Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন মাইলফলকে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 June 2020
নতুন মাইলফলকে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ৩৫ মিলিয়ন মানুষের হাতে পৌঁছে নতুন মাইলফলক অর্জন করল বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কাউন্টারপয়েন্টের এক প্রতিবেদন অনুসারে, এ বছরের জানুয়ারির শেষে রিয়েলমি ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৫ মিলিয়ন। বিক্রি বৃদ্ধি পেয়ে মাত্র ৪ মাসে এর সাথে আরো ১০ মিলিয়ন রিয়েলমি ব্যবহারকারী যুক্ত হয়ে বৈশ্বিক স্মার্টফোনের শিপমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ডটি ৭ম স্থানে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।

কাউন্টারপয়েন্টের গবেষণা অনুযায়ী, আগের বছরের তুলনায় ১৫৭ শতাংশ বেশি স্মার্টফোন শিপমেন্টের মাধ্যমে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান স্মার্টফোনের ব্র্যান্ড হিসেবে রিয়েলমি বিশ্বের সেরা ৭ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় অবস্থান নেয়। পাশাপাশি, এ বছরের প্রথম কোয়ার্টারে বিশ্বের স্মার্টফোনে বাজারে চরম পতন হয়ে আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বিক্রি কমে এলেও, যে দুটি ব্র্যান্ড প্রবৃদ্ধি অর্জন করেছে তার মধ্যে রিয়েলমি একটি।

‘লাইট অ্যাসেট, শর্ট চ্যানেল, এবং পার্শিয়াল ই-কমার্স’ ব্যবসায়িক মডেলে ৪০ শতাংশ প্রবৃদ্ধিতে ব্র্যান্ডটি ১০ মিলিয়ন নতুন ফোন বিক্রি করতে সক্ষম হয়। পাশাপাশি, বিশ্বজুড়ে মে ২০২০ পর্যন্ত সময়কালে ১ মিলিয়নের বেশি ইয়ারফোন (বাডস এয়ার এবং বাডস ওয়্যারলেস) বিক্রি করে আরো একটি মাইলফলকও অর্জন করেছে।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে মাত্র দুই বছরে রিয়েলমি চিন, ইউরোপ, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া, রাশিয়া ও আফ্রিকা-সহ বিশ্বের মোট ২৭টি দেশে প্রবেশ করে একাধিক স্মার্টফোনের বাজারে সেরা পাঁচের মধ্যে অবস্থান করছে। স্মার্টফোনের বাজারের ব্যাপক সম্ভাবনার কথা বিবেচনায় রেখে সম্প্রতি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারেও প্রবেশ করে।

৫জি প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে সম্প্রতি রিয়েলমি অত্যাধুনিক সব স্পেসিফিকেশন নিয়ে বাজারে আনে তাদের প্রথম ৫জি স্মার্টফোন- এক্স৫০ ৫জি। পাশপাশি ব্র্যান্ডটি আরো নিয়ে আসে এক্স৫০ প্রো ৫জি এবং এক্স৫০এম। এছাড়া এ বছর ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে ব্র্যান্ডটি। এসব পণ্যের মধ্যে থাকছে পরিধেয় স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড ও হেডফোন। পাশাপাশি থাকছে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার এবং সাউন্ডবারের মতো বিভিন্ন হোম ডিভাইস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি৫১ ৫জি বনাম টেকনো ক্যামন ১৮টিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

‘মাফিয়াতন্ত্র’ বিলোপের দাবি সরকারের, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ মধ্যস্বত্বভোগীদের
টেলিকম

‘মাফিয়াতন্ত্র’ বিলোপের দাবি সরকারের, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ মধ্যস্বত্বভোগীদের

নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর আয়োজনে ইফতার
প্রযুক্তি সংবাদ

নেটওয়ার্কিং বৃদ্ধিতে বেসিস-এর আয়োজনে ইফতার

চমকপ্রদ ফিচারে রিয়েলমির নতুন সংযোজন করা হল রিয়েলমি কিউ৩ এস
নির্বাচিত

চমকপ্রদ ফিচারে রিয়েলমির নতুন সংযোজন করা হল রিয়েলমি কিউ৩ এস

নতুন নামে আসবে আইফোন ১৫!
নির্বাচিত

আইফোনে সনির ক্যামেরা

৬জি ফোন নিয়ে কাজ শুরু করেছে ভিভো
নির্বাচিত

৬জি ফোন নিয়ে কাজ শুরু করেছে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-কমার্স ও...

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2020

নতুন মাইলফলকে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV