Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় একের পর এক দরকারি চিকিৎসা সরঞ্জাম তৈরি করছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এবার ওয়ালটন তৈরি করলো মেডিকার্ট রোবট এবং জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম।

বৃহস্পতিবার (১৪ মে ২০২০) সরকারের আইসিটি বিভাগকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ওই চিকিৎসা সরঞ্জামগুলো হস্তান্তর করবে ওয়ালটন। বিকাল ৩টায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আইসিটি বিভাগ এবং ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ওয়ালটনের তৈরি মেডিকার্ট রোবট ডিভাইসটির মডেল ‘ডব্লিউআরএমসি-৪০০ এপি-২০২০’। এটি সম্পূর্ণভাবে ওয়ালটনের তরুণ ও মেধাবী প্রকৌশলীদের নিজস্ব ডিজাইনে ডেভেলপ করা হয়েছে। এটি আরএফ ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রিত একটি অটোমেটিক রোবট। যা ৪০০ মিটার বা ১৩০০ ফুট ব্যাসের এলাকায় বিচরণ করতে পারে এবং স্বয়ংক্রিভাবে খাদ্য, ওষুধ, চিকিৎসা কিংবা অন্যান্য সরঞ্জাম পরিবহন করতে পারে। লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত এ রোবট একবার পূর্ণ চার্জে ৬ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে চলতে পারে।

এই রোবট ব্যবহার করে আইসোলেশনে থাকা করোনাভাইরাস কিংবা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া যাবে। চিকিৎসক তার কক্ষে বা পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই কম্পিউটার, মোবাইল ফোন বা রিমোটের মাধ্যমে এ রোবট নির্দিষ্ট অপারেটরের সাহায্যে অপারেট করতে পারবেন। রোগীকে চিকিৎসাসেবা দিতে পারবেন। এতে বিশেষ ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার সংযুক্ত করা আছে। এর মাধ্যমে চিকিৎসক এবং রোগী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চিকিৎসাক্ষেত্র ছাড়াও এই রোবট অফিস-আদালত, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসাধারণ সমাগমের স্থান যেমন বিমান কিংবা নৌ বন্দর, বাস-রেল স্টেশন, শপিং মল ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

ওয়ালটনের আরএন্ডডি প্রকৌশলী আলিম হাসান ফেরদৌস জানান, তাদের তৈরি জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেমের একটি হলো ইউভি (আল্ট্রা ভায়োলেট) ট্রলি। যার মডেল ডব্লিউইউভি-টি১৫০। এটি ২৫৩.৭ ন্যানোমিটার রশ্মি যা যেকোনো বস্তুর পৃষ্ঠতলের ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত ভাইরাস এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। রিমোট কনট্রোলের মাধ্যমে দূর নিয়ন্ত্রিত এ ইউভি ট্রলি হাসপাতাল, বাসাবাড়ি এবং অফিসে ব্যবহার করা যাবে।

তিনি জানান, ইউভি লাইট সরাসরি মানবদেহ এবং চোখে ব্যবহার ক্ষতিকর। কিন্তু ওয়ালটনের তৈরি এ ইউভি ট্রলিতে মানবদেহের জন্য আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

ওয়ালটন আরো তৈরি করেছে জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি থার্মাল জার্মিসাইডাল চেম্বার। যার মডেল ‘ডব্লিউ ইউভি-টি২৬০এল’। এটি দুইভাবে জীবাণু ধ্বংস করে। ইউভি রশ্মি এবং তাপের মাধ্যমে। এতে রিসাইডুয়াল হিটার ব্যবহার করা হয়েছে। ফলে এটি ৯০ ডিগ্রি পর্যন্ত আদ্রতামুক্ত তাপ সৃষ্টি করতে পারে। এতে স্বয়ংক্রিভাবে তাপ এবং সময় নিয়ন্ত্রণ করা যায়। এতেও মানবদেহের জন্য আধুনিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এর বিশেষ সেন্সর মানুষ কিংবা প্রাণীর উপস্থিতি পেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

এই ইউভি-সি থার্মাল চেম্বার দিয়ে পিপিই, মাস্ক, গ্লাভস, বাসনপত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জীবাণুমুক্ত করা যাবে।

সংশ্লিষ্টদের মতে, ওয়ালটনের তৈরি মেডিকার্ট রোবট এবং জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশে তৈরি এসব গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বিদেশে রপ্তানিরও সুযোগ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!

এপ্রিলে আসছে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো
নির্বাচিত

এপ্রিলে আসছে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস
প্রযুক্তি সংবাদ

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
নির্বাচিত

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

শক্তিশালী ব্যাটারি দিয়েও কীভাবে এতটা আল্ট্রা স্লিম ভিভো ভি৫০ লাইট
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি দিয়েও কীভাবে এতটা আল্ট্রা স্লিম ভিভো ভি৫০ লাইট

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?
প্রযুক্তি সংবাদ

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ও রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান...

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মে ২০২০

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV