Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজার দখলে শীর্ষে ক্রোম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২০
২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

ক্রোম

Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’ গত মাসে বাজার দখলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে। ইন্টারনেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের ডাটার উদ্ধৃতি দিয়ে কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব ব্রাউজারের বাজারে ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে ক্রোম ৬৮ দশমিক ২৬ শতাংশ দখলে রেখেছে। বাজার দখলে ক্রোমের ধারেকাছেও অন্য কোনো ব্রাউজার নেই। খবর সিনেট।

নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ব্রাউজারের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজার দখলে রেখেছে ফায়ারফক্স। ব্রাউজারটির দখলে রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মাইক্রোসফটের এজ ব্রাউজারের দখলে রয়েছে বাজারের ৬ দশমিক ৬৭ শতাংশ।

কম্পিউটার ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ব্রাউজারের বাজার দখলের দিক থেকে ক্রোমের বর্তমান অবস্থানের মতো আর কোনো ব্রাউজার গত এক যুগে আসতে পারেনি। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বাজারের ৭০ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছিল। ওই সময় মজিলার ফায়ারফক্সের জনপ্রিয়তার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার কমতে শুরু করেছিল। তার পরও বাজারের ৭০ শতাংশ পর্যন্ত দখলে রাখতে পেরেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এক যুগের ব্যবধানে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বাজার থেকে বিদায় নিয়েছে।

শুধু মোবাইল ব্রাউজার বিবেচনা করলেও গুগলের ক্রোম ৬৪ দশমিক শূন্য ৮ শতাংশ দখলে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের সাফারি ব্রাউজার, যার বাজার দখল ২৬ দশমিক ৭১ শতাংশ। ট্যাবলেট বাজারেও আধিপত্য ধরে রেখেছে গুগল। নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ৪৮ দশমিক ৫৯ শতাংশ ট্যাবলেটের বাজার ক্রোমের দখলে রয়েছে। সাফারির দখলে রয়েছে ৪১ দশমিক ১৭ শতাংশ।

গুগল সম্প্রতি ক্রোম ৮৩ সংস্করণ উন্মুক্ত করেছে, যাতে বেশকিছু নতুন ফিচার এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রুপ ট্যাবস। যাদের ব্রাউজারে একাধিক ট্যাব খুলে কাজ করতে হয়, তাদের জন্য বারবার সব ট্যাব খোলা বিরক্তিকর। গুগল তাদের ক্রোম ব্রাউজারে নতুন ফিচারটির মাধ্যমে বিভিন্ন ট্যাব ব্যবস্থাপনা সহজ করেছে।

গুগল ক্রোম ব্যবহারকারীরা একটি গ্রুপে পছন্দের ট্যাবগুলো রাখতে পারবেন। এর কাস্টোমাইজড নামও দিতে পারবেন। একাধিক গ্রুপ তৈরি করে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্যাব স্থানান্তর করাও যাবে। ট্যাব গ্রুপ থেকে ট্যাব সরানো বা আগে-পরে করার সুযোগও থাকবে। প্রচলিত ট্যাবের মতোই গ্রুপ ক্রোম বন্ধ বা চালু করার সময় সংরক্ষিত থাকবে। তাই কোনো ওয়েবপেজ হারানোর আশঙ্কা থাকবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রোম

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে পাঁচ বছর পূর্ণ করল অপো
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাঁচ বছর পূর্ণ করল অপো

বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি
নির্বাচিত

বাজার থেকে প্রায় দেড় লাখ পাওয়ার ব্যাংক সরাল শাওমি

অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি ইলেকট্রিক বাইক

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে
প্রযুক্তি সংবাদ

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২০

বাজার দখলে শীর্ষে ক্রোম

Techzoom.TV |
TechzoomTV