Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভোক: ফ্ল্যাশ চার্জিংয়ে বড় পরিবর্তন এনেছে অপোর যে প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মে ২০২০
ভোক: ফ্ল্যাশ চার্জিংয়ে বড় পরিবর্তন এনেছে অপোর যে প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল। এরই ধারাবাহিকতায় উদ্ভাবিত হয়েছিল স্মার্টফোন। শুরুর দিকে স্মার্টফোনের ফিচার ছিল বেশ সীমিত। তবে সময়ের সাথে তাল মিলিয়ে এখন স্মার্টফোনে যুক্ত হয়েছে এমন সব ফিচার যা আমাদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। 

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন নির্ভরতা অনেক বেশি। প্রয়োজনীয় অনেক কাজই এখন সেরে নেওয়া যায় স্মার্টফোনে। প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট তৈরি করা থেকে শুরু করে ইমেইল আদান-প্রদান কিংবা ভার্চুয়াল মিটিং, সবই সেরে নেওয়া যায় স্মার্টফোনেই। এর পাশাপাশি বিনোদনের জন্যও স্মার্টফোনের জুড়ি নেই। হাইএন্ড গেম খেলা কিংবা নেটফ্লিক্সে পছন্দের সিরিজ দেখা, সবই এখন স্মার্টফোন নির্ভর। 

তবে এতোসব ফিচার যুক্ত হওয়ায় স্মার্টফোনের চার্জও শেষ হয় বেশ দ্রুত। পুনরায় চার্জ দিতে আবার লম্বা সময় অপেক্ষা করতে হয়। এই সমস্যা সমাধানে অপো উদ্ভাবন করেছিল ভোল্টেজ ওপেন লুপ মাল্টি-স্টেপ কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং বা ভোক। এটি একটি ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি যা মাত্র ৩০ মিনিটের মধ্যেই ব্যাটারি ৭৫% পর্যন্ত চার্জ দিতে সক্ষম। 

ভোক চার্জিং প্রযুক্তিকে উন্নত করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে অপো। ফাইভি বিপ্লবেও অপোকে একধাপ এগিয়ে রেখেছে এই প্রযুক্তিটি। 

২০১২ সালে ঝ্যাং জিয়ালিয়াং (Zhang Jialiang) নামে অপোর একজন প্রকৌশলীর হাত ধরে ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির শুরু হয়। সাধারণত মনে করা হয় যে ভোল্টেজ বেশি হলেই বিদ্যুৎ প্রবাহের গতি বেশি হবে। আর সে কারণে ইলেকট্রনিকস পণ্য নির্মাতারা ভোল্টেজের উচ্চমাত্রার দিকেই বেশি নজর দিয়ে থাকেন। এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। আর তা হলো ডিভাইস অতিমাত্রায় গরম হয়ে যায়। তবে ঝ্যাং দেখিয়েছেন ভোল্টেজের পরিবর্তে বিদ্যুৎ প্রবাহের গতি বাড়িয়ে চার্জিংয়ের গতি বাড়ানো সম্ভব। এখান থেকেই মূলত ভোক চার্জিংয়ের সূচনা হয়েছিল। 

২০১৪ সালে অপোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড ৭-এ প্রথমবারের মতো ভোক চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এর মাধ্যমে স্মার্টফোনটি মাত্র ৫০ মিনিটেই ফুল চার্জ দেওয়া যেত।

পরবর্তীতে উন্মুক্ত করা হয় ভোক ২.০। ২০১৮ সালে অপো নিয়ে আসে সুপার ভোক যা ফাস্ট চার্জিংয়ে নিয়ে আসে নতুন মাত্রা। মাত্র ৩৫ মিনিটেই ফুল চার্জ দেওয়ার সুবিধা নিয়ে আসে এই চার্জিং প্রযুক্তি। অপো ফাইন্ড এক্স এবং অপো আর৭১ ডিভাইসে সুপার ভোক ব্যবহার করা হয়েছিল। 

পরবর্তীতে রেনো ২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হয় ভোক ৩.০ যা আগের সংস্করণের তুলনায় আরও প্রায় ২০ মিনিট কম সময়েই ব্যাটারি ফুল চার্জ দিতে সক্ষম। 

২০১৯ সালের অক্টোবরে অপো নিয়ে আসে নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ৬৫ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জ ২.০, ৩০ ওয়াট ওয়্যারলেস ভোক ফ্ল্যাশ চার্জ এবং ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০। 

৬৫ ওয়াট সুপার ভোক ২.০ প্রযুক্তিতে মাত্র ৩০ মিনিটেই ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ দেওয়া সম্ভব হবে। কাস্টমাইজড এবং অ্যাডভান্সড কমপোনেন্ট, ডিজাইনের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর যা চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ যেমন কমাবে, তেমনি অ্যাডাপ্টরের আকারও ছোট হয়ে যাবে। 

ওয়্যারলেস চার্জিংয়েও ভোক প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে অপো। অপোর ৩০ ওয়াট ওয়্যারলেস ভোক চার্জিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে ফোন চার্জ দেওয়া যাবে। ওয়্যারলেস ভোক চার্জারটি ব্যবহার করে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ হতে সময় লাগবে ৮০ মিনিট। এটি কিউআই স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। চার্জার গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে বিশেষভাবে এর হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে।

অন্যদিকে সম্পূর্ণ নতুনভাবে আনা হয়েছে ভোক ৪.০ চার্জিং প্রযুক্তি যা ব্যবহার করা হয়েছে অপো ফাইন্ড এক্স২ লাইট স্মার্টফোনে। এর মাধ্যমে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ৩০ মিনিটে ৬৭% চার্জ হবে এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৭৩ মিনিট যা এর আগের সংস্করণের তুলনায় ১২% দ্রুতগতির। আর এজন্য এতে ব্যবহার করা হয়েছে ভিএফসি অ্যালগরিদম। এই প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় গেম খেললেও ফোন গরম হবে না।

 

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেপ্টেম্বর থেকে ফেসবুক-ইউটিউবের নিয়ন্ত্রণ করতে পারবে সরকার
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে ফেসবুক-ইউটিউবের নিয়ন্ত্রণ করতে পারবে সরকার

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা
প্রযুক্তি সংবাদ

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও
নির্বাচিত

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে বিভ্রাট: হঠাৎ অকেজো ‘টাইমলাইন’ ফিচার, ব্যবহারকারীরা উদ্বিগ্ন

সমস্যা সমাধানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে হবে: পলক
নির্বাচিত

সমস্যা সমাধানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix