Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের এক নম্বর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ মে ২০২০
কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
Share on FacebookShare on Twitter

`নগদ’ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এক বছরের কিছু বেশি সময় পার হলো `নগদ’র। এরই মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজিটাল লেনেদেনের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে।

মানুষের আস্থার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারিতে রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) ৫ কোটি গ্রাহক একসঙ্গে ‘নগদ’-এ আর্থিক অন্তর্ভূক্তির ঘোষণা আসে, যা পুরো বিশ্বের জন্য একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে। এর মধ্য দিয়ে গ্রাহক সংখ্যায় ‘নগদ’দেশের ১ নম্বর এমএফএস সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া একদিনে এত বেশি মানুষের অর্থনৈতিক অন্তর্ভূক্তির ঘোষণাও পৃথিবীতে এই প্রথম।

এরই ধারাবাহিকতায় চলতি মাসে ‘নগদ-এ আসলেই লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাপ ও ইউএসএসডি দিয়ে রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) গ্রাহকদের চার সংখ্যার একটি পিন সেট আপ করে ‘নগদ’-এ অন্তর্ভূক্তির প্রক্রিয়া শুরু হয়। ‘নগদ’ এর এই ক্যাম্পেইন ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন অসংখ্য রবি ও এয়ারটেল গ্রাহকেরা মাত্র দুই ধাপেই পিন সেট করে খুলে ফেলছেন ‘নগদ’অ্যাকাউন্ট।

এ বিষয়ে বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা তৈরির একটি জায়গা নির্মাণ করেছে এই চুক্তিটি। লেনদেনের ক্ষেত্রে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য এক নতুন ডিজিটাল সেবার দ্বার উন্মোচন হয়েছে। এই চুক্তির ফলে রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) গ্রাহকেরা বাংলাদেশে সবচেয়ে কম চার্জে লেনদেন এবং দেশের যেকোনো মোবাইল নাম্বারে টাকা পাঠাতে পারবেন। সঙ্গে বিল, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট এবং অন্যান্য সুবিধা তো থাকছেই।

‘নগদ’এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ’ যেমন বিশ্বাস করে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, তেমনি বিশ্বাস করে মানুষের ব্যক্তিগত তথ্য আর সম্মতির স্বাধীনতাও। ‘নগদ’ কেবল সেসব গ্রাহকের অ্যাকাউন্টই খুলছে, যারা ‘নগদ’ কে তারঁ তথ্য রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) কাছ থেকে সংগ্রহ করার সম্মতি দিয়েছেন। পরে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ সেটি নির্বাচন কমিশন কিংবা আরেকটি সরকারি পোর্টাল ‘পরিচয় ডট কমের’ মাধ্যমে যাচাই করে নিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের জন্য অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহককে তো জাতীয় পরিচয়পত্রের কপি দিতেই হতো, এখন সেটা আর করা লাগছে না। ‘নগদ’ রবি আজিয়াটা লিমিটেডের (রবি-এয়ারটেল) সহযোগিতায় সেটি নিজ উদ্যোগে যাচাই করে নিচ্ছে। আর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে মাত্র ১০ সেকেন্ডে।

বাংলাদেশে একটি সময় ছিল যখন একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট খুলতে সাত থেকে ১০ দিনের মতো সময় লাগত। পাশাপাশি ভুয়া অ্যাকাউন্টও খোলা যেত খুব সহজে। রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ বাংলাদেশে প্রথম একদিনে মোবাইলে ‘নগদ’অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি নিয়ে আসে এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের ব্যবস্থা করে। এর ফলে ভুয়া পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের আরেকটি সেবা ‘পরিচয় ডট কম’-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ১ মিনিটে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার সুযোগ নিয়ে আসে প্রতিষ্ঠানটি, যা এখন অনেকের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।

বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক স্বাধীনতার এই সুযোগ করে দেওয়াতে রবি আজিয়াটা লিমিটেডের ভূমিকাও ছিল অনিস্বীকার্য। কী উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে আসলেন, জানতে চাইলে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ৫ কোটি রবি ও এয়ারটেল গ্রাহক ‘নগদ’-এ আর্থিক অন্তর্ভূক্তিকরণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে গ্রাহকেরা ডিজিটাল লেনদেন খুব সহজেই করতে পারবেন এবং জীবনধারার মান উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। অ্যাপ বা ইউএসএসডি-এর মাধ্যমে গ্রাহক নিবন্ধন প্রক্রিয়াতেই প্রতিটি গ্রাহকের কাছ থেকে সম্মতি নিয়ে খোলা হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্ট। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র এ বিষয়ে যথাযথ অনুমোদন রয়েছে এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে রবি আজিয়াটা লিমিটেড সবসময়ই বদ্ধপরিকর। একই সঙ্গে এই চুক্তির মাধ্যমে শুধু রবি-এয়ারটেল গ্রাহকেরাই পেলেন এই অনন্য সুবিধা, মূহূর্তের মধ্যেই কোনো ঝামেলা ছাড়া সময়ক্ষেপণ না করেই তাঁরা পাচ্ছেন একটি সম্পূর্ণ সুরক্ষিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট।

মানুষের ব্যক্তিগত উন্নয়নে এই চুক্তি যেমন ভূমিকা রাখছে, তেমনি এই চুক্তিকে বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের একটি মাইলফলক। এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা অন্যতম এক সহযোদ্ধা। রবি’র ৫ কোটি গ্রাহক ‘নগদ’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিতে আসছে, এটা ডিজিটাল বিল্পবের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ সরকার-এর প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, এই চুক্তিটাও সেই স্বপ্ন পূরণের পথে সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমার বিশ্বাস।

রবি ও ‘নগদ’-এর চুক্তির ফলে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট খোলা কেবলমাত্র ১০ সেকেন্ডের একটি পরিশ্রম। সেই অ্যাকাউন্ট গ্রাহক খুলবেন কিনা এই স্বাধীনটি সম্পূর্ণই গ্রাহকের হাতে। এই উদ্যোগ নিশ্চিৎভাবে দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সহায়তা করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক ভূমিকা পালন করবে। ‘নগদ’-রবি’র এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে সূচনা হলো ডিজিটাল বিপ্লবের এক নতুন অধ্যায়।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের
নির্বাচিত

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার
প্রযুক্তি সংবাদ

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার

গুগলে বাংলাদেশী তরুণদের কাজে সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গুগলে বাংলাদেশী তরুণদের কাজে সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী

প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ হাই-টেক পার্ক ও চসিকের মধ্যে সমঝোতা

ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট
নির্বাচিত

ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix