Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 June 2020
জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সেবা (আইটিইএস) খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ দেবে বেসরকারি প্রাইম ব্যাংক। তবে ঋণের জন্য দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা ও বেসিসের সুপারিশপত্রের প্রয়োজন হবে।

মঙ্গলবার আইসিটি খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলেনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ঋণ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় তথ্য ও প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে বেসিস ও প্রাইম ব্যাংকের উদ্যোগে গঠিত এই সহজ অর্থায়ন সুবিধা আইসিটি ও আইটিইএস কম্পানিগুলোকে সহায়তা করবে। এ চুক্তি মোতাবেক বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং অন্যান্য বিশেষায়িত সেবা পাবে। ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে আইসিটি প্রতিষ্ঠানগুলো। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস পাবে। এর ফলে আইসিটি ও আইটিইএস খাত আরো প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা করোনাভাইরাসের কারণে বাধ্য হয়ে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করছি। এভাবেই আমাদের দৈনন্দিন সকল কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন সম্ভব।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অগ্রযাত্রাকে এগিয়ে নেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক এক হয়ে কাজ করছে। দেশের অর্থনীতিকে বদলে দেয়ার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করতে পারে দেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাত। গত দুই দশকের অভাবনীয় প্রবৃদ্ধির ওপর ভর করে আগামী কয়েক বছরে এই খাত দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে আবির্ভূত হতে পারে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, গত ২ দশকেরও বেশি সময় ধরে বেসিস দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এবং সদস্যদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। আমরা জানি, বর্তমানে করোনাজনিত সংকটের সময়ে তথ্য ও প্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উপরন্তু সরকার ঘোষিত আর্থিক প্রণোদনাও নানারকম জটিলতার কারণে পুরোপুরি গ্রহণ করতে পারছে না। এ রকম বিরূপ পরিস্থিতিতে বেসিস সদস্যদের জন্য প্রাইম ব্যাংক লিমিটেড এগিয়ে আসায় ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী, বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন
নির্বাচিত

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন

মোটোরোলা ফ্রন্টায়ার ফোনে থাকে ২০০ এমপি ক্যামেরা
নির্বাচিত

মোটোরোলা ফ্রন্টায়ার ফোনে থাকে ২০০ এমপি ক্যামেরা

ফোনের দামে হেডফোন, তবুও সন্তুষ্ট ক্রেতারা!
প্রযুক্তি সংবাদ

ফোনের দামে হেডফোন, তবুও সন্তুষ্ট ক্রেতারা!

আসছে নকিয়ার নতুন ফোন, সস্তায় শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

আসছে নকিয়ার নতুন ফোন, সস্তায় শক্তিশালী ব্যাটারি

স্মার্টফোনে সফটওয়্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো বিবেচনা করবেন
কিভাবে করবেন

স্মার্টফোনে সফটওয়্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো বিবেচনা করবেন

বাজারে এলো রিয়েলমি’র নতুন স্মার্টওয়াচ -ওয়াচ এস
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো রিয়েলমি’র নতুন স্মার্টওয়াচ -ওয়াচ এস

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 June 2020

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix