Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জুন ২০২০
সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোভিড-১৯ মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই উল্লেখ করে বলেন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ সহ সকল বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখতে একমাত্র চালিকা শক্তি প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেশে বিদেশে চলমান রাখা হচেছ।

প্রতিমন্ত্রী আজ আইসিটি বিভাগের উদ্যোগে “এডুকেশন ফর নেশন” প্লাটফর্মের মাধ্যমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে প্রবর্তিত এই অনলাইন প্লাটফর্ম শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে উল্লেখ করে বলেন পর্যায়ক্রমে দেশের সবকয়টি সরকারি স্কুল ও কলেজকে এই প্লাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাস চালু করা হবে।

পলক রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রথম অনলাই ক্লাস চালু উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বৈষম্যমুক্ত গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্তে মহামারি ছাড়াও বিশেষ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বেগবান করা হবে।
তিনি আরো বলেন, যাদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস নেই তাদের জন্য ৩৩৩৬ কলসেন্টারের মাধ্যেমে (টোল ফ্রি নম্বর) শিক্ষাসহায়তা প্রদানের ব্যবস্থা করা হচেছ। অচিরেই এই সেবা চালু করা হবে।

উল্লেখ্য, মহামারি সময়ে ঘরে বসেই মৌলিক সেবা অব্যাহত রাখতে আইসিটি বিভাগের পক্ষ থেকে নেয়া ‘হেলথ ফর নেশন’ এবং ‘ফুড ফর নেশন’ প্লাটফর্ম এর এবার চালু হলো ‘এডুকেশন ফর নেশন’। জুম নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে “এডুকেশন ফর ন্যাশন”। এই প্লাটফর্মটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথম চালু হল। এই প্লাটফর্মের মাধ্যমে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। প্রতিটি ক্লাস চলবে ৬০ মিনিট। এর মধ্যে ৪৫ মিনিট পাঠদান এবং বাকি ১৫ মিনিট প্রশ্ন উত্তর পর্ব থাকবে। প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে অনলাইন ক্লাস।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ এর সভাপতিত্বে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসাইন, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, আইডিয়া প্রকল্প পরিচালক মুজিবুল হক বক্তৃতা করেন।

পরে প্রতিমন্ত্রী অনলাইন প্লাটফর্মের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে
প্রযুক্তি বাজার

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে

গেম

গেম খেলা যাবে ইউটিউবে

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা
অটোমোবাইল

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেলো শাওমি
নির্বাচিত

মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেলো শাওমি

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স
নির্বাচিত

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
নির্বাচিত

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

গুজবকারীদের সাইবার আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে সরকার: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা
প্রযুক্তি সংবাদ

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২০

সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ পলক

Techzoom.TV |
TechzoomTV