিশিংয়ে রাষ্ট্রসমর্থিত হ্যাকাররাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 April 2020
২১ বছরে গুগল
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ মহামারীকে পুঁজি করে ‘ফিশিং অ্যাটাকের’ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এতে পিছিয়ে নেই রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট হ্যাকাররাও। গুগলের দাবি, করোনাভাইরাসকে পুঁজি করে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট হ্যাকারদের এক ডজনের বেশি ফিশিং অ্যাটাক ও ম্যালওয়্যার ছড়ানোর প্রচেষ্টা শনাক্ত করা গেছে।

ফিশিং হামলায় সাধারণত গ্রাহককে একটি ভুয়া ইমেইল পাঠানো হয়। ইমেইলে অনেক ক্ষেত্রেই গ্রাহকের অ্যাকাউন্ট নিরাপদ করার পরামর্শ দেওয়া হয় এবং অ্যাকাউন্টে লগইন করতে বলা হয়। গ্রাহক লিংকে ক্লিক করে তার পাসওয়ার্ড ইনপুট দেন এবং দুই স্তরের যাচাই ব্যবস্থা চালু করা থাকলে একটি নিরাপত্তা কোডও দিতে বলা হয়। এই পুরো ঘটনাটি ঘটে হ্যাকারের তৈরি করা কোনো সাইটে যেটি দেখতে মূল সাইটটির মতো দেখায়।

এভাবে গ্রাহকের দেওয়া পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টের দখল নিতে পারে হ্যাকাররা। মাছ ধরার টোপের সঙ্গে মিল আছে বলে একে বলা হয় ফিশিং অ্যাটাক।

বুধবার সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, হ্যাকাররা এ পন্থায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোকে লক্ষ্য বানাচ্ছে বলে জানতে পেরেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ।

এপ্রিল মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে এর আগে রয়টার্সের প্রতিবেদনে এসেছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে বৈশ্বিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডব্লিউএইচও এবং অন্যান্য সংস্থা। মহামারী নিয়ে তথ্য বের করতে এই সংস্থাগুলোতে হ্যাকারদের নজরও বেড়েছে।

এর আগে গুগল দাবি করেছে, প্রতিদিন এক কোটি ৮০ লাখ ম্যালওয়্যার এবং ফিশিং জিমেইল শনাক্ত করা হচ্ছে।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “লক্ষ্যণীয় একটি হামলায় মার্কিন সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। মার্কিন ফাস্ট ফুড ফ্র্যাঞ্চাইজ এবং কোভিড-১৯ বার্তার মাধ্যমে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। ”

গুগল জানিয়েছে, অভ্যন্তরীন তদন্ত টুল এবং এই খাতের অংশীদার ও আইন প্রয়োগকারী দলের সঙ্গে তথ্য শেয়ারের মাধ্যমে এবং তৃতীয় পক্ষের গবেষকদের সহায়তায় ঝুঁকি শনাক্ত এবং আটকানোর চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?
নির্বাচিত

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে
নির্বাচিত

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রযুক্তি সংবাদ

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Galaxy A57: স্যামসাংয়ের মিড-রেঞ্জ ফোনে বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: গুগল প্লে আপডেট আটকে দিচ্ছে স্যামসাং

ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম
নির্বাচিত

ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2020

করোনাভাইরাস ফিশিংয়ে রাষ্ট্রসমর্থিত হ্যাকাররাও

Techzoom.TV |
TechzoomTV