Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে শুরু হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2020
অনলাইনে শুরু হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কার্যক্রম
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত দুই আসরে স্বর্ণপদক অর্জন সহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২০ এর কার্যক্রম।

কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবার অনলাইনেই শুরু হয়েছে এ কার্যক্রম। ২০০২ সালের ১ জানুয়ারি বা তারপরে জন্মগ্রহণ করা যেকোনো শিক্ষার্থী বিডিআরও ২০২০ এ অংশ নিতে পারবে।

গত ৭ জুন, বিডিআরও ২০২০ এর প্রথম অনলাইন অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অ্যাক্টিভেশনে এবারের প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বিডিআরও এর মেন্টরবৃন্দ। আগামী ১০ ও ১৩ জুন আয়োজিত হবে আরো দুইটি অনলাইন অ্যাক্টিভেশন।

এছাড়াও এ বছর বেশ কিছু অনলাইন ক্লাসও আয়োজন করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটি যেখানে হাতে-কলমে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবটিক্সের কিছু বেসিক জিনিস শেখানো হবে। এ ক্লাসগুলোতে কিভাবে অংশগ্রহণ করা যাবে সে ব্যাপারে ঘোষণা দেয়া হবে বিডিআরও এর অফিসিয়াল ফেসবুক পেজে। এর বাইরে নিয়মিত বিডিআরও পেজে রোবটিক্স সংক্রান্ত কুইজ ও তার সমাধান নিয়ে আলোচনা করা হচ্ছে।

এছাড়াও আসন্ন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ৩য় আসরের জন্য পোস্টার আহ্বান করা হয়েছে। যেকোনো শিক্ষার্থীই বিডিআরও ২০২০ এর জন্য আয়োজিত এই থিম পোস্টার সাবমিশন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ বছরের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের থিম- ‘রোবট: দ্য ফিউচার ট্রান্সপোর্টেশন (রোবট: আগামীর পরিবহন ব্যাবস্থা)’। এই থিমে পোস্টারটি ডিজাইন করতে হবে। পোস্টারে BdRO 2020 লেখাটা থাকতে হবে। আগামী ২০ জুন, ২০২০ তারিখে মধ্যে (bdro@bdosn.org) এই মেইলে ডিজাইন পাঠানো যাবে।

৩য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২০ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার কার্যক্রম জানা যাবে এই ঠিকানায়: www.facebook.com/BdRobotOlympiad।

এই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ। পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প। বাংলাদেশ দলের সদস্যদের নিবিড় প্রশিক্ষণ প্রদান করবে মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর লুকিয়ে নয়, সাকিব সরাসরি জুয়া খেলতে বললেন সমর্থকদের
প্রযুক্তি সংবাদ

আর লুকিয়ে নয়, সাকিব সরাসরি জুয়া খেলতে বললেন সমর্থকদের

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন

কণ্ঠস্বর রেকর্ড করে ৩০ সেকেন্ডেই করা যাবে করোনা টেস্ট!
নির্বাচিত

কণ্ঠস্বর রেকর্ড করে ৩০ সেকেন্ডেই করা যাবে করোনা টেস্ট!

রিভার্স ই-কমার্সে দারিদ্র্য বিমোচনের স্বপ্ন: ডাক ভবনে ফয়েজ আহমদ তৈয়্যবের গুরুত্বপূর্ণ ঘোষণা
ই-কমার্স

ই-কমার্স হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার: ফয়েজ আহমদ তৈয়্যব

আবারও সর্বোচ্চ করদাতার সন্মাননা পেলো গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

আবারও সর্বোচ্চ করদাতার সন্মাননা পেলো গ্রামীণফোন

ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2020

অনলাইনে শুরু হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কার্যক্রম

Techzoom.TV |
TechzoomTV