Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশ-রকেট-ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 June 2020
বিকাশ-রকেট-ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ
Share on FacebookShare on Twitter

বিকাশ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট, ব্যাংক কর্মকর্তা কিংবা লটারি জেতার নাম করে প্রতিনিয়ত মানুষকে ধোকা দিয়ে অর্থ আত্মসাৎ করছে এক শ্রেণির প্রতারক। এদের বিরুদ্ধে ডিএমপির সিটিটিসি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন ও পুলিশরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করে যাচ্ছে। তারপরও প্রায়ই প্রতারিত হচ্ছে মানুষ। করোনাকালীন সময়ে এ ধরনের অপরাধের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা, মধুখালি ও মাগুরার শ্রিপুর থেকে ৪০ জন বিকাশ প্রতারককে গ্রেফতার করা হয়। ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে গত মাসে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার করা হয় ৪ জনকে। আবার লটারি জেতার নামে প্রতারণার অভিযোগে ২০ থেকে ২৫ জন নাইজেরিয়া, ঘানা, কেনিয়ার নাগরিকসহ এ দেশীয় দোসরদের গ্রেফতার করে সিটিটিসি।

এ ধরনের সাইবার প্রতারণা থেকে বাঁচতে সিটিটিসি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন তাদের ফেসবুক পেজে কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

তাদের মতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ ফোন দিলে তা এড়িযে যেতে হবে। কোনোভাবেই গোপন পিন নম্বর দেয়া যাবে না। এ ধরনের প্রতারকরা কোনো বিকাশ এজেন্টের দোকানে সামনে ওৎ পেতে থাতে। সেখান থেকে তারা জেনে নেয় কে কত টাকা কোন নম্বরে পাঠাচ্ছে। সেই সূত্র ধরে তার ফোন দেয় বিকাশ কর্মকর্তা সেজে। এ ধরনের কিছু সঠিক তথ্য উপস্থাপন করে কথা বলায় অনেকে প্রতাররকদের কথা বিশ্বাস করেন। সিটিটিসি’র মতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কখনো গ্রাহকদেরকে ফোন করা হয় না। তাই এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

একই ধরনের প্রতারণা হচ্ছে ব্যাংকের কাস্টমার সেন্টার এর এজেন্ট বা কার্ড ডিভিশনের অফিসার এর নামে। এই প্রতারকরাও মানুষকে বিভ্রান্ত করতে কিছু তথ্য দিয়ে ও তথ্য নিতে ফোন দেয়। তবে এদের কথায় বিভ্রান্ত হয়ে কার্ড এর গোপনীয় তথ্য বিশেষ করে সিভিভি নাম্বার না দিতে পরামর্শ দিয়েছে পুলিশ। কারণ এসব তথ্য জানতে পারলেই প্রতারকরা গ্রাহকের টাকা সরিয়ে ফেলতে পারে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মতো ব্যাংক কর্তৃপক্ষও কোনোভাবেই আপনার গ্রাহকের কাছে ফোন দিয়ে সিভিভি নাম্বার জানতে চায় না।

সাইবার প্রতারণার আরেকটি ফাঁদ হচ্ছে নাইজেরিয়ান স্ক্যাম। গিফট বা পারসেল পাঠিয়ে কিংবা লটারিতে মোটা অংকরে অর্থ জিতেছেন বলে প্রতারণা করে চক্রটা। এর আগে তারা ফোনের মেসেজে, ইমেইল বা ফেসবুক মেসেঞ্জারে সম্পর্ক তৈরি করে টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে। বাংলাদেশে বসবাসরত আফ্রিকার কয়েকজন লোক এই স্ক্যামের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সিটিটিসি। এদের সঙ্গে বাংলাদেশরেও কিছু লোকজন জড়িত আছে।

প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের প্রতারণার ঘটনা ঘটছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে এ ধরনের ঘটনার মুকোমুখী হলে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনকে ০১৭৬৯৬৯১৫২২ নম্বরে কল করারও পরামর্শ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি
প্রযুক্তি বাজার

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ
নির্বাচিত

সন্তান অনলাইন গেমে আসক্ত হলে যা করবেন

ইনস্টাগ্রাম রিলের ভিউ বাড়ানো উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম রিলের ভিউ বাড়ানো উপায়

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালির নতুন বোর্ডে কে কত সম্মানি পাচ্ছেন

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

জুয়ার সাইটের বিজ্ঞাপন বন্ধে টি-স্পোর্টসকে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

জুয়ার সাইটের বিজ্ঞাপন বন্ধে টি-স্পোর্টসকে লিগ্যাল নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2020

বিকাশ-রকেট-ব্যাংকিং প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ

Techzoom.TV |
TechzoomTV