Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের
Share on FacebookShare on Twitter

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বেসিস গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনের মাঠে থাকা প্যানেল ‘টিম স্মার্ট’। বেসিসে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যও তাদের। পূর্ণ প্যানেলে রায় পেলে তারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঠিক ও পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহেও বিভিন্ন পদক্ষেপ নেবে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্যানেলের নেতারা এমসব প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

বেসিস নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে পূর্ণ প্যানেল গঠন করে মাঠে রয়েছে টিম স্মার্ট। এডভান্সড ইআরপি বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে এক ঝাঁক তরুণ প্রার্থীরা রয়েছেন।

এই প্যানেল থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেড এর প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ, নগদ লিমিটেড এর সহ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন, আমার পে (সফট টেক ইনোভেশন লি:) এর ম্যানেজিং ডিরেক্টর এ এম ইশতিয়াক সারোয়ার, লুজলি কাপল্ড টেকনোলজিস(এলসিটি সল্যুশন সেন্টার) এর চীফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস্ লিমিটেডের পরিচালক ও সিইও মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।

এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী এডফিনিক্স লিমিটেড এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশ এর চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।

অনুষ্ঠানে প্রার্থীরা নিজের পরিচয় তুলে ধরেন ও নির্বাচিত হলে বেসিসকে এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে দেশের তথ্য প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিআইজেএফ’র সভাপতি নাজনীন নাহার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, বিআইজেএফ’র সাবেক সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ, বিআইজেএফ’র সাবেক সাধারণ সম্পাদক হাসান জাকির, বিআইজেএফ’র সাবেক নেতা মিজানুর রহমান সোহেল, বিআইজেএফ’র সদস্য খালিদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন।

টিম স্মার্ট এর প্যানেল লিডার মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমরা আগেও অনেক কাজ করেছি। স্মার্ট বাংলাদেশে বিনির্মাণের জন্য এই সংগঠনের সকল বিভক্তি ভেঙে ও স্বচ্ছতা রেখে একটা পরিষ্কার রূপকল্প তৈরি করা প্রয়োজন। আমরা এই কাজটি করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে বেসিসকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই।

নগদ লিমিটেড এর সহ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, পরিবর্তন করার ইচ্ছা ও সক্ষমতা আমাদের আছে। আমরা যুগোপযোগী টিম উপহার দিতে পারবো। বেসিস নিয়ে টেন্ডারবাজি করার আমাদের কিছু নেই। সিন্ডিকেট ভাঙাই হচ্ছে আমার কাজ, বেসিসের সিন্ডিকেটও ভেঙে দিতে পারবো।

কনটেন্ট ম্যাটার্স লিমিটেড এর প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা নির্বাচন করছি। আমরা যে বিষয়টি সামনে নিয়ে এসেছি, যিনিই নির্বাচিত হোক, আমরা চাই সেই কাজগুলো হোক। কেবলমাত্র স্মার্ট টিমকে নিয়েই স্মার্ট বাংলদেশের সম্ভাবনা দেখা সম্ভব।

অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস্ লিমিটেডের পরিচালক ও সিইও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক বলেন, স্মার্ট বেসিসের জন্য আমরা একসঙ্গে হয়েছি। স্মার্ট বাংলাদেশের জন্য একেবারে সামনে থেকে প্রযুক্তি নির্মাতাদের হয়ে লীড দেয়ার জন্য স্মার্ট বেসিস প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে এই প্যানেল সেই স্মার্ট বেসিস নির্মাণ করতে সক্ষম। আমরা সেভাবেই কাজ করবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: তথ্য প্রযুক্তিবেসিসস্মার্ট বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ওয়ালেটে বিশেষ সুবিধা পাবেন শ্রমজীবীরা: পলক

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়
টিপস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়

বাজার হারাচ্ছে অ্যাপল বিক্রি বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

বাজার হারাচ্ছে অ্যাপল বিক্রি বেড়েছে হুয়াওয়ের

কেন টেক জায়ান্টদের ক্ষমতা কমাতে চায় যুক্তরাষ্ট্র?
নির্বাচিত

কেন টেক জায়ান্টদের ক্ষমতা কমাতে চায় যুক্তরাষ্ট্র?

প্রযুক্তি সংবাদ

শত কোটির পথে উইন্ডোজ ১০

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

পিউরা ৮০ সিরিজ উন্মোচন করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ এপ্রিল ২০২৪

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের

Techzoom.TV |
TechzoomTV