Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সদস্যদের বিক্রয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিল বিসিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 June 2020
সদস্যদের বিক্রয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিল বিসিএস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘আর্ট অব নেগোসিয়েশন ফর সেলস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ৪ জুন অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান।

তিনি বলেন, একজন বিক্রেতাকে সবসময় হাস্যোজ্জ্বল থাকা উচিৎ। তার এই বিনয়ী চাহনি ক্রেতার মনে একটি ইতিবাচক ভাবনার সৃষ্টি করে। এতে ক্রেতা বিক্রেতার কাজ থেকে কিনতে আগ্রহী হন। আর্ট অব নেগোসিয়েশন পণ্য বেচাকেনায় গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত এই বিষয়টার উপর নির্ভর করবে আপনি কতটা সফল বিক্রেতা? তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের মধ্যেও পণ্য বেচাকেনায় স্মার্টনেস থাকা জরুরী। বিসিএস এর সদস্যদের জন্য আজকের বিষয়ের প্রশিক্ষণটি ব্যবসাকে আরো বেগবান করতে সহায়ক হবে।

অনলাইন প্রশিক্ষন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, যেকোন ব্যবসায় সেলস বা বিক্রয় হলো হৃদপিন্ড। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা অনেকাংশে বিক্রয়ের উপর নির্ভর করে। বিক্রয়ের ক্ষেত্রে সন্ধিস্থাপনের কৌশল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্যপ্রযুক্তি ব্যবসায় সফলতার জন্য আজকের আলোচ্য বিষয়টি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। সকলের সহায়তায় বিসিএস এমন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন চলমান রাখবে।

বিসিএস যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন। অনলাইনে প্রায় তিন শতাধিক বিসিএস সদস্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি বিসিএস এর ফেসবুক পেজে প্রচারিত হয়। এসময় প্রায় ৩ হাজার দর্শনার্থী প্রশিক্ষণ কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করেন।

‘আর্ট অব নেগোসিয়েশন ফর সেলস’ সম্পর্কে সম্যক ধারণা দিয়ে কে এম হাসান রিপন বলেন, কোন পণ্য বিক্রির সময় আপনাকে তিনটি ‘এস’ এর কথা মনে রাখতে হবে।

বিক্রেতাকে ক্রেতার স্থান থেকে তার চাহিদা বুঝতে হবে। সেবক(সার্ভেন্ট মেন্টালিটি), শেয়ার(অভিজ্ঞতা এবং জ্ঞান) এবং সলভ দেয়ার প্রবলেম (সমস্যার সমাধান)। আমাদের সমস্যা হলো আমরা প্রথম দুইটি ‘এস’ বাদ দিয়ে তৃতীয় ‘এস’ এ চলে যাই। মনে রাখতে হবে একজন ক্রেতা আপনার পণ্য কিনে না, বিশ্বাস কিনে। আপনাকে সাহস রাখতে হবে। কখনো ভাবা যাবে না ক্রেতা আমাকে প্রত্যাখ্যান করবেন। আপনার আত্মবিশ্বাস নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে সহায়ক হবে। সুতরাং বিক্রি করার আগে ক্রেতার চাহিদা বুঝার দক্ষতা অর্জন করতে পারলেই বিক্রয়ে আপনি সুপারস্টার হতে পারবেন।

আড়াই ঘণ্টার সেশনে তিনি ‘বিক্রয়ে সমঝোতার শিল্প’ সম্পর্কে দর্শনার্থীদের একটি স্বচ্ছ ধারণা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো.কামরুজ্জামান ভূঁইয়া এবং পরিচালক মো. রাশেদ আলী ভূঁঞা প্রযুক্তি ব্যবসায় বিক্রয় কৌশল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এই সেশনে পাপোয়া নিউগিনি থেকে ড. মোজাম্মেল, বিসিএস এর প্রাক্তন সভাপতি এস এম ইকবাল, জ্যেষ্ঠ সদস্য শাফকাত হায়দার, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহসহ অন্যান্যরা বিক্রয়ের ক্ষেত্রে কী কী কৌশল ব্যবহার করা উচিৎ সে সম্পর্কে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রসঙ্গত, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
নির্বাচিত

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

বাজারে আসছে শাওমির আরো দুই ফোন
নির্বাচিত

বাজারে আসছে শাওমির আরো দুই ফোন

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন
প্রযুক্তি সংবাদ

বাড়তে পারে নতুন স্মার্টফোনের দাম

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে
অটোমোবাইল

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে

অ্যাপল ওয়াচ বিস্ফোরণে আহত তরুণ, মুখ না খুলতে হুমকি
নির্বাচিত

অ্যাপল ওয়াচ বিস্ফোরণে আহত তরুণ, মুখ না খুলতে হুমকি

স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের হারিয়ে যাওয়া সাত ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 June 2020

সদস্যদের বিক্রয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিল বিসিএস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix