Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের বেশি দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ জুন ২০২০
কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের বেশি দিচ্ছে বিশ্ব ব্যাংক
Share on FacebookShare on Twitter

কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে এবং এধরনের সংকট মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশের জন্য তিনটি প্রকল্পে ১.০৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, “নজিরবীহিন এই সংকট মোকাবেলায় এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ। এই মহামারি দারিদ্র্য নিরসন ও উন্নয়নে বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য অর্জনকে, যেমন- জনসাধারণের আয় ও জীবিকাকে প্রভাবিত করতে পারে।”

তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের অর্থায়নের প্রকল্পগুলো আরও বেশি এবং মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং একইসাথে ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়বে।”

শুক্রবার (১৯ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০০ মিলিয়ন ডলার অর্থায়নের প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অনট্র্যাপ্র্যানারশিপ (প্রাইড) প্রকল্পটি প্রায় ২ বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ আকর্ষণ করবে এবং নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল এবং সফটওয়্যার প্রযুক্তি পার্কে সামাজিক ও পরিবেশগত মান জোরদার করবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এরমধ্যে সফটওয়্যার পার্কের ৪০ শতাংশ এবং অর্থনৈতিক অঞ্চলের ২০ শতাংশ কর্মসংস্থান হবে নারীর।

একইসাথে, এই প্রকল্প মিরসরাই-ফেনী অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর-২ এর উন্নয়ন করবে যারমধ্যে থাকবে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থাসহ সড়ক নেটওয়ার্ক, সৌরবিদ্যুতের সড়ক বাতি স্থাপন এবং জলবায়ু-সহনশীল পানি, স্যানিটেশন ও বিদ্যুত নেটওয়ার্ক স্থাপন ইত্যাদি। তথ্য-প্রযুক্তি (আইটি) ও তথ্য-প্রযুক্তি সমর্থিত সেবাসহ স্থানীয় ও বিদেশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে প্রকল্পটি কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় অর্থনীতিকে সহায়তা করবে।

এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে যার এক-তৃতীয়াংশ হবেন নারী। এছাড়া ১ লাখ তরুণ-তরুণীকে ডিজিটাল ও নতুন প্রতিস্থাপন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি একটি ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা করবে যা তথ্য-প্রযুক্তি কোম্পানিগুলোকে ৩০০ মিলিয়ন ডলার আয় বাড়াতে সহায়তা করবে এবং স্থানীয় আইটি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়তা করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচির শীর্ষ পর্যায়ের গ্রাহক, যার পরিমাণ ১৩ বিলিয়ন ডলারের বেশি। স্বাধীনতার পর থেকে বিশ্ব ব্যাংক এপর্যন্ত বাংলাদেশকে ৩১ বিলিয়ন ডলারের বেশি অনুদান, সুদবিহীন ও রেয়াতি সুদের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস
প্রযুক্তি সংবাদ

বড় মাপের ক্যামেরা আপগ্রেড আসছে আইফোন ১৩-তে

সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে দেশি স্টার্টআপ ‘যাত্রী’
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে দেশি স্টার্টআপ ‘যাত্রী’

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়
নির্বাচিত

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন
নির্বাচিত

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন

চুরি যাওয়া মোবাইল সহজেই খুঁজে পাওয়া যাবে, সরকার চালু করলো এই পরিষেবা
প্রযুক্তি সংবাদ

চুরি যাওয়া মোবাইল সহজেই খুঁজে পাওয়া যাবে, সরকার চালু করলো এই পরিষেবা

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুন ২০২০

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের বেশি দিচ্ছে বিশ্ব ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV