Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার টিকটকের বিরুদ্ধে তদন্তে কলম্বিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মে ২০২০
টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
Share on FacebookShare on Twitter

টিকটকের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ আশঙ্কা প্রকাশ করছে। ডাচ কর্তৃপক্ষ এরই মধ্যে অ্যাপটির বিরুদ্ধে শিশুদের ডাটা কীভাবে ব্যবহার করা হয়, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে। এরই ধারাবাহিকতায় এবার কলম্বিয়া কর্তৃপক্ষও একই পথে হাঁটছে। শিশু ও কিশোর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সেগুলোর নিরাপত্তার বিষয়টি দেখতে অ্যাপটির বিরুদ্ধে তদন্তে নেমেছে কলম্বিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

কভিড-১৯ মহামারী মোকাবেলায় বিশ্বজুড়ে লকডাউনের কারণে ঘরবন্দি রয়েছেন অধিকাংশ মানুষ। এতে পর্যাপ্ত অবসর সময় পেয়ে আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ আরো বেশি প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় হয়ে উঠেছে মানুষ। বিনোদনের জন্য বেছে নিচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ। তেমনি একটি অ্যাপ চীনভিত্তিক বাইটডান্সের স্বল্পদৈর্ঘ্য ভিডিও তৈরি এবং তা শেয়ারের সোস্যাল প্লাটফর্ম টিকটক। আরো অনেক অ্যাপের মতো টিকটক ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্বজুড়ে ঘরবন্দি শিশু-কিশোরদের অনেকের সময় কাটছে মোবাইল, ট্যাব আর ল্যাপটপ-কম্পিউটারে। যাদের কাছে অ্যাপটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এর বাইরে কয়েকশ কোটি মানুষ মজাদার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির এ অ্যাপ ব্যবহার করছেন।

সম্প্রতি টিকটক অ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার যোগ করা হয়েছে। শিশুরা অ্যাপটি ব্যবহারের সময় অভিভাবকদের নজরদারির সুবিধা দিতে নতুন এ ফিচার আনে প্রতিষ্ঠানটি। ডাচ ডাটা প্রটেকশন অথরিটি (ডিপিএ) প্রশ্ন তুলেছে, শিশুদের ডাটা কীভাবে ব্যবহার করে টিকটক, তা খতিয়ে দেখার সময় এসেছে। একই ধরনের প্রশ্ন তুলেছে কলম্বিয়া সরকারও। দেশটির নাগরিকদের মধ্যে যারা অ্যাপটি ব্যবহার করছে, তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কীভাবে রক্ষা করা হচ্ছে, সেটির জন্য তদন্ত করতে যাচ্ছে দেশটি।

কলম্বিয়ার সুপারইনটেনডেন্সি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিকদের মধ্যে থেকে যারা টিকটক অ্যাপ ব্যবহার করছে, তাদের ব্যক্তিগত তথ্য টিকটকের নীতি অনুসরণ করে এবং দায়িত্ববোধের জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা সেটি যাচাই করতে যাচ্ছে সুপারইনটেনডেন্সি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কলম্বিয়ার সংবিধানে শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর টিকটকের অ্যাপের মূল ব্যবহারকারীও এ শিশুরা। যে কারণে বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে তদন্তে নামছে বোগাটা।

টিকটক অ্যাপ বিশ্বজুড়ে ৫০ থেকে শতকোটি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করছে। শুরুতে এটি এশিয়ার গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হলেও বিশ্বজুড়ে এখন অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে সাম্প্রতিক সময়ে টিকটক অ্যাপের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ নড়েচড়ে বসতে শুরু করেছে।

কলম্বিয়া সরকারের এমন উদ্যোগের বিষয়ে জানতে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। তবে গত সপ্তাহে কোম্পানিটি জানিয়েছিল, তারা ডাচ কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে।

এর আগে গত এপ্রিলে লাইভ চ্যাট ও ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ব্লক করে দেয় এবং অনাকাঙ্ক্ষিত অধেয় তৈরি থেকে কিশোরদের বাধা দিতে অভিভাবকদের নজরদারির সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎপাদনের স্বার্থে ভিয়েতনামে পর্যবেক্ষণ চায় না স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ভিয়েতনামে প্রকৌশলীদের পর্যবেক্ষণে পাঠাতে চায় না স্যামসাং

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?
নির্বাচিত

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?

নির্বাচিত

গুগল মিটিং দেখা যাবে ইউটিউবেও, জানুন উপায়

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
নির্বাচিত

মেটায় কাজের সুযোগ পাওয়ার উপায়

বাড়তি ১০ শতাংশ কর হতাশ করেছে অপারেটরদের
টেলিকম

বাড়তি ১০ শতাংশ কর হতাশ করেছে অপারেটরদের

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১
বিবিধ

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ মে ২০২০

এবার টিকটকের বিরুদ্ধে তদন্তে কলম্বিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix