Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী শুরু হলো অনলাইন গেমিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ মে ২০২০
বিশ্বব্যাপী শুরু হলো অনলাইন গেমিং প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে বিখ্যাত ফ্রান্সের ভিডিও গেমস অ্যাসোসিয়েশন ইসিডিসির আন্তর্জাতিক অনলাইন গেমিং প্রতিযোগিতা ‘হোম অ্যালোন গেম সামিট’-এ মেন্টর হিসেবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন দেশের সফল উদ্যোক্তা এবং ভিডিও গেম জগতের স্বনামধন্য ব্যক্তি তানভীর হোসেন খান।

সম্প্রতি ইসিডিসির (ECDC) ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে অনলাইন গেমিং ইভেন্ট ‘হোম অ্যালোন গেম সামিট’। মহামারী কোভিড-১৯ চলাকালীন দেশের এবং আন্তর্জাতিক গেম ডেভেলপারদের বাড়িতে থেকেই অনলাইনে অংশগ্রহণে ফ্রান্স ইনস্টিটিউট এবং ফ্রান্স দূতাবাসের সহায়তায় এ ইভেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের বহু পুরষ্কার প্রাপ্ত ফ্রান্সের আন্তর্জাতিক গেমিং অ্যাসোসিয়েশন ইসিডিসি থেকে সাটিফিকেট প্রদান করা হবে এবং সেসঙ্গে তারা তাদের গেমসগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরারও সুযোগ পাবেন।

ফ্রান্সের মন্টপিলিয়ার শহরে অবস্থিত একটি অলাভজনক প্রতিষ্ঠান ইসিডিসি অ্যাসোসিয়েশন (এডুকেশন-ক্রিয়েট-এন্টারটেইন-কাল্টিভেট)-এর প্রতিষ্ঠাতা সেলিম জেইন বলেন, “বাংলাদেশ একটি উদ্যমী, বন্ধুত্বপূর্ণ ও প্রতিষ্টিত দেশ। পুরো এশিয়া অঞ্চলের জন্য সহজাত ভিডিও গেম হাব হিসাবে পরিণত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বাংলাদেশের গেম ডেভলপমেন্ট ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তি তানভীর হোসেন খান বলেন, “অনলাইন গেমিং প্রতিযোগিতা ‘হোম অ্যালোন গেম সামিট’-এ মেন্টর হিসেবে অংশ নেয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি মনে করি এ গেমিং প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভিডিও গেম নির্মাতাদের বর্তমান এবং ভবিষ্যতের নেতাদের সঙ্গে একটি সৃদৃঢ় সম্পর্ক তৈরি হবে।”

অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অ্যাপ সলিউশন প্রদানকারী অফশোর গেম স্টুডিও হাব ‘ড্রিমারজ ল্যাব-Dreamerz Lab’-এর সিইও এবং গেম/প্রোডাক্ট ডিজাইনার তানভীর খান বলেন, “আমি সবসময় বাংলাদেশের গেমিং শিল্পের বিকাশে জড়িত সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যেতে চাই। অফশোর কোম্পানি হিসেবে, আমরা বি-টু-বি প্ল্যাটফর্মগুলোর জন্য মোবাইল এবং ভিআর গেমস তৈরি করি। বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড/আইওএস ভিত্তিক তিনটি গেমস-দ্য লস্ট, লাইফ ইন লকডাউন এবং দ্য ডিফেন্ডার-তৈরির কাজ করছি।”

ক্যারিয়ারের শুরু থেকেই গেমিং শিল্পের প্রতি অনুরাগী তানভীর হোসেন খান ২০১৫ সালে তার নিজস্ব স্টার্টআপ ‘ড্রিমারজ ল্যাব’ প্রতিষ্ঠা করেন। তিনি ২০১৬ ও ২০১৭ সালে দেশের সবচেয়ে বড় গেমিং ইভেন্টে ‘বাংলাদেশ গেমিং এক্সপো’ শীর্ষক আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ ছাড়াও তানভীর মেন্টর হিসাবে বিভিন্ন সংস্থার গেম ডিজাইন কাজ করেছেন এবং নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ২০১৮ এবং ২০১৯ সালে ভিআর/এআর এবং গেম প্রকল্পের কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ

বাজেট ফোন ক্যাটাগরিতে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিবে রেডমি নোট ১০
প্রযুক্তি সংবাদ

বাজেট ফোন ক্যাটাগরিতে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিবে রেডমি নোট ১০

চীন থেকে পণ্য এনে দেবে ডোরপিং ডটকম
ই-কমার্স

চীন থেকে পণ্য এনে দেবে ডোরপিং ডটকম

ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব
নির্বাচিত

ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

একসাথে জেডটিই ও চীন টেলিক
নির্বাচিত

একসাথে জেডটিই ও চীন টেলিক

Load More

ট্রেন্ডিং টপিক

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix