Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলে ক্রোমে গুপ্তচরবৃত্তি, নতুন নিরাপত্তা ত্রুটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 June 2020
২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

ক্রোম

Share on FacebookShare on Twitter

গুগল ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ব্রাউজারের একটি এক্সটেনশন-এর মাধ্যমে গ্রাহককে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। আর বিশেষ ওই এক্সটেনশন ডাউনলোড হয়েছে তিন কোটি ২০ লাখ বার।

ব্রাউজারের নিজস্ব অ্যাপ স্টোর থেকে ছোট ছোট প্রোগ্রাম ডাউনলোড করে ব্রাউজারের সঙ্গে জুড়ে দেওয়া যায়। এর ফলে ব্রাউজারে নতুন সব সক্ষমতা যোগ হয়। এই ছোট প্রোগ্রামগুলিকে বলে এক্সটেনশন।

গুগল জানিয়েছে, গত মাসে বিশেষজ্ঞরা বিষয়টি জানানোর পর ক্রোম ওয়েব স্টোর থেকে ৭০টির বেশি ক্ষতিকর অ্যাড-অন সরিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিষ্ঠানের মুখপাত্র স্কট ওয়েস্টওভার বলেন, “আমরা যখন জানতে পেরেছি ওয়েব স্টোরে এমন কিছু এক্সটেনশন রয়েছে যেগুলো আমাদের নীতিমালা অমান্য করছে, আমরা পদক্ষেপ নিয়েছি এবং এগুলোকে প্রশিক্ষণ উপাদান হিসেবে ব্যবহার করেছি, যাতে আমাদের স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল বিশ্লেষণা ব্যবস্থা আরও উন্নত করা যায়।”

ক্ষতিকর এই এক্সটেনশনটি নিয়ে প্রথম সতর্ক করেছে নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাওয়েইক সিকিউরিটি।

অ্যাওয়েইক সিকিউরিটি সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞানী গ্যারি গোলম্বের মতে, ডাউনলোডের সংখ্যা হিসাবে ক্রোম স্টোরে এটিই এযাবৎকালের সবচেয়ে ক্ষতিকর এক্সটেনশন।

এর আগের ম্যালওয়্যারগুলোর তুলনায় নতুন ম্যালওয়্যারটি কতোটা ক্ষতিকর ছিলো সে বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি গুগল। কী কারণে এক্সটেনশনটি আগে শনাক্ত এবং সরানো হয়নি সে বিষয়েও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

ম্যালওয়্যারটি ছড়ানোর পেছনে কাদের হাত ছিলো তা এখনও স্পষ্ট নয়। অ্যাওয়েইক বলছে, এক্সটেনশনটি গুগলে জমা দেওয়ার সময় যোগাযোগের ভুয়া তথ্য দিয়েছেন ডেভেলপাররা।

গোলম্ব বলেন, “এক্সটেনশনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান বা নিরাপত্তা সফটওয়্যারকে এড়িয়ে যেতে পারে।”

গবেষকরা বলছেন, এক্সটনশনটি রয়েছে এমন ব্রাউজার দিয়ে ওয়েব ব্রাউজ করলে কম্পিউটারটি বেশ কিছু ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয় এবং তথ্য পাঠায়।

অন্যদিকে যেসব গ্রাহক ব্রাউজিংয়ের জন্য বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করছেন, যাতে নিরাপত্তা সেবা রয়েছে, ওই নেটওয়ার্ক থেকে সংবেদনশীল তথ্য পাঠানো হবে না। এই নেটওয়ার্কটি হয়তো ওয়েবসাইটের ক্ষতিকর সংস্করণটির সঙ্গে যুক্তই হবে না।

অ্যাওয়েইক বলছে, ক্ষতিকর ম্যালওয়্যারটির সঙ্গে ১৫ হাজারের বেশি ডোমেইন যুক্ত। এই ডোমেইনগুলো কেনা হয়েছে ইসরায়েলের ডোমেইন নিবন্ধক প্রতিষ্ঠান গ্যালকমের কাছ থেকে।

অ্যাওয়েইকের দাবি, কী ঘটছে, সেটি গ্যালকমের জানা উচিত ছিলো।

রয়টার্সকে ইমেইল বার্তায় গ্যালকম মালিক মোশি ফগেল বলেন, তাদের প্রতিষ্ঠান ভুল কিছু করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রোম

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেমন হতে পারে পৃথিবীর শেষদিনের সেলফি
নির্বাচিত

যেমন হতে পারে পৃথিবীর শেষদিনের সেলফি

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর উৎপাদন কোরিয়ার আধিপত্যের অবসান ঘটাবে তাইওয়ান

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে নভেম্বরেই

মানুষের জীবনধারায় ডিজিটাল সংযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মানুষের জীবনধারায় ডিজিটাল সংযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার

আপনার সিম ৪জি গতির কি না জানবেন যেভাবে
টেলিকম

আপনার সিম ৪জি গতির কি না জানবেন যেভাবে

৫ টি অসাধারণ ফেসবুক হ্যাকস !
নির্বাচিত

৫ টি অসাধারণ ফেসবুক হ্যাকস !

Load More

ট্রেন্ডিং টপিক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2020

গুগলে ক্রোমে গুপ্তচরবৃত্তি, নতুন নিরাপত্তা ত্রুটি

Techzoom.TV |
TechzoomTV