Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 October 2019
ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী

ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী-techzoom

Share on FacebookShare on Twitter
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ফেসবুক আইডি খুলতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বাধ্যবাধকতা থাকা উচিত। নাম গোপন করে ইচ্ছেমতো ফেসবুক আইডি খুলে কেউ দেশের বিরুদ্ধে প্রচারণা করবে, অপরের চরিত্র হরণ করবে, সামাজিক অস্থিরতা তৈরি করবে তা হতে পারে না।
গতকাল রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সম্মেলন কক্ষে ‘সম্প্রচার গণমাধ্যমের সংকট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও পিআইবি যৌথভাবে এর আয়োজন করে।
হাছান মাহমুদ আরও বলেন, সম্প্রচার গণমাধ্যমের সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা। গণমাধ্যমের বিকাশের সঙ্গে সঙ্গে এসব সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনের সমস্যা হঠাৎ করে সমাধান সম্ভব না। দেশের বিজ্ঞাপন বিদেশের চ্যানেলে চলে যাচ্ছিল, এখন তা বন্ধ হয়েছে। সম্প্রচার মাধ্যম এখনো ডিজিটাল হয়নি। শিগগিরই এটা ডিজিটাল করতে চেষ্টা করছি। সিনেমা অনুমতি দিতে সেন্সরবোর্ড হয়ে আসতে হয়। কিন্তু একটি সিরিয়াল যার ৫০ বা একশো পর্ব রয়েছে তা তো শুধু সরকারের কাছে একটি চিঠি দিলেই অনুমতি দিয়ে দেব? এটা সমীচিন নয়। একটি কমিটি করে দেব, কমিটি যদি মনে করে যে সিরিয়ালটি দেশের ভাষা সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে কন্ট্রাডিক্ট করে না, তাহলে অনুমতি দেওয়া হবে।
মন্ত্রী বলেন, টিআরপি করার জন্য কে লাইসেন্স দিয়েছে? তারা কি সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে? এভাবে তো চলতে পারে না। কোন নীতিমালার ভিত্তিতে টিআরপি হবে তা খুব সহসাই নির্ধারণ করে দেওয়া হবে। যারা টিআরপি করবে তাদের সরকারের কাছে অনুমতি নিতে হবে। এক্ষেত্রেও আমরা একটি নিয়মনীতি ও শৃঙ্খলা আনতে চাই। সম্প্রচার আইনে টিভি সাংবাদিকদের চাকরি সুরক্ষা হবে। তবে অষ্টম ওয়েজ বোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা নীতিমালার কথা বলা হয়েছে। এ নীতিমালা থাকা দরকার। প্রতি সংবাদকর্মীর নিয়োগপত্র থাকা দরকার। তাদের সুরক্ষা দরকার।
তথ্যমন্ত্রী বলেন, মোবাইল নেটওয়ার্ক পরিচালনার জন্য অপারেটরগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও বিজ্ঞাপন প্রচারের অনুমতি তাদের দেওয়া হয়নি। এ ব্যাপারেও আমরা একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানে একটি শৃঙ্খলা আসা প্রয়োজন। সাংবাদিকদের হয়ে সাংবাদিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি, উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, গণমাধ্যম মালিকদের বলতে চাই, আপনারা সাংবাদিকদের বঞ্চিত করবেন না। তাদের বেতনগুলো দ্রুত দিয়ে দেবেন। তারা কষ্ট করে কাজ করে। তারা যদি একযোগে স্ট্রাইক করে তাহলে কী হবে? তারা তো চাইলেই করতে পারে, কিন্তু করে না। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সংবাদকর্মীদের দরদ দিয়ে মালিকরা অনুধাবন করবেন এবং অহেতুক কারও চাকরিচ্যুতি করবেন না বলে আশা করেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংকট শুধু ইলেকট্রনিক মিডিয়ায় নয়, প্রিন্ট মিডিয়াতেও রয়েছে। সমন্বিতভাবে মিডিয়ার অংশীজন, গণমাধ্যম ইউনিয়ন ও মিডিয়া মালিকদের উদ্যোগ নিতে হবে সংকট সমাধানে। সবাই মিলে সমস্যাগুলো সমাধান করতে হবে।
পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, সারা বাংলা ডটনেট ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, ব্রডকাস্ট জার্নালিস্টের চেয়ারম্যান রেজওয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ, এটিএন নিউজের মুন্নী সাহা, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখের স্মার্টলেন্স ভিডিও করবে, ছবিও তুলবে
প্রযুক্তি সংবাদ

চোখের স্মার্টলেন্স ভিডিও করবে, ছবিও তুলবে

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?
নির্বাচিত

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

বাণিজ্যযুদ্ধেও বিক্রয় রাজস্বে ১৮% প্রবৃদ্ধি হুয়াওয়ের

ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান
নির্বাচিত

ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান

স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র নিলামে
নির্বাচিত

স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র নিলামে

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2019

ফেসবুক আইডি খুলতে এনআইডির বাধ্যবাধকতা থাকা উচিত : তথ্যমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV