Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাজ্যে ব্যবসা বাঁচাতে বিজ্ঞাপন নিয়ে মাঠে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২০
অ্যাপ তৈরিতে ২ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যে নিজেদের ব্যবসা বাঁচাতে মাঠে নেমেছে হুয়াওয়ে। দেশটিতে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। চীনা এ টেক জায়ান্ট নিজেদের যুক্তরাজ্য প্রচারণার নাম দিয়েছে ‘দ্য কমিটমেন্ট’।

প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, দেশের ৫জি নেটওয়ার্ক তৈরিতে যে হুয়াওয়ের উপর ভরসা রাখা যায় – সে বিষয়টিই মূলত নিজেদের প্রচারণা ক্যাম্পেইনের মাধ্যমে ব্রিটিশ রাজনীতিবিদ ও জনসাধারণকে বুঝাতে চাইছে হুয়াওয়ে।

কিছৃুদিন পরেই যুক্তরাজ্যে নিরাপত্তা পর্যালোচনার মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে। ওই পর্যালোচনার পর যুক্তরাজ্যে হুয়াওয়ের কর্মকাণ্ডে বাড়তি নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু তেমনটা হতে দিতে রাজি নয় চীনা এই প্রযুক্তি জায়ান্ট।

আগামী তিন থেকে চার সপ্তাহে যুক্তরাজ্যের অধিকাংশ জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে পূর্ণ পৃষ্ঠা বিজ্ঞাপনের পরিকল্পনা করেছে হুয়াওয়ে। নিজেদের বিজ্ঞাপনকে ‘খোলা চিঠি’ কাঠামোতে যুক্তরাজ্যের জনগণের সামনে পেশ করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যে গত দুই দশক ধরে ব্যবসা করার সময় তাদের অবদান জানানোর জন্য এই বিজ্ঞাপন ব্যবহার করবে তারা।

ওই খোলা চিঠিতে লেখা রয়েছে, “আমরা কাজের সুযোগ তৈরিতে, আগামীর প্রকৌশলীকে প্রশিক্ষিত করতে, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে এবং বিশ্ববিদ্যালয়ে সমর্থনে ভূমিকা রেখেছি”।

হুয়াওয়ের ব্যাপারে মার্কিন আপত্তি আমলে নেননি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের ৩৫ শতাংশ মূলধন সংশ্লিষ্টতার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু জনসনের দলেরই বেশ কয়েক জন জনপ্রতিনিধি হুয়াওয়ের ব্যাপারটি সহজভাবে নিতে পারছেন না, নিষিদ্ধ করতে চাইছেন প্রতিষ্ঠানটিকে। সেই পক্রিয়ারই অংশ হচ্ছে আসন্ন নিরাপত্তা পর্যালোচনা।

হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট ভিকটর ঝ্যাং জানিয়েছেন, ব্রিটেনে গত ২০ বছর ধরে ব্যবসা করছে হুয়াওয়ে, এই সময়ের মধ্যে ৩জি এবং ৪জি মোবাইল নেটওয়ার্ক তৈরিতে যুক্তরাজ্যকে সহায়তা করেছে তারা। দেশটির সংযুক্ততার জন্য যা যা প্রয়োজন সেসব তৈরিও অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

“ব্যক্তিমালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে, যার শতভাগ মালিকানাই কর্মীদের মধ্যে বণ্টিত, আমাদের সবসময়ের অগ্রাধিকার ছিল আরও ভালোভাবে যুক্তরাজ্যকে সংযুক্ত করতে মোবাইল ও ব্রডব্যান্ড প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা।” – সোমবার বলেছেন হুয়াওয়ে ভাইস প্রেসিডেন্ট।

তিনি আরও যোগ করেন, “ব্রিটেনের প্রয়োজন সবচেয়ে ভালো সম্ভাব্য প্রযুক্তি, আরও বাছাইয়ের সুযোগ, উদ্ভাবন এবং আরও সরবরাহকারী। এগুলোর সব কিছুর অর্থ দাঁড়াচ্ছে আরও নিরাপদ এবং আরও প্রাণবন্ত নেটওয়ার্ক”।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হুয়াওয়েকে দেওয়া ছাড়ের ব্যাপারে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। যন্ত্রাংশের জন্য হুয়াওয়ের মাইক্রোচিপ তৈরির সক্ষমতাকে সীমিত করে দিচ্ছে দেশটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

কিউআর কোড ব্যবহার করছে দুর্বৃত্তরা?

তারবিহীন চার্জার, একসঙ্গে ৪ ডিভাইসে চার্জ দেওয়া যাবে
প্রযুক্তি সংবাদ

তারবিহীন চার্জার, একসঙ্গে ৪ ডিভাইসে চার্জ দেওয়া যাবে

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার
প্রযুক্তি বাজার

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার

সফল স্টার্ট-আপরাই হবে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি: পলক
নির্বাচিত

সফল স্টার্ট-আপরাই হবে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি: পলক

বেসিস জাপান ডেস্কের প্রথম সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিস জাপান ডেস্কের প্রথম সভা অনুষ্ঠিত

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েডের টাইপ সি চার্জার কি আইফোনে ব্যবহার করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

এক চিপসেটের ৪ রূপ: ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’-এর ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য, এলো নতুন ‘ভি-সিরিজ’
প্রযুক্তি সংবাদ

এক চিপসেটের ৪ রূপ: ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’-এর ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য, এলো নতুন ‘ভি-সিরিজ’

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

স্মার্টফোনের নকশা ও ব্যাটারি সক্ষমতায় নতুনত্ব আনার পরিকল্পনা...

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২০

যুক্তরাজ্যে ব্যবসা বাঁচাতে বিজ্ঞাপন নিয়ে মাঠে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV