Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনে ত্রুটির অভিযোগ ব্যবহারকারীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 June 2020
লোকেশন শনাক্ত নিয়ে বিতর্কে আইফোন ১১প্রো
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় আইফোন ডিভাইসে নতুন একটি ত্রুটি দেখা দিয়েছে। অসংখ্য ব্যবহারকারী আইফোন ব্যবহার নিয়ে সমস্যায় পড়ার অভিযোগ করেছেন। আইফোনের ডিসপ্লে সংশ্লিষ্ট বিশেষ এক সমস্যা নিয়ে রেডিট, টেক ফোরাম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

আইফোন ব্যবহারকারী অনেকেরই অভিযোগ, সম্প্রতি আইওএস হালনাগাদ করার পর পরই তাদের ডিভাইসের ডিসপ্লেতে সমস্যা দেখা যাচ্ছে। সেখানে সবুজ রঙের আভা ছড়িয়ে পড়ছে। তবে অনেকের ক্ষেত্রে হার্ডওয়্যারে সমস্যা থাকার কথা স্বীকার করে নিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অর্থাৎ ডিসপ্লে পরিবর্তন করা ছাড়া ডিসপ্লেজুড়ে সবুজ রঙের আভার সমস্যাটি যাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের অনেকে আইফোন নিয়ে কম আলোতে গেলেই ডিসপ্লের ওই সবুজ আভা ফুটে ওঠে। কারো ক্ষেত্রে ফোন আনলক করার সময় তা দেখা যায়, আবার কারো কারো স্থায়ীভাবে ফোনের ডিসপ্লে সবুজাভ হয়ে গেছে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্সের ক্ষেত্রে। আইফোন এক্স নিয়ে অনেকেই সমস্যার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন।

আইওএস ১৩.৪ থেকে সাম্প্রতিক সফটওয়্যার হালনাগাদে এ সমস্যার বিষয় দেখতে পাচ্ছেন কেউ কেউ। তবে অনেকেই নতুন ফোন কেনার পর থেকেই সমস্যাটি পাচ্ছেন। এ সমস্যা কীভাবে ঠিক করা যাবে, তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি ছড়াচ্ছে। সফটওয়্যারে সমস্যা হলে অ্যাপল দ্রুত তা হালনাগাদ এনে ঠিক করে দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে হার্ডওয়্যারে সমস্যা থাকায় তা সফটওয়্যার হালনাগাদে সমাধান হবে না। অ্যাপল সমস্যার বিষয়টি স্বীকার করে নিয়েছে এবং অনুমোদিত বিক্রেতার মাধ্যমে ওয়ারেন্টির আওতায় তা ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফোর্বস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বাস্তবতা হচ্ছে, ওএলইডি ডিসপ্লের একটি বাজে ব্যাচজুড়ে সমস্যাটি থাকতে পারে। কেউ কেউ অবশ্য অ্যাপলের নতুন আইওএস ১৩.৫.৫ বেটা সংস্করণে সমস্যার কথা বলছেন। এখন এটি সফটওয়্যার, নাকি হার্ডওয়্যার পরিবর্তনের মাধ্যমে ঠিক করা হবে, অ্যাপল তা জানায়নি।

বিশ্লেষকদের ভাষ্যে, আইফোন ব্যবসা নিয়ে স্মরণকালের খারাপ সময় পার করছে অ্যাপল। গত ডিসেম্বরে চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর দেশটিতে সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ভাইরাসটির প্রাদুর্ভাবে আইফোন উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলে বিভ্রাট সৃষ্টি হয়, যা আইফোনের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। চীনে পরিস্থিতি ঠিক হলেও নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তার স্বার্থে স্থানীয় বাজারেও সব বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয় অ্যাপল। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে সব আউটলেট স্বাস্থ্যবিধি মেনে চালু করা হলেও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে চলমান বিক্ষোভের কারণে আবার বন্ধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সামগ্রিক দিক বিবেচনায় আইফোন ব্যবসায় দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির দুই স্মার্ট গ্যাজেট
নির্বাচিত

শাওমির দুই স্মার্ট গ্যাজেট

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের
ই-কমার্স

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের

আইফোনে আস্থা কমছে, বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের
নির্বাচিত

আইফোনে আস্থা কমছে, বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের
টেলিকম

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের

এম২ প্রো ও ম্যাক্স চিপের ক্রয়াদেশ কমাচ্ছে অ্যাপল
নির্বাচিত

এম২ প্রো ও ম্যাক্স চিপের ক্রয়াদেশ কমাচ্ছে অ্যাপল

৭০% চার্জ অবস্থায় ২০ বছর পর নকিয়া ৩৩১০ উদ্ধার
নির্বাচিত

৭০% চার্জ অবস্থায় ২০ বছর পর নকিয়া ৩৩১০ উদ্ধার

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

অনলাইন ই-কমার্সনির্ভর সাশ্রয়ী ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে অবস্থান...

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2020

আইফোনে ত্রুটির অভিযোগ ব্যবহারকারীদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix